Thursday, May 28, 2026
spot_img
Home Blog Page 79

ঈদের আগেই হোক দাঁত ও মুখের যত্ন

ডা. সানজিদা হোসেন পাপিয়া

কোরবানি ঈদের সময় দাঁত ও মুখের যত্নটা একটু বেশি প্রয়োজন। কারণ, এই সময় রোজার ঈদের তুলনায় খাওয়া-দাওয়াটা একটু বেশিই হয়।

সাধারণত রেড মিট (গরু, খাসি ইত্যাদি) এই ঈদের প্রধান খাবার। গরু বা খাসির মাংস খেলে কিন্তু আমরা হাড় চিবাতেও বেশি পছন্দ করি। আর এই হাড় দাঁতের ফাঁকে আটকে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।

যাদের দাঁতের সঙ্গে মাড়ির সংযোগ দুর্বল, তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে। এই সংযোগ দুর্বল হবার কারণে, দাঁত আলগা হয়ে যায়। আর দাঁত আলগা হওয়ার অন্যতম কারণ, ডেন্টাল ক্যালকুলাস। তাই যাদের দাঁতে ক্যালকুলাস রয়েছে, তারা ঈদের আগেই স্কেলিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করে ফেলুন। এটি সারিয়ে ফেললে ঈদের সময় ভালো থাকা যাবে।

আমরা জানি, দাঁত ও হাড়ের ক্ষেত্রে ভিটামিন ডি, ক্যালসিয়াম খুব উপকারী। যাদের দেহে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, তারা ঈদের আগে দাঁত ভালো রাখতে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সাপ্লিমেন্ট শুরু করে দিতে পারেন।

আবার অনেকের দাঁতে শিরশির অনুভূতি হয়। এতে খাবার খেতে সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে রেহাই পেতে ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করুন। এতে দাঁতের শিরশিরভাব বা হাইপারসেনসিটিভিটি দূর হবে।

আবার দাঁতের মাঝামাঝি যে ফাঁকগুলো রয়েছে, সেখানে খাবার আটকালে, বা দাঁতের ওপরে সেই জায়গাগুলো থাকে সেখানে খাবার আটকালে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

ঈদের সময় অনেকে গ্রামের বাড়ি চলে যান, তখন সমস্যা হলে হয়তো ধারের কাছে চিকিৎসক পেতেও অুসবিধা হবে। তাই দাঁতে সমস্যা থাকলে ঈদের আগেই ডেনটিস্ট দিয়ে চেকআপ করিয়ে নেওয়াই উত্তম।

লেখক : কনসালটেন্ট ডেন্টাল সার্জন
চেম্বার : অনামিকা ডেন্টাল , ২/১ মধ্য বাসাবো, টেম্পুস্ট্যান্ড, ঢাকা ১২১৪
ফোন : ০১৯৩৩১৩৩৪৮৬

ঈদে বাড়ি যাচ্ছেন? ১০ বিষয় খেয়াল রাখুন

ডা. শাকিল মাহমুদ

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে শহুরে ব্যস্ত মানুষ গ্রামে ছুটে। ঈদ আসলেই প্রিন্ট ও ইলেকট্রলিক মিডিয়ার ছবিগুলোতে দেখা যায়, কীভাবে গাদাগাদি করে বাসে বা ট্রেনে চড়ে মানুষ ফিরছে বাড়িমুখী।

আর এতেই বোঝা যায়, নাড়ির টানে এই বাড়ি ফেরা কতটা আকাঙক্ষার। তবে এই ফেরা সুস্থভাবে করতে এবং স্বস্তিদায়ক করতে, কিছু বিষয় মাথায় রাখা চাই। না হলে, সম্পূর্ণ আনন্দটাই মাটি হয়ে যেতে পারে।

১. ভ্রমণের সময় বাইরের যেকোনো খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন। বাইরের খাবার থেকে পেটে বিষক্রিয়াসহ বিভিন্ন সমস্যা হতে পারে। ঘরে তৈরি খাবার ও পানীয় সঙ্গে রাখুন।

২. শিশুদের জানালার পাশে বা বাতাসের ঝাপটা বেশি লাগে, এমন স্থানে বসাবেন না। এতে ঠান্ডা-কাশির সমস্যা হতে পারে। যেহেতু এবারের ঈদ গরমের সময় পড়েছে, তাই যাত্রাপথে গরমে ঘেমে যেন শিশু অসুস্থ হয়ে না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

