Monday, April 20, 2026
spot_img
Homeমন জানালানেতিবাচক সময়ে ইতিবাচক থাকবেন যেভাবে

নেতিবাচক সময়ে ইতিবাচক থাকবেন যেভাবে

সাতকাহন২৪.কম ডেস্ক

আপনি নিশ্চয় শুনেছেন পজিটিভ বা ইতিবাচক চিন্তা জীবনকে বদলে দেয়। তবে সবসময় কি ইতিবাচক থাকা সম্ভব? সহজেই কি বলে দেওয়া যায়, ‘আমি সবসময়ই ভালো চিন্তা করবো’? কোনো নেতিবাচক বা নেগেটিভ বিষয় আমাকে প্রভাবিত করবে না।

আসলে সবসময় ইতিবাচক থাকা এতোটা সহজ নয়। বাটন চাপলেই এটি শুরু হয়ে যায় না। এটি আসলে চর্চার বিষয় এবং নিজের আবেগকে আমরা কীভাবে ব্যবস্থাপনা করছি, তার বিষয়। এই ক্ষেত্রে নিজের জীবনের ইতিবাচক ও সঠিক বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া জরুরি।

নেতিবাচক সময়ে ইতিবাচক থাকার কিছু উপায় জানিয়েছে ড. কারিশমা আহুজা ইউটিউব চ্যানেল (ড. কারিশমা আহুজা স্প্রিচুয়াল ও মোটিভেশনাল স্পিকার ও ট্রেইনার)।

নিজের সঙ্গে সময় কাটান
নেতিবাচক পরিস্থিতিতে ইতিবাচক থাকতে হলে, নিজের সঙ্গে প্রতিদিন কিছুটা সময় কাটানো জরুরি। এই সময়টিতে গতকাল বা গত সপ্তাহে বা গত কয়েকটি মাস আপনার সঙ্গে কী কী ভালো জিনিস ঘটেছে, তাই চিন্তা করুন। নিজের সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনকে অভ্যাস করান সবসময় ভালো কিছু চিন্তা করতে।পাশাপাশি ‘মাইন্ডফুল নেস’-এর অভ্যাস করুন।

আবেগকে আটকাবেন না
সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে- তবে এর অর্থ এই নয় যে আপনি নিজের আবেগকে আটকাবেন। কঠিন মুহূর্তে কী অনুভব করছেন, সেটি বোঝার চেষ্টা করুন। আবেগকে অবদমন করার প্রয়োজন নেই। একে গ্রহণ করুন। নিজেকে বলুন, ‘ঠিক আছে। আমার এখন খারাপ লাগছে। খারাপ লাগতেই পারে। এটা স্বাভাবিক। তবে সারাক্ষণই আমি নিজেকে খারাপ অনুভব করাতে পারি না।’ অর্থাৎ আবেগকে গ্রহণ করুন এবং ‘লেট ইট গো’ করুন বা যেতে দিন।

নিজের সেরাটা দিন
বলা হয়, ‘ফলের চিন্তা করো না। কাজ করে যাও।’ বিষয়টি আসলে এইরকমই। যেই বিষয়টি নিয়ে চিন্তা হচ্ছে, সেটি দূর করতে কাজ করুন। এই কাজের ক্ষেত্রে নিজের সেরাটা দিন।
এই মুহূর্তে আপনার হয়তো নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। তবে এই নয় যে আপনি কখনোই লক্ষ্য পূরণ করতে পারবেন না।

সমাধানের দিকে নজর দিন
নেতিবাচক সময়ে উদ্বেগ, হতাশা, রাগ হওয়া স্বাভাবিক। তবে সমস্যা নয়, মনোযোগটা দিতে হবে সমাধানের প্রতি। কীভাবে এখান থেকে উদ্ধার পাওয়া যায়। কী কী করা যেতে পারে, সমস্যাটির সমাধান করতে সেসব বিষয়ে ভাবুন।

সর্বোপরি, ইতিবাচক থাকতে হলে জীবনে ভালো কী হচ্ছে, সেগুলোর প্রতি মনোযোগ দিন। সবসময় নিজেকে ও প্রকৃতিকে ধন্যবাদ জানান। কোনো নেতিবাচক চিন্তা এলে অবদমন না করে গ্রহণ করুন। তবে আকড়ে বসে থাকবেন না। নিজেকে বলতে থাকুন, ‘আমি সফল হচ্ছি। আমার সঙ্গে ভালো কিছুই ঘটবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.