সাতকাহন২৪.কম ডেস্ক
সংগীত সংগঠন ‘রবিরশ্মি’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘ব্যক্ত হোক জীবনের জয়’ শীর্ষক রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন করেছে। গতকাল ১৫ মে শুক্রবার বিকেল ৪টা ৫ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মহাদেব ঘোষ (দেশবরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী ও পরিচালক, রবিরশ্মি) এবং মােখলেস আলম (সভাপতি, রবিরশ্মি)।
অনুষ্ঠানে রবিরশ্মির শিল্পীরা তিনটি সম্মেলক গান পরিবেশন করেন। পাশাপাশি ছিল একক গান। একক গান পরিবেশন করেন অর্চনা রায়, অনিমা গোস্বামী, মিথিলা ঘোষ, অরুণা সরকার, সুমা চন্দ, সুস্মিতা হোসেন, শাশ্বতী মাথিন, জয়া গাঙ্গুলী, তপতী রায় (ময়মনসিংহ), মৌসুমী দাসগুপ্তা, সম্পা ভৌমিক, পরাগরেণু দেব তমা (সিলেট), বনশ্রী পাল শান্তা, ময়না রাণী দাস, মাকসুদা জামিল তুলি, লিলিয়েন পাল নীলা, দেবযানী মিত্র।
এ ছাড়া আরও সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, সুব্রত চৌধুরী, সুকুমার চক্রবর্তী, এজাজ হোসেন, বিষ্ণুপদ দাস, বিকাশ হালদার, জনি ঘোষ, সৌরভ গাঙ্গুলী, আনিসুর রহমান, জাহানজীব সারোয়ার শিমুল, সাঈদ মাহমুদ সাইফুল আলম শুভ।
অনুষ্ঠানের যন্ত্রাণুষঙ্গে ছিলেন সেতারে ফিরোজ খান, কি-বোর্ডে রবিন্স চৌধুরী, তবলায় সুবীর ঘোষ ও মো. ফারুক, মন্দিরায় মাে. বাতেন, বাঁশিতে বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রমিত গোপ জীৎ ও তপজা রায়। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন দেশবরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী ও রবিরশ্মির পরিচালক মহাদেব ঘোষ।