৩. ভ্রমণের আগে সহজে হজম হয়, শক্তি দেয়, কম এসিডিটি করে, কম পানি পিপাসা লাগায়- এমন খাবার খেতে হবে। এ সময় ভারি খাবার এড়িয়ে যাওয়াই ভালো।

৪. দীর্ঘভ্রমণে মাঝপথে কিছু খেলে অনেকের এসিডিটির সমস্যা হয়। এই সমস্যা থেকে রেহাই পেতে ভ্রমণ শুরুর আগে বা খাবার গ্রহণের আধা ঘণ্টা আগে এসিডিটির ওষুধ খেয়ে নিন। অবশ্য এই ওষুধ হতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

৫. অনেকে ভ্রমণে বমি করে। এই সমস্যা সমাধানে ভ্রমণের আধা ঘণ্টা আগে বমির ওষুধ খেয়ে নিতে পারেন।

৬. ভ্রমণের সময় হালকা রঙের, আরামদায়ক ও বাতাস সহজে চলাচল করে- এমন পোশাক পরুন। এতে ঘামলেও সহজে শুকিয়ে যাবে এবং ক্লান্তি কম লাগবে।

৭. যাত্রাপথে অপরিচিত লোকের দেওয়া খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৮. দীর্ঘ ভ্রমণে বাসে বা ট্রেনে অনেক্ষণ বসে থাকার কারণে পা ফুলে যেতে পারে। এতে পায়ের অনুভূতি শক্তি কমে যায়। তাই রক্ত চলাচল ঠিক রাখার জন্য মাঝে মাঝে উঠে দাঁড়ান বা পা নড়াচড়া করুন।

৯. ভ্রমণের আগে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ যেকোনো ক্রনিক (দীর্ঘমেয়াদী) রোগে আক্রান্ত রোগী চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্যঝুঁকি বেশি থাকলে ভ্রমণ থেকে বিরত থাকুন।

১০. যাত্রাপথে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।

লেখক
চিকিৎসক
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ (সাভার)।

বিশ্ব যোগব্যায়াম দিবস : যোগব্যায়ামের ৫ উপকার

সাতকাহন২৪.কম ডেস্ক

বিশ্ব যোগব্যায়াম দিবস পালিত হচ্ছে আজ। ২১ জুন, এই দিনটিকে সারাবিশ্ব আড়ম্বরের সঙ্গে পালন করে। এবারের দিবসটির প্রতিপাদ্য, ‘যোগব্যায়ামে সারা বিশ্ব এক পরিবার’।

যোগব্যায়াম কেবল শরীরকেই ফিট রেখে বিভিন্ন রোগব্যাধি মুক্ত করে না, পাশাপাশি মনকেও রাখে প্রফুল্ল। যোগব্যায়ামের কিছু উপকারিতা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দেহের সুন্দর গঠন
যোগব্যায়ামের সময় দেহের বিভিন্ন অংশের প্রতি মনোযোগ বা ফোকাস দেওয়া হয় এবং সেই অনুযায়ী ব্যায়াম করা হয়। তাই দীর্ঘমেয়াদে এটি করলে শরীরের গঠন সুন্দর হয়।

হৃদপিণ্ড ভালো রাখে
যোগব্যায়াম রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তের সুগারের মাত্রা কমায়। এর সবই হৃদপিণ্ড ও রক্তনালীকে ভালো রাখতে উপকারী।

ওজন কমে
যোগব্যায়ামের সময় খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করতে হয়। যোগব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর (সবজি, ফল) খাবার গ্রহণ ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ফিট রাখতে সহযোগী
নিয়মিত যোগব্যায়ামে পেশির শক্তি ও নমনীয়তা বাড়ে। এতে হৃদপিণ্ড, ফুসফুস ও রক্তনালী ভালো থাকে।

বিপাকে উপকারী
দেহের ভারসাম্যপূর্ণ বিপাকে নিয়মিত যোগব্যায়াম করা খুবই উপকারী। এই ব্যায়াম হজম ও বাউলমুভমেন্ট ভালো হয়।

রঙ বাংলাদেশের পোশাকে ঈদের আমেজ

সাতকাহন২৪.কম ডেস্ক

ঈদুল আযহা কড়া নাড়ছে সবার ঘরে। ঈদুল ফিতরের মতো পোশাকী ঈদ না হলেও ত্যাগের শিক্ষাই এই ঈদের মূলমন্ত্র। তবুও কোরবানির ঈদে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে নিত্য-নতুন সব ডিজাইনের পোশাক।

