Tuesday, May 26, 2026
spot_img
Home Blog Page 20

রোজায় তরমুজ খেলে কী উপকার?

নিশাত শারমিন নিশি

আমাদের দেশের বাজারে তরমুজের অভাব নেই। তরমুজে প্রায় ৯০ ভাগ পানি রয়েছে। এই ফলটিতে পানি ছাড়া রয়েছে পলিআনসেচুরেটেড ফ্যাট, পটাশিয়াম, ভিটামিস ‘এ’, ভিটামিন ‘সি’, ভিটামিস ‘বি১২’ ও ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি।

শারীরিক কোনো অসুবিধা না থাকলে একজন রোজাদার এই খাবারটি সেহরি বা ইফতারে অনায়াসে খেতে পারেন। রোজার সময় তরমুজ খাওয়ার কিছু উপকারের কথা জানানো হলো:

  • তরমুজ খাওয়ার সবচেয়ে বড় উপকার হলো, এটি দেহের পানির ঘাটতি পূরণে অনেকটাই সাহায্য করে। সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরে পানির ভারসাম্য রক্ষায়ও এটি উপকারী।
  • ওজন নিয়ন্ত্রণ নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকে। সে ক্ষেত্রে তরমুজ ওজন নিয়ন্ত্রণেও সহায়ক। সারাদিন রোজা রাখার পর অনেক সময় মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা অনেকেরই হয়। এ ক্ষেত্রে চিনি না খেয়ে নিশ্চিন্তে তরমুজের জুসও খাওয়া যাবে। এতে বাড়তি ক্যালরির কোনো ঝামেলা নেই। ওজন বাড়ার আশঙ্কাও থাকে না।
  • তরমুজে ভিটামিন ‘এ’ যথেষ্ট পরিমাণে থাকায় দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া ত্বককে সজীব রাখতে ও বলিরেখা কমাতে তরমুজে থাকা লাইকোপেন উপকারী। এ ছাড়া হার্ট ও হাড়কে মজবুত রাখতে এটি সহায়ক।

লেখক: প্রধান পুষ্টিবিদ; পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল

রোজায় ভারসাম্যপূর্ণ খাবার

মিলুপা আকতার

রমজান মাস প্রায় শেষের দিকে। রোজায় ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস না গ্রহণের কারণে অনেকেরই হয়তো বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

তাই রমজান শেষের দিকে হলেও ভারসাম্যপূর্ণ খাবারের একটি তালিকা জানানো হলো পাঠকদের জন্য।

সেহরি
রমজানে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সেহরি। কারণ, এই খাবার আমাদের সারাদিনের শক্তি জােগাতে সাহায্য করে। তাই সেহরিতে লো গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত খাবার খেতে পারেন। যেমন: লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস ও সবজি। সেই সঙ্গে রাখতে পারেন মাছ ও সাদা মাংস (যেমন: মুরগির মাংস)। মুরগির মাংস খাওয়া স্বাস্থ্যকর।

অপরদিকে লাল চালে থাকে সেলেনিয়াম, আঁশ, ২১ শতাংশ ম্যাগনিসিয়াম সহ আরো পুষ্টি। এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি ডায়াবেটিসের রোগীদের জন্যও উপকারী।

এ ছাড়া দুধ-ভাত- কলা খাওয়া যেতে পারে। তবে এটি অবশ্য ডায়াবেটিসের রোগীদের জন্য উপযোগী নয়। আবার দই-চিড়া-কলা খেতে পারেন। খেতে পারেন ওটস- ফল- দই।

অনেকে সেহরিতে বেশি খাবার খেতে পারে না। তাদের জন্য একটি সেদ্ধ ডিম, একটি কলা, পাঁচটি কাঠবাদাম সঙ্গে দুই থেকে তিন গ্লাস পানি এই সময় খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

ইফতার
ইফতারে অতিরিক্ত চর্বি ও মিষ্টি জাতীয় খাবার, ভোজাপোড়া, হালিম ইত্যাদি খেলে পরিপাকতন্ত্রের বিশ্রাম হয় না। এতে শরীর ক্ষতিগ্রস্ত হয়।

১২ থেকে ১৬ ঘণ্টা রোজা রাখার পর পানি ও খেজুর খুবই স্বাস্থ্যকর ইফতার। খেজুর দেহে শক্তি বাড়ায়।

