Saturday, September 26, 2026
spot_img
Home Blog Page 60

গরমে আরামের কুর্তি ‘কে ক্র্যাফট’- এ

সাতকাহন২৪.কম ডেস্ক
অস্বস্তিকর গরমে কোন পোশাকটি বেছে নেওয়া যায়, তা নিয়ে ভাবনা থেকেই যায়। গ্রীষ্মপ্রধান আমাদের দেশে তীব্র গরমে স্মার্ট লুকের পাশাপাশি আরাম বা স্বস্তিতে থাকা যাবে এমন পোশাকই হওয়া চাই।

আর ঠিকঠিকমতো এমন পোশাক বেছে নিতে পারলে অফিস কিংবা ক্যাম্পাস- যেকোনো জায়গায় নিয়মিত পরা যায়। আর এ ক্ষেত্রে কুর্তি বা টপ হতে পারে অসাধারণ পছন্দ। আরামদায়ক হওয়ার পাশাপাশি স্টাইলিশ লুকের জন্য কিশোরী থেকে তরুণী- সবার কাছে কুর্তি এখন বেশ জনপ্রিয়।

গরমে ভীষণভাবে আরাম দেবে এ ধরনের কুর্তি পাওয়া যাচ্ছে কে ক্র্যাফট-এ। একইসঙ্গে ফ্যাশনেবল ও বহুমাত্রিক চিন্তায় কে ক্র্যাফট নিয়ে এসেছে মানানসই নতুন ডিজাইনের কুর্তি ও টপ। উইভিং ডিজাইনের কটন, ক্রেপ সিল্ক, জর্জেট, লিনেন, ডুয়েল টোনের কাপড়ে ফ্লোরাল, জিওমেট্রিক, পেসলে, ট্রাইবাল, এথনিক মোটিফের সুনিপুণ ব্যবহার হয়েছে এসব দৃষ্টি নন্দন কুর্তি ও টপসে।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

গলায়, হাতা অথবা বটম লাইনে থাকছে বৈচিত্র্য। স্ট্রেইট, এ-লাইন, ফ্লেয়ার্ড প্যাটার্ন-এর লং ও শর্ট কুর্তিতে মিডিয়া হিসেবে রয়েছে এমব্রয়ডারি। এ ছাড়া বেশি ভারি নয়, এমন ধরনের কুর্তিও রয়েছে, যা স্বাচ্ছন্দে বেছে নিতে পারেন ক্রেতারা। আর রঙের কথা ভাবতে গেলে লাইট শেডের মধ্যে সি-গ্রিন, স্যালমন, ব্রিক রেড, অনিয়ন রেড, ইয়েলো, পাওডার পিঙ্ক, মউভ পিঙ্ক, কোরাল পিঙ্ক, হোয়াইট, ব্রাউন ছাড়াও চকোলেট, মেরুন রঙ থেকে বেছে নেওয়া যেতে পারে।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

আরামদায়ক, ফ্যাশনেবল ও সাধ্যের মধ্যে থাকছে নতুন ডিজাইনের এসব কুর্তি ও টপ। মিলবে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। ইতিমধ্যে নতুন এসব কালেকশন কে ক্র্যাফটের প্রতিটি শো-রুমে পৌঁছে গেছে। এ ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে অর্ডার করা যাবে।

ঈদে রঙ বাংলাদেশ-এর পণ্যে ৫০% মূল্যছাড়

সাতকাহন২৪.কম ডেস্ক

উৎসবের আনন্দে ঈদ উদযাপিত হয় সব সময়েই। সেই আনন্দে অনন্য মাত্রা যোগ করে নতুন পোশাক। কোরবানির পশু কেনায় ব্যস্ত সময় পার করলেও ঈদের বন্ধে নতুন পোশাক পরে আনন্দ উদযাপন করা আমাদের ঈদ উৎসবের অংশই হয়ে গেছে।

কোরবানির ঈদ যেহেতু আমাদের ত্যাগের মহিমায় উদযাপিত হয়, তাই পোশাকেও সেই ভাবটা থাকা প্রয়োজন। আর এ কথা মাথায় রেখেই দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ এবারের ঈদ উল আযহাতে নিয়ে এসেছে সকলের জন্যে ঈদ উপযোগী পোশাক।