নতুন পোশাকে এই ঈদকে আরও বেশি রঙিন করে তুলতে দেশের শীর্ষ স্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ ‘আমরা সময়কে রাঙিয়ে তুলি’ প্রতিপাদ্যে তৈরি করেছে এবারের ঈদ পোশাক। এবারের ডিজাইন ও থিম প্রসঙ্গে প্রধান নির্বাহী সৌমিক দাস জানান, ‘এবারের ঈদ পোশাকের নকশায় গুরুত্ব পেয়েছে একাধিক পাখির রঙ এবং পাখির বিভিন্ন মোটিফ। এর সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় আবহর সঙ্গে সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডের সমন্বয়।’

ঈদ পোশাকে ব্যবহার করা হয়েছে সুতি, লিনেন, হাফসিল্ক, মসলিন, বেক্সি-কটনসহ বিভিন্ন ধরনের দেহের সঙ্গে মানানসই আরামদায়ক কাপড়। আর পোশাকের মোটিফকে রাঙাতে মূল রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে কমলা, অলিভ, নীল, সাদা, কালো। আর সহকারি রঙ হিসেবে রয়েছে লাল, হলুদ, অ্যাশ, মেরুন, সবুজ, অফ-হোয়াইট ও মাল্টিকালার কম্বিনেশন। পোশাকের সৌন্দর্য বাড়াতে করা হয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, ডিজিটালপ্রিন্ট, হাতের কাজ সহ নানান ভ্যালু এ্যাডেড মিডিয়ার ব্যবহার। বাহারি রঙে রাঙানো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, টপস, সিঙ্গেল কামিজ আর ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্টসহ নানান সব পোশাক।

ঈদ আনন্দে পিছিয়ে নেই ছোটরাও। তাদের জন্য সালোয়ার কামিজ, ফ্রক, টপস, পাঞ্জাবি, শার্টসহ রকমারি সব পোশাক তো থাকছেই, সঙ্গে রয়েছে বাবা-ছেলে, মা-মেয়ের ডুয়েট পোশাক, ম্যাচিং করা কাপল পোশাক আর পুরো পরিবারের জন্য ফ্যামিলি প্যাকেজ। এর পাশাপাশি রয়েছে ‘রঙ বাংলাদেশ’- এর রেগুলার পোশাক।

‘রঙ বাংলাদেশ’- এর ঢাকাসহ সারাদেশের যেকোন আউটলেটেই পাবেন আকর্ষণীয় এই ঈদ পোশাক। তাই নিজে কিনুন এবং প্রিয়জনকে উপহার দিন এবারের ঈদ পোশাক। শোরুম ছাড়াও কেনাকাটার জন্য নিজস্ব ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেইজ https://www.facebook.com/rangbangladesh থেকেও সংগ্রহ করতে পারেন এবারের ঈদ সংগ্রহ। আর হোমডেলিভারির মাধ্যমে আপনার অর্ডার করা ‘রঙ বাংলাদেশ’ এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে।

‘দক্ষ বিউটি আর্টিস্টের কদর অনেক’

সাতকাহন২৪.কম ডেস্ক
গ্রেজুয়েশন করার পর কী করবেন, ভাবছিলেন উস্মি ইসলাম।সাজের প্রতি একটা সখ ছিল আগে থেকেই। নিজেও খুব সাজতে পছন্দ করতেন। অনেকেই বললো, বিউটি সেক্টরেও বেশ ভালো ক্যারিয়ার গড়া যায়।

এরপর উজ্জ্বলা (চট্টগ্রাম শাখা) থেকে বিউটিফিকেশনের ওপর কোর্স শেষ করে বর্তমানে নিজেই একটি বিউটি স্যালন খুলেছেন। মাসিক আয়ও মন্দ নয়। উদ্যোক্তা হিসেবে তাঁর বিউটি ইন্ডাসট্রিতে এগিয়ে যাওয়ার গল্পটা জানবো।