ইফতারে অতিরিক্ত লবণ জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। এতে তৃষ্ণা বেড়ে যেতে পারে। ইফতারে রাখতে পারেন বিভিন্ন ধরনের জুস। যেমন: গাজরের জুস, বেলের জুস, তরমুজের জুস ইত্যাদি। প্রথমে এগুলো দিয়ে শুরু করে ইফতার ভেঙে মাগরিবের নামাজ শেষ করে খেতে পারেন কাঁচা ছোলা, দই ও ডিম সেদ্ধ খাওয়া যেতে পারে।

নামাজের পর রাতের খাবারে লাল চালের ভাত খেতে পারেন। পাশাপাশি ফলের সালাদ খাওয়া যায়। সঙ্গে যোগ করতে পারেন- কিছু বাদাম, বীজ ( যেমন: মিষ্টি কুমড়ার বীচি, সাদা তিল, ফ্ল্যাক্সিড)।

এভাবে খাবার গ্রহণ করলে বাকিটা দিন রোজা রেখে সুস্থভাবে সময় কাটানো যাবে এবং আনন্দের সঙ্গে ঈদের সময়টিও উদযাপন করা যাবে।

লেখক: পুষ্টিবিদ; রিজুভা ওয়েলনেস

এবারের ঈদে ‘কে ক্র্যাফট’-এর শাড়ি আয়োজন

সাতকাহন২৪.কম ডেস্ক

নানা পোশাকের প্রতি আকর্ষণ বা পছন্দ থাকলেও শাড়ির আবেদন কিন্তু কমেনি। তাই ঈদকে সামনে রেখে ‘কে ক্র্যাফট’-এর শাড়ির বৈচিত্রপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজনই থাকছে। নিজস্ব উইভিং ডিজাইনে মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলের দৃষ্টি কাড়বে।

কটন, সিল্ক, হাফ সিল্ক, অরগাঞ্জা, টাঙ্গাইল কটন, টাঙ্গাইল হাফ সিল্ক, কোটা কটন ফ্যাব্রিকের প্রাধান্য থাকবে। শাড়ির আঁচল, কুচি, জমিন ও পাড়ে রয়েছে ভিন্নতা। জমকালো আয়োজনের অনুষ্ঠানে অনিন্দ্যরূপে নিজেকে সাজাতে শাড়ির আঁচল, পাড় ও জমিনে স্ক্রিন প্রিন্টের সাথে এমব্রয়ডারি ও কারচুপির কাজ করা হয়েছে। একই রঙের নানান শেডের আঁচল ও পাড়ে ভারি স্ক্রিন প্রিন্টের সাথে এমব্রয়ডারি, কারচুপি ও মিরর বসানো শাড়িগুলো একাধারে যেমন পার্টি উপযোগী আবার উৎসবমুখী। আবার ভারি আঁচল ও পাড়ে প্রিন্ট ও এমব্রয়ডারির কাজ করা শাড়িও দিবে পার্টি লুক। ঈদে দিনের বেলায় স্বস্তি বা আরামদায়ক মানেই সুতি শাড়ি অথবা তাঁতের সুতি শাড়ি। রাতে সিল্ক, হাফ সিল্ক কিংবা অরগাঞ্জা পরা যেতে পারে।

মুঘল আর্ট, ফ্লোরাল, জামদানি, কাঁথা স্টিচ, ট্র্যাডিশনাল, ট্রাইবাল, ইক্কত, পেইসলে, জিওমেট্রিক, ইজিপশিয়ান, টার্কিশ সহ মিক্সড মোটিফের উপস্থাপনা ও নানা মিডিয়ার ব্যবহারে থাকবে নিপুনতা। মেরুন, ম্যাজেন্টা, পার্পল, রিগ্যাল পার্পল, ল্যাভেন্ডার, নেভি, স্কাই, হোয়াইট, পার্ল হোয়াইট, কফি, বার্গান্ডি, কোরা, জাভা গ্রিন, টারকুইশ ছাড়াও আরও অন্যান্য শেড নিয়ে ডিজাইন করা বর্নিল শাড়িগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন।

উজ্জ্বল রঙ, কণ্ট্রাস্ট কম্বিনেশনে করা সবার জন্য উপযোগী এবং উৎসবমুখী এই আয়োজনে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট কারচুপি করা শাড়ুিগুলো অনন্য। মূল্য সীমা ২০০০ থেকে ৮০০০ টাকা এবং তাঁতের শাড়ি ১০০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর শাড়ি কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

