সাতকাহন২৪.কম ডেস্ক
নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী মেডিটেশন উইথ রেইকি কর্মশালা। আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রূপগাঁও জাঙ্গীর, রূপগঞ্জে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
এতে প্রশিক্ষক হিসেবে থাকছেন সায়মা সাফীজ সুমি (মেডিটেশন টিচার, রেইকি মাস্টার টিচার, প্রতিষ্ঠাতা- প্রশান্তি)। কর্মশালায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে মেডিটেশন টিচার সায়মা সাফীজ সুমি বলেন, ‘ধ্যান শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতা দেয়। প্রকৃতির স্নিগ্ধ ছায়ায়, ব্যস্ত জীবনের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিজের সঙ্গে যেন মানুষ সময় কাটাতে পারে এবং নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারে তাই এই আয়োজন। এখানে যেমন ধ্যানের বিষয়টি শিখবে, তেমনি প্রকৃতির সংস্পর্শও পাবে। বিষয়টি এরকম যেন নিজের মন, অনুভূতি ও নিজের সঙ্গে এক সুন্দর পুনর্মিলন।’
কর্মশালাটির রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা। এতে যুক্ত থাকবে দুই বেলার খাবার। রেজিট্রেশন করতে যোগাযোগ করুন, ০১৭১৫৪৫৬৭৩৬ এই নম্বরে।