উস্মি ইসলাম

উজ্জ্বলায় শিখেছি, অনেক শিখতে পেরেছি

বিউটি ইন্ডাসট্রিতে যখন কাজ করার ইচ্ছা হলো, তখন খুঁজছিলাম কোথায় ভালোভাবে শেখায়। অর্থাৎ কোথায় পূর্ণাঙ্গ জ্ঞানটা পাওয়া যাবে। এ সময় উজ্জ্বলার অ্যাড দেখি। আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রামে উজ্জ্বলাতে আমার প্রথম ক্লাস করা ২০২২ এ- মার্চে। মেকআপের ফান্ডামেন্টাল ও হেয়ারের ওপর ক্লাসটা করেছি। তখনও চট্টগ্রামে উজ্জ্বলার শাখা পুরোপুরি খোলা হয়নি। তবে তখনই পরবর্তী সবগুলো কোর্সের জন্য রেজিসট্রেশন করে ফেলি। এরপর শাখা উদ্বোধন হলে ক্লাস শুরু করি।

ক্লাসে যারা শিখতে এসেছিল, অনেকেই আগে থেকে কাজ শিখেছে। আমার হতাশ লাগছিল। আমি তো নতুন। নিজের জায়গাটি কীভাবে করে নেবো? বা কাজটি আমাকে দিয়ে আসলেই কি সম্ভব হবে? ২২ মার্চ আমাদের বেসিক ক্লাসটি হয়। ২৯ মার্চ আমি একটি ফেসবুক পেইজ চালু করি। এর নাম দিই, ‘সেল্ফ অ্যান্ড অ্যালিগেন্ট বাই উস্মি’। পেইজে জানাই যে আমার হোম স্টুডিও রয়েছে এবং আমি হোম সার্ভিস দিচ্ছি। শুরুর দিকে তেমন রেসপন্স পেতাম না। তখন আবার হতাশ হয়ে পড়ি।

এ সময় উজ্জ্বলা থেকে বেশ সহযোগিতা পাই। ফ্যাকাল্টিদের পরামর্শে কমপ্লিট কোর্সের পাশাপাশি কাস্টোমাইজ কোর্সও শেখা শুরু করি। আফরোজা (উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা) আপার সঙ্গে কথা বলার পর তিনি চট্টগ্রামে তাঁর কিছু ক্লাইন্ট ডিল করতে দেন। এতে আমার আত্মবিশ্বাস অনেক বাড়ে।

উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের সঙ্গে উস্মি ইসলাম। ছবি : সংগৃহীত
উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের সঙ্গে উস্মি ইসলাম। ছবি : সংগৃহীত

দক্ষ বিউটি আর্টিস্টের কদর অনেক

এরপর ধীরে ধীরে আমার ক্লাইন্ট বাড়তে শুরু করে। নিজের হোম স্টুডিও থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকাও আয় করেছি। এরপর মনে হলো, আমার একটি নিজের স্যালন করা দরকার। বাসার নিচে নিজেই স্যালন দিলাম। আসলে বিউটি ইন্ডাসট্রিতে একজন দক্ষ বিউটি আর্টিস্টের অনেক কদর। আর নিয়মিত চর্চা ও কাজের মাধ্যমে এই দক্ষতা অর্জন করতে হয়।

উজ্জ্বলা আমাকে অনেক সাহায্য করেছে। স্বাবলম্বী হবার জন্য, কোন সমস্যাটা কীভাবে সমাধান করতে হয়, তা শিখিয়েছে। কোর্স শেষ হবার পরও উজ্জ্বলা অনেক সহযোগিতা করে যাচ্ছে।

ছবি : সংগৃহীত

নেতিবাচক কথা শুনেছি, পিছিয়ে যাইনি

এই কাজটি করতে এসে যেমন অনেকের সহযোগিতা পেয়েছি, তেমনি অনেক নেতিবাচক কথাও শুনেছি। অনেকে বলেছে, ‘উচ্চ শিক্ষিত হয়ে কেন এসব কাজ করছো? কোনো উচ্চ বংশের মেয়ে কি এ ধরনের কাজ করে?’ তবে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমার স্বামী। সে পাশে ছিল বলে কাজটি করতে পেরেছি।

চট্টগ্রামে আরো বড় করে স্যালন দেওয়ার আশা রয়েছে। উজ্জ্বলার পরিপূর্ণ সহযোগিতা ছিল বলেই এটিকে পেশা হিসেবে নেওয়ার সাহস পেয়েছি। এখন নিজে হয়ছি স্বনির্ভর ও উদ্যোক্তা।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৬১তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

‘আমি উদ্যোক্তা হলাম কেন ?’