 ছবি : রঙ বাংলাদেশ

ছবি : রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশ সব সময়েই সময়, স্থান, কাল, পাত্র বিবেচনায় পোশাক তৈরি করে। ঈদ আয়োজনের পোশাকে এবার থাকছে শাড়ি, ব্লাউজ, কামিজ, ফ্রক, সালোয়ার কামিজ (থ্রি পিস), টপস, টিউনিক, পাঞ্জাবি, পায়জামা, শার্ট, টি-শার্ট। এ ছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার ব্যাগ, সিরামিক মগ, উত্তরীও। পোশাকের সঙ্গে রয়েছে মানানসই বিভিন্ন প্রকার মেটাল ও কাঠের তৈরি জুয়েলারি।

থিমভিত্তিক কালেকশনের পোশাক রঙ বাংলাদেশের বৈশিষ্ট্য। মূল থিম ক্লাসিক্যাল ফোর উপাদান ব্যবহার করা হয়েছে প্রতিটি পোশাকের মধ্যেই। তবে যেহেতু গ্রীষ্মকাল শেষে বর্ষার প্রারম্ভে ঈদ, তাই পোশাক ডিজাইনে সচেতনভাবেই রাখা রয়েছে ফোর এলিমেন্টসের ওয়াটার বা পানি থিম। পাশাপাশি আলপনা ও জিওমেট্রিক থিমেও পোশাক ডিজাইন করা হয়েছে, যা এনেছে আলাদা বৈচিত্র্যময়তা।

পোশাক তৈরিতে ব্যবহার হয়েছে উন্নতমানের কটন, স্লাব কটন, লিলেন, হাফ সিল্ক, জরজেট ফেব্রিক্সের বিভিন্ন কম্বিনেশন এবং সেই সঙ্গে ভ্যালু এড করা হয়েছে বিভিন্ন প্রকার স্কিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, এম্বয়ডারি, প্যাচওয়ার্ক ও কাট অ্যান্ড স্যু এর মাধ্যমে। ক্রেতাসাধারণের জন্যে সেলাইবিহীন থ্রিপিস রয়েছে। পাশাপাশি শাড়ির সঙ্গে প্রয়োজনীয় অনুষঙ্গ ব্লাউজ বা পেটিকোট তৈরি করেও নিতে পারবেন রঙ বাংলাদেশ- এর যেকোনো আউটলেট থেকে।

 ছবি : রঙ বাংলাদেশ

ছবি : রঙ বাংলাদেশ

এই সময়ে ঈদ বাজেটে স্বস্তি আনতে রয়েছে বিশেষ অফারও, নির্দিষ্ট বৈচিত্র্যময় পণ্যে ৫০% মূল্যছাড় । এ ছাড়াও রয়েছে রঙস্বজন মেম্বারশিপ কার্ডে সকল পণ্যে শর্তহীন ১৫% মূল্যছাড়।

রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের ২০টি আউটলেটেই পাওয়া যাবে ঈদ উল আযহা সংগ্রহ। ভিড় এড়িয়ে ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. যেকোন প্রয়োজনে ফোন / হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী 01777744344 এবং 01799998877 নম্বরে।

রেসিপি : গরমে উপকারী ছোলার ছাতুর শরবত

সাতকাহন২৪.কম ডেস্ক

ছাতু সবসময়ই বেশ উপদেয় একটি খাবার। আর এই তীব্র গরমে ছোলার ছাতুর শরবত খাওয়া দেহকে যেমন আরাম দেবে, তেমনি পানিশূন্যতা প্রতিরোধেও সাহায্য করবে। ছোলার ছাতুর শরবতের এই রেসিপিটি জানিয়েছেন রিজুভা ওয়েলনেসের জেষ্ঠ্য পুষ্টিবিদ মিলুপা আকতার।

উপাদান
পানি – ১ গ্লাস
ছোলার ছাতু – ২ টেবিল চামচ
লেবুর রস – একটির অর্ধেক
বিট লবণ- পরিমাণ মতো
পুদিনা পাতা – ২ থেকে ৩ টি
চিনি বা গুড় – ১ চা চামচ

প্রণালী

এক গ্লাস পানির সঙ্গে দুই টেবিল চামচ ছোলার ছাতু দিয়ে এতে অর্ধেক লেবুর রস, বিট লবণ, পুদিনা পাতা, চিনি বা গুঁড় মিশিয়ে তৈরি করে ফেলুন ছোলার ছাতুর শরবত।

 

গরমে জ্বর : কী খেলে উপকার ?