বৈশাখের উৎসবে রঙ বাংলাদেশ-এর পণ্য

সাতকাহন২৪.কম ডেস্ক

‘এসো হে বৈশাখ, এসো এসো’ এই ধ্বনিতে আসি আসি করছে বাংলার নববর্ষ পহেলা বৈশাখ। প্রতিটি বাঙালির কাছে বৈশাখ যেন নিজস্ব সংস্কৃতির আবহে নবনব রূপে নিজেদের নবায়ন করে নেওয়া।

পহেলা বৈশাখ এলেই ধর্মবর্ণ ছোটবড় নির্বিশেষে সকলেই যেন নিজেদের গায়ে মেখে নিতে চায় উৎসবের রঙ। আর এই উপলক্ষ্যকে কেন্দ্র করে দেশীয় ফ্যাশন হাউসগুলোতে ব্যস্ততা শুরু হয়ে যায় অনেক আগে থেকে। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই দেশের অন্যতম ও প্রশংসিত ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ও।

পোশাকে দেশের উৎসব আপ্তবাক্যে বিশ্বাসী এই প্রতিষ্ঠান ইতোমধ্যেই নববর্ষের আয়োজনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সকল উৎসবে থিমভিত্তিক সামগ্রী তৈরির ভাবনার পথপ্রদর্শক রঙ বাংলাদেশ-এর কর্ণধার সৌমিক দাস জানান, বাঙালির এই অন্যতম উৎসবের আবহকে তুলে ধরতে আমরা এই বৈশাখের ডিজাইনে দুটি বিশেষ থিম নিয়ে কাজ করেছি। একটি হলো, ‘কাঠের পুতুল’। কাঠের পুতুল বাঙালির লোকশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অনন্য নিদর্শন হিসেবে সমাদৃত। সাধারণত হাতে তৈরি করা পুতুলের দেহজুড়ে থাকে নিখুঁতভাবে খোদাই করা দারুণ ডিজাইন ও উজ্জ্বল রঙের ব্যবহার। আর সেইসব অতুলনীয় নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে রঙ বাংলাদেশের এবারের নববর্ষের পোশাক। এ ছাড়া ব্যাপক বৈচিত্রের কথা মাথায় রেখে ‘কাঠের পুতুল’এর নকশার সঙ্গে ‘মুখোশ’-এর থিমকেও ডিজাইনে নিয়ে এসেছি।

দেশজুড়ে বৈশাখের শোভাযাত্রায় জায়গা করে নেওয়া মুখোশ বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ মন্তব্য করে সৌমিক দাস জানান, প্রতীকী এসব মুখোশে- বাঘ, পাখি, মাছ, সূর্য ও গ্রামীণ জীবনের নানান নকশা ফুটে ওঠে। মুখোশের থিম পোশাকের নকশায় নিয়ে আসার কারণে বাংলা নববর্ষ উদযাপনের আনন্দে নতুন মাত্রা যোগ করে।

এইসব নকশায় সমৃদ্ধ প্রোডাক্ট হিসেবে তাদের থাকছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, ফ্রক ইত্যাদি। আর বৈশাখের উৎসবকে রাঙাতে তাদের সকল পণ্যে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, মেরুণ ও সাদার সঙ্গে বিভিন্ন হালকা অথচ উজ্জ্বল রঙের নানারকম শেড। গরমের কথা বিবেচনায় রেখে কাপড়ে আরামের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পোশাকের সঙ্গে মিলিয়ে রঙ বাংলাদেশ কাজ করেছে জুয়েলারি নিয়েও। পাওয়া যাবে বৈশাখ উপযোগী বিভিন্ন রকম হাতের চুড়ি, মালা, কানের দুল, লকেট, চুলের ব্যান্ড ইত্যাদি। ডাই ও প্রিন্ট কাপড়, সুতা, পুথি, কড়ি, কাপড়ের বলের কম্বিনেশনে এই জুয়েলারিগুলো তৈরি করা হয়েছে।

সুতরাং ঘুরে আসতে পারেন রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন আউটগুলোতে, অথবা অনলাইন প্ল্যাটফর্মে নববর্ষের উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন রঙ বাংলাদেশ- এর হোয়াটস্ অ্যাপ সম্বলিত 01777744344 ও 01799998877 হটলাইনে।