সাতকাহন২৪.কম ডেস্ক

গরমে জ্বর হলে পটাশিয়ামসম্বৃদ্ধ খাবার খান। যেমন : কলা, মটরশুটি, মুসরের ডাল, শুষ্ক ফল। খেতে পারেন ডাবের। প্রতিদিন অন্তত একটি করে ডাব খাদ্যতালিকায় রাখুন। এ ছাড়া গরমে জ্বর হলে খাওয়া ভালো এমন কিছু খাবারের পরামর্শ দিয়েছেন রিজুভা ওয়েলনেসের জেষ্ঠ্য পুষ্টিবিদ মিলুপা আকতার। তাঁর পরামর্শ অনুযায়ী-

  •  লাল, হলুদ ও সবুজ শাক-সবজি খাদ্যতালিকায় অন্তর্ভূক্ত করুন। যেমন : পাকা পেঁপে, তরমুজ, গাজর, বাঙি ইত্যাদি।
  • অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খান। যেমন : লেবু, কমলালেবু, আমলকি, পেয়ারা ইত্যাদি।
  • প্রচুর পরিমাণে প্রোটিনজাতীয় খাবার খাদ্যতালিকায় রাখুন। যেমন : চিকেন স্যুপ, পাতলা মুসরের ডাল, কাঁঠাল বা সিমের বিচি, মাছের পাতলা ঝোল, ডিম ইত্যাদি।
  • প্রতিদিন অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান করুন। পাশাপাশি আখের রস ও ফলের রস খাওয়া যেতে পারে।
  • মৌসুমি ফল খেতে হবে। পাশাপাশি সালাদের মধ্যে শসা, গাজর রাখতে পারেন। সবজিতে থাকবে লাউ, ঝিঙা, চাল কুমড়া, চিচিঙ্গা ইত্যাদি।
  • গরমে ছাতুর শরবত খুব উপকারী খাবার। জ্বর হলে এটি খাওয়া যেতে পারে। পাশাপাশি লেবুর শরবত পান করুন।

গরমে জ্বর হলে কী করবেন?

সাতকাহন২৪.কম ডেস্ক
ফ্লু সাধারণত শীতের সময় বেশি হয়, তবে অনেকে গরমেও এই সমস্যায় ভোগে। আর এ থেকে ঠান্ডা-কাশি-জ্বর, অবসন্নতা, শরীর ম্যাজ ম্যাজ করা, নাক দিয়ে পানি ঝড়া ইত্যাদি হতে পারে।

গরমে জ্বর ও ফ্লু প্রতিরোধে কিছু ঘরোয়া পরামর্শ জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ (সাভার)- এর ডা. শাকিল মাহমুদ। তাঁর পরামর্শ মতে,

১. জ্বর হলে প্রচুর পরিমাণ পানীয় ও তরল জাতীয় খাবার খান।

২. গরমে প্রচুর ঘাম হয়, এগুলো থেকে রেহাই পেতে ইলেকট্রোলাইট ও সোডিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। যেমন : ওরস্যালাইন, লেবুর শরবত, তুলসির রস, লেবুর চা, গ্রিন টি ইত্যাদি।

৩. ঠান্ডা-কাশি যেহেতু ফ্লু তাই এগুলো থেকে বাঁচতে, চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস জাতীয় ওষুধ সেবন করুন।

৪. লক্ষণ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে।

৫. প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না।

৬. বাইরে বের হতে হলে অবশ্যই ছাতা, ক্যাপ ব্যবহার করুন।

গরমে পাকা পেঁপে খেলে কী হয়?