২৫ নারীকে আত্মনির্ভরশীল করতে দিনব্যাপী প্রশিক্ষণ দিলো জেসিআই মানিকগঞ্জ

সাতকাহন২৪.কম ডেস্ক

টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। তারই অংশ হিসেবে ২৫ নারীকে আত্মনির্ভরশীল করতে দিনব্যাপী প্রশিক্ষণ দিলো লোকাল চ্যাপ্টার জেসিআই মানিকগঞ্জ।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ‘স্বপ্নের সুতো’ শীর্ষক প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়। কর্মশালায় সেলাই, টেইলারিং ও ব্লক বাটিকের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় গাইডলাইন পান, যা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে সহায়তা করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে ২৫ জন নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে সহায়তা করে জেসিআই মানিকগঞ্জ।

এই বিষয়ে জেসিআই মানিকগঞ্জের ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ বলেন,’আমরা বিশ্বাস করি, দক্ষতা উন্নয়ন মানেই ক্ষমতায়ন। এই কর্মশালার মাধ্যমে নারীরা নতুন দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখবো।’

জেসিআই মানিকগঞ্জ ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ নিয়ে আসবে জানিয়ে আবু সুফিয়ান আরো বলেন, ‘যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আমরা সবাই মিলে এগিয়ে গেলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব’।

প্রকল্পের কো কনভেনর ও জেসিআই মানিকগঞ্জের ২০২৫’র ভাইস প্রেসিডেন্ট বিউটি আক্তার ফাহমিদা বলেন, ‘নারীদের আত্মনির্ভরশীল করতে হলে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা শুধু নতুন কিছু শিখেননি, বরং নিজেদের কর্মসংস্থানের পথও তৈরি করেছেন। ভবিষ্যতে আমরা আরাে বড় পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণ করবো।’

এই উদ্যোগে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জেসিআই মানিকগঞ্জের লোকাল সেক্রেটারি জেনারেল আরিফ হোসাইন, জেনারেল লিগ্যাল কাউন্সিলর এস এম মাহমুদ শারাফাত, লোকাল ডিরেক্টর সাবরিনা পারভিন খান ও মানিকগঞ্জের মেম্বার খানিয়া ববি সহ আরো অনেকে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে নিজস্ব উদ্যোগ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

এবারের ঈদে ‘কে ক্র্যাফট’-এর সালোয়ার-কামিজ

সাতকাহন২৪.কম ডেস্ক

আনন্দের সহযাত্রী হয়ে আসবে ঈদ। আর তাই ঈদকে সামনে রেখে থেমে থাকবে না পোশাক নিয়ে ভাবনা। এ ক্ষেত্রে মেয়েরাই একটু এগিয়ে থাকবে।

এবারের ঈদে দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস ‘কে ক্র্যাফট’ সালোয়ার কামিজের বৈচিত্রপূর্ণ ডিজাইনের ব্যাপক আয়োজন করেছে। এই আয়োজনে প্রধানত জোর দেওয়া হয়েছে ভিন্ন আমেজের ডিজাইনে, কাট-প্যাটার্ন এবং ফ্যাব্রিক নির্বাচনে। নিজস্ব ডিজাইনে মোটিফের ব্যবহার, রঙ নির্বাচন, ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলেরই ভালো লাগবে।

ঈদ আসতে আসতে গরমও চলে আসবে, আর তাই সময় ও পরিবেশকে চিন্তায় রেখে ফ্যাশনের পাশাপাশি আরামদায়ক এবং স্বস্তিতে থাকতে দিনের বেলায় প্যাস্টেল শেড ও অন্যান্য হালকা রঙ এবং রাতের পার্টিতে আভিজাত্য নিয়ে আসবে এমন গাঢ় রঙে কটন, জ্যাকার্ড কটন, স্ল্যাব কটন, নিব কটন, টুটোন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়শ্রী সিল্ক, অরগাঞ্জা ফ্যাব্রিকে করা হয়েছে সালোয়ার কামিজ।