সাতকাহন২৪.কম ডেস্ক

গরমে অনেকেরই হরহামেশা বদহজম, পেট ফাঁপা ও ডায়রিয়ার মতো পেটের বিভিন্ন গণ্ডগোল দেখা দেয়। এ ধরনের সমস্যা থেকে রেহাই পেতে খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দেওয়া খুব জরুরি।

এসব সমস্যা প্রতিরোধে খাদ্যতালিকায় পাকা পেঁপে রাখা যেতে পারে। এই খাবারটি গরমের সময় খুবই উপকারী। গরমে পাকা পেঁপে খাওয়ার কিছু উপকারের কথা জানিয়েছেন, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি।

  • পাকা পেঁপে ত্বকের জন্য খুব উপকারী। গরমে অনেকের ত্বকে র্যাশ, মলিনতা, শুষ্কতার সমস্যা দেখা দেয়। এসব প্রতিরোধে পাকা পেঁপে খেতে পারেন। তবে এই ক্ষেত্রে জুস খেলেই বেশি উপকার পাবেন। এখানে পানি ও পেঁপের পুষ্টি একসঙ্গে থাকে।
  • গরমে উচ্চরক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই খাবারটি খেলে উচ্চ রক্তচাপের রোগীরা উপকার পায়। পাকা পেঁপে রক্তের সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে।
  • এ ছাড়া পাকা পেঁপে পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে অবশ্যই দেহের অবস্থা বুঝে ও চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করাই ভালো।

লাভ বোম্বিং কী ?

সাতকাহন২৪.কম ডেস্ক

লাভ বোম্বিং এক ধরনের মনস্তাত্ত্বিক ও আবেগীয় নিয়ন্ত্রণ নেওয়ার কৌশল। একে মনোবিজ্ঞানীরা প্রেমের বিস্ফোরণও বলে। এ ক্ষেত্রে ব্যক্তি অপরজনকে ম্যানুপুলেট বা সূক্ষ্মভাবে ব্যবহার করতে অনেক মনোযোগ ও ভালোবাসা দেখায়। শুরুর দিকে এ ধরনের সম্পর্ক খুব রোমান্টিক হয়। তবে পরে বিষয়টি এমন থাকে না।

শিকার হাতে চলে এসেছে, বুঝে গেলে বোম্বিংকারী ব্যক্তি বিভিন্ন অজুহাতে আগের মনোযোগ বা গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। যে লাভ বোম্বিংয়ের শিকার হচ্ছে, সে বিষয়টি বুঝে সরে আসতে চাইলে বোম্বিংকারী আবারও কিছুদিনের জন্য আগের মতো আচরণ শুরু করে। এটি মূলত ভালোবাসা বা প্রেম নয়, এটি একধরনের মনস্তাত্ত্বিক খেলা।

এই ধরনের ব্যক্তি কেবল চায় তার আগে-পিছে মানুষ ঘুরতে থাকুক। আর সে তাদের অবদমন করুক। সহানুভূতিশীল ও নরম স্বভাবের মানুষ কেবল তাদের জন্য ‘মানসিক খাদ্য’।

মনোরোগ বিজ্ঞানীদের মতে, সাইকোপ্যাথ, নার্সিসিস্টিক পারসোনালিটি ডিজঅর্ডারে ভোগা ব্যক্তি এবং যাদের লক্ষ্যই থাকে অপরকে ব্যবহার করা, তারা সাধারণত এ ধরনের আচরণ করে।

সূত্র: মনোস্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ভেরিওয়েলমাইন্ড ও মেন্টাল হিলনেস

 

কেউ এড়িয়ে গেলে কী করবেন ?

সাতকাহন২৪.কম ডেস্ক
দুনিয়া এখন হাতের মুঠোয়। চাইলেই যেমন অসংখ্য মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা যায়, আবার হুট করে ফেসবুকের একটা ক্লিকেই সব বন্ধ করে দিতেও সময়ের প্রয়োজন পড়ে না।

আর কেউ আপনাকে এড়িয়ে গেলে বা যোগাযোগ বন্ধ করে দিলে আঘাত পাওয়া স্বাভাবিক। তবে নিজেকে নিজের ভেতর ধরে রাখতে, অন্যকথায় শক্তিশালী রাখতে তিনটি কাজ করা বেশ জরুরি।

১. সেই ব্যক্তির কাছে থেকে সরে যান। যোগাযোগের চেষ্টা করবেন না। সে সময় ও দূরত্ব চাইলে, আপনিও সেটি নিন। আপনারও তো নিজের জন্য সময়ের প্রয়োজন রয়েছে। এতে দুজন বিষয়টি নিয়ে ভাবারও একটু সময় পাবেন।

২. খেলতে যাবেন না। কেবল পর্যবেক্ষণ করুন। সে আপনাকে নিয়ে খেলতে চায়, তাই-ই এড়িয়ে যাচ্ছে। তবে সেই টক্সিক সম্পর্কের ফাঁদে পা না দেওয়াই বুদ্ধিমত্তার। কেবল অন্যের মনোযোগ পাবার জন্য, নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার কিছু নেই। নিজের মূল্যায়ন প্রথমে নিজেকেই করতে হয়।

৩. নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। সেই ব্যক্তিকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে দেবেন না। কেউ আপনাকে এড়িয়ে গেছে বা কথা বন্ধ করে দিয়েছে, বিষয়টি নিশ্চয়ই কষ্টদায়ক। তবে সেই অবস্থান থেকে মানসিকভাবে বেরিয়ে আসুন এবং নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ুন। একসময় ওই ব্যক্তি নিজেই বুঝবে, সে কী হারিয়েছে। তখন জয়টা আপনারই।

সূত্র : মরটন ক্রিটিও (জীবনধারা বিষয়ক ওয়েবসাইট)

ভেজা কাঠবাদাম নিয়মিত খেলে ত্বকের কী উপকার ?

সাতকাহন২৪.কম ডেস্ক

কাঠবাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই ও পলিফেনল। এগুলো দেহের ক্ষতিকর ফ্রি রেডিকেলকে দূর করে। নিয়মিত এই বাদাম খেলে ত্বক থাকে তারুণ্যদীপ্ত।

তবে ভেজা কাঠবাদাম খেলে এর সঙ্গে যোগ হয় বাড়তি উপকারিতা। ত্বক ভালো রাখতে ভেজা কাঠবাদামের বিভিন্ন উপকারী দিকের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

পানিশূন্যতা কমায়
ভেজা কাঠবাদামে পানি থাকবে, এটাই স্বাভাবিক। ত্বক ভালো রাখতে পানির বিকল্প নেই। এটি দেহকে আর্দ্র রাখে। আর ভেজা কাঠবাদাম কিছুটা হলেও সেই চাহিদা পূরণ করে। পাশাপাশি কাঠবাদামের ভেতরে থাকা সব পুষ্টিগুণও পেয়ে যাচ্ছেন একসঙ্গে।

কোলাজেন বাড়ায়
কাঠবাদামের মধ্যে থাকা পুষ্টিগুণ কোলাজেন বাড়াতে সাহায্য করে। কোলাজেন ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধে উপাকারী; পাশাপাশি এটি ত্বকের নমনিয়তা বাড়িয়ে বলিরেখা কমায়।

আর্দ্র রাখে
কাঠবাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, মননস্যাচুরেটেড ফ্যাট। এটি ত্বককে আর্দ্র রাখে। পাশাপাশি ভেজানো কাঠবাদাম খেলে ত্বকের শুষ্কতা ও খসখসেভাব দূর হতে সাহায্য হয়।

প্রদাহ কমায়
কাঠবাদামের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। যেমন: ওমেগা থ্রি ফ্যাটি এসিড ও পলিফেনল। এগুলো ত্বকের প্রদাহের সঙ্গে লড়াই করে একজিমা, ব্রণ ও সোরিয়াসিস কমাতে সাহায্য করে।

ত্বক উজ্জ্বল করে
এই বাদামের মধ্যে থাকা ভিটামিন ই ত্বকের টোন ও টেক্সচার ভালো করে। এতে ত্বক উজ্জ্বল হয়। ভিটামিন ই কালো দাগ ও হাইপারপিগমেন্টেশন কমায়।

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.