এ-লাইন, বেসিক, প্রিন্সেস লাইন, গোর, লং ও সেমি লং প্যাটার্নকেই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। কামিজের ইয়কে স্ক্রিন প্রিন্টের সঙ্গে হাতের কাজ আবার এমব্রয়ডারির সমন্বয়, এমব্রয়ডারির সঙ্গে কারচুপি আর সিকুইনের সমন্বয়। এবারের সালোয়ারের কাটেও থাকছে ভিন্নতর পরিবর্তন। স্ক্রিন প্রিন্ট ও লেসের ব্যাবহারে স্ট্রেইট প্যান্ট, ডিভাইডার, পালাজো স্টাইলের বোটম ওয়্যার রয়েছে এবারের কালেকশনে।

ছবি: কে ক্র্যাফট
ছবি: কে ক্র্যাফট

মোটিফ ও অলঙ্করণে ভিন্নতা থাকবে। জামদানি, ফ্লোরাল, ইক্কত, পার্সিয়ান, আলাম, জিওমেট্রিক মোঘল, মান্ডালা, গ্রিক, টার্কিশ, ট্র্যাডিশনাল পেইসলের মতো বিভিন্ন মোটিফকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাপড়ের ধরন ও অলংকরণে পরিমিতিবোধ বজায় রাখা হয়েছে। রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে ম্যাজেন্টা, নেভি, পার্পল, মেরুন, মভ পিঙ্ক, বার্গান্ডি, জাভা গ্রিন, ব্ল্যাক, মেটালিক গোল্ড ছাড়াও ল্যাভেন্ডার, হোয়াইট, পার্ল হোয়াইট, পিচ, ভায়োলেট, পিঙ্ক, ফরেস্ট গ্রিন, অরেঞ্জ রঙের মধ্যে বেশিরভাগ পোশাক।

কে ক্র্যাফটের সকল আউটলেট ও অনলাইন শপ kaykraft.com থেকে এবারের ঈদের সালওয়ার কামিজগুলো কিনতে পারবেন তিন হাজার থেকে আট হাজার টাকার মধ্যে।

Benefits of Watermelon During Ramadan

Shatkahon24.com desk

Watermelon is an excellent choice for consumption during Ramadan, particularly for hydration and energy replenishment. Here are some organized key benefits:

1. Hydration: Watermelon is composed of about 92% water, making it an ideal fruit to help rehydrate your body after fasting, effectively preventing dehydration.

2. Natural Energy Boost: The natural sugars and electrolytes found in watermelon provide a quick energy boost, perfect for breaking your fast at iftar.

3. Supports Digestion: The fiber content in watermelon promotes healthy digestion and can help prevent constipation, a common issue during fasting.

4. Antioxidant Rich: Watermelon is packed with antioxidants such as vitamin C, lycopene, and beta-carotene, which can help reduce inflammation and support immune health.

5. Refreshing and Light: Unlike heavier foods, watermelon is gentle on the stomach, making it a great option for both suhoor (the pre-dawn meal) and iftar.

6. Muscle Recovery: With its content of L-citrulline, an amino acid that helps reduce muscle soreness and fatigue, watermelon is particularly beneficial for those who remain active while fasting.

References:

  • bbcgoodfood.com
  • centreline.com.pk

ঈদে সবার আগে শিশুর পোশাক

সাতকাহন২৪.কম ডেস্ক

ঈদ মানেই আনন্দ উল্লাস। শিশুদের উল্লাস নিয়ে খুশীতে থাকা, আর এ আনন্দ ছুঁয়ে যায় বড়দেরও। শিশুদের ঘিরেই যেন ঈদ আনন্দ।

আর ঈদের কেনাকাটার শুরুতেই মাথায় আসে বাড়ির ছোট্ট সোনামণিটির কথা। তাই শিশুদের জন্য ‘কে ক্র্যাফট’-এর ঈদ আয়োজনেরও কমতি নেই। যেহেতু ঈদ আসতে আসতে গরম পড়ে যাবে। তাই উৎসবের দিনগুলোতে পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে আরাম ও স্বস্তিদায়ক হবে এমন পোশাক নির্বাচন করা প্রয়োজন। তাই গুরুত্ব সহকারে ফ্যাব্রিক ও রঙ বাছাই করা হয়েছে।

ছবি: কে ক্র্যাফট
ছবি: কে ক্র্যাফট

আসছে ঈদকে সামনে রেখে উৎসব ভিত্তিক পোশাক আয়োজনে মেয়ে শিশুদের জন্য থাকছে সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, পার্টি ফ্রক, টপস-পালাজো সেট, টপস-সারা সেট। ছোট ছেলেদের পোশাক আয়োজনে পাঞ্জাবি, হাফহাতা শার্ট, টিশার্ট ও ফতুয়া। শিশুদের পছন্দ হবে বা ভালো লাগবে এমন পোশাকই প্রাধান্য পাচ্ছে এবার। এ ছাড়াও ছোট মেয়েরা বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালওয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শার্ট, ফতুয়া থাকবে বরাবরের মত।

কটন, জ্যাকার্ড কটন, টু-টোন, নিব কটন, জর্জেট, ভয়েল, রেমী কটন এর মতো উল্লেখযোগ্য ফ্যাব্রিকে নানা মোটিফ ফুটিয়ে তুলতে অনেক রকম প্রিন্ট থাকছে। হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, টাই-ডাই এর কাজ রয়েছে কমবেশি। মেরুন, নেভি ব্লু, রয়্যাল ব্লু, পিচ, বেবী পিঙ্ক, ভায়োলেট, ল্যাভেন্ডার, পার্পল ছাড়াও হালকা শেডের নানান রঙের পোশাক থাকবে।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে শিশুদের ঈদ আয়োজনের পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

Eid Celebrations and Children’s Clothing

Shatkahon24.com desk

Eid is a time of joy and happiness, especially for children. The festive atmosphere uplifts everyone, and it’s no wonder that the excitement begins with thoughts of dressing our little ones in special outfits.

At K Craft, we have thoughtfully curated an impressive collection of Eid clothing for children, ensuring comfort and style during the warm festive days.

Clothing for Girls:
For the upcoming Eid, we offer a delightful selection for girls, including:
– Salwar Kameez
– Frocks
– Kurtis
– Tops
– Lehenga Sets
– Party Frocks
– Tops-Palazzo Sets
– Tops-Sara Sets

These outfits are designed to make little girls feel special and included in the celebrations alongside their mothers and sisters.

Clothing for Boys:
Boys will have plenty of stylish options as well, featuring:
– Punjabi
– Half-Sleeved Shirts
– T-Shirts
– Fatua

These pieces are comfortable and trendy, ensuring that the boys look their best during the festivities, often mirroring attire worn by fathers and brothers.

Selection of Fabrics and Designs:
Our collection includes a variety of high-quality fabrics such as cotton, jacquard cotton, georgette, and voile, among others. Each piece showcases intricate details like handwork, embroidery, rigging, and unique tie-dye techniques. We have an array of colors to choose from, including maroon, navy, blue, royal blue, peach, baby pink, violet, lavender, and purple, with both vibrant and light shades available.

Shopping Convenience:
You can explore K Craft’s Eid collection for children at our showrooms located in Dhaka, Chittagong, Sylhet, Khulna, and Comilla. Additionally, our affordable clothing options are available for purchase online at kaykraft.com. For those who prefer social media shopping, feel free to place orders through our Facebook page as well.

Celebrate Eid with style and comfort for your little ones!

Health Benefits of Dates

Shatkahon24.com desk

Dates are not just a delicious snack; they also pack a punch when it comes to health benefits. Here’s a closer look at some of their key advantages:

1. Nutrient-Rich
– Dates are high in fiber, which supports digestion and gut health.
– They provide essential minerals such as potassium, magnesium, iron, and calcium.
– They also contain vitamins like B6 and folate, which are beneficial for brain and heart health.

2. Natural Energy Booster
– With a high natural sugar content, giving you a quick energy boost.

3. Good for Digestion
– The fiber in dates helps prevent constipation and fosters a healthy digestive system.

4. Supports Heart Health
– Rich in potassium and magnesium, dates contribute to regulating blood pressure.
– Antioxidants such as flavonoids and carotenoids in dates can help lower the risk of heart disease.

5. Promotes Brain Health
– Dates are loaded with antioxidants that may help reduce inflammation and protect against neurodegenerative diseases.

6. Strengthens Bones
– Dates contain calcium, phosphorus, magnesium, and potassium, all of which are vital for maintaining strong bones and preventing osteoporosis.

7. Aids Blood Sugar Regulation
– Despite their sweetness, the fiber in dates helps to slow the absorption of sugar, which can help prevent spikes in blood sugar levels.

8. Benefits During Pregnancy
– Consuming dates may assist with natural labor by promoting cervical dilation and potentially reducing the need for induced labor.

References:

  • Healthline
  • Cleveland Clinic
  • WebMD
  • Verywell Health
  • Health.com
- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.