সাতকাহন২৪.কম ডেস্ক

এসএসসি পরীক্ষার পর বিয়ে হয়ে যায় কামরুন নাহার মৌ-এর। পরের বছরই সন্তান। সন্তান-সংসার সামলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন। পাশাপাশি এমবিএ করেন। লেখাপড়াটা চালিয়ে গেলেও সব সামলে চাকরি করা আর হয়ে উঠেনি। খুব মন খারাপ হতো। ভাবতেন, লেখা-পড়াটা কাজে লাগাতে পারলেন না।

তবে মনে ছিল, নিজের পায়ে দাঁড়ানোর, নিজেকে স্বাবলম্বী করে তোলার অদম্য জেদ। সেই সুযোগটিই তাকে করে দেয় উজ্জ্বলা। উজ্জ্বলা থেকে বিউটিফিকেশনের ওপর কোর্স শেষ করে বর্তমানে ঢাকার মহাখালিতে ‘টাচ অ্যান্ড গ্লো’ নামে ছোট পরিসরে একটি বিউটি স্যালন খুলেছেন। আয়ও হচ্ছে ভালোই। এখন তিনি নিজেই হয়ে উঠেছেন একজন স্বাবলম্বী নারী ও উদ্যোক্তা। কামরুন নাহার মৌ-এর উদ্যোক্তা হয়ে উঠার পেছনের গল্পই শুনবো তাঁর মুখ থেকে।

কেন আমি উদ্যোক্তা হলাম?
লেখাপড়া শেখার পরও সংসার সামলাতে গিয়ে, চাকরি করতে না পেরে মনটা খুব খারাপ হতো। সংসার-সন্তান সামলাতাম ঠিকই, তবে খুব হতাশ লাগতো। এক পর্যায়ে মনে হলো, আমি তো সাজতে পছন্দ করি এবং সাজাতেও পছন্দ করি। ছোটবেলায় বান্ধবী বা আত্মীয়স্বজনকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য সাজিয়ে দিতাম। তাহলে এটাকেই কেন পেশা হিসেবে নিচ্ছি না? বিউটিফিকেশনের কাজ শিখে স্যালন দিলে তো আমি উদ্যোক্তা হতে পারবো এবং স্বনির্ভরও হবো। সংসার ও কাজ দুটোই একসঙ্গে করতে পারবো। কাজ না করতে পারার মানসিক যে অশান্তি রয়েছে, সেটিও দূর হবে।

এরপর এমন একটি জায়গা খুঁজতে থাকি, যেখানে কম খরচে বিউটিফিকেশনের কাজ শেখা যায়। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে উজ্জ্বলার অ্যাড দেখি। উজ্জ্বলার সঙ্গে যোগাযোগ করে ভালো লাগে। সেখানে ভর্তি হয়ে যাই। এটা ২০১৯ সালের কথা। আর এখন তো এই প্রতিষ্ঠান থেকে বিউটিফিকেশনের সম্পূর্ণ কোর্স শেষ করে নিজেই স্যালন দিয়েছি। হয়েছি উদ্যোক্তা।

ছবি : কামরুন নাহার মৌ
ছবি : কামরুন নাহার মৌ

উজ্জ্বলা জীবন বদলে দিয়েছে
উজ্জ্বলায় শিখতে এসে যেন নতুন করে জীবন ফিরে পেলাম। আমার ভেতরে যেই মনটা মরে গিয়েছিল, সে যেন আবার জেগে উঠলো। এখানকার পরিবেশ, কাজ শেখানোর ধরন, ফ্যাকাল্টিদের করা মানসিক সহযোগিতা আবার বাঁচিয়ে তুললো। প্রতিষ্ঠানটি আমার জীবনকে আসলে ভীষণভাবে বদলে দিয়েছে। আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এখন আমি আমার স্বপ্নের সঙ্গে থাকতে পারছি।

আরেকটি বিষয় না বললেই নয়, যখন কাউকে সাজাই, তারা জিজ্ঞেস করে কোথা থেকে সেজেছো? যার কাছ থেকে শিখেছো, সে খুব ভালো প্রতিষ্ঠান থেকে শিখেছে। অথবা খুব ভালো বিউটি আর্টিস্টদের কাছ থেকে শিখেছে। তখন আমার উজ্জ্বলার শিক্ষকদের কথা মনে পড়ে। আর আফরোজা ( আফরোজা পারভীন, উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা) ম্যামের সুন্দর হাসিমাখা মুখটা ভেসে উঠে। তখন মনে হয়, আমি যেই প্রতিষ্ঠান থেকে শিখেছি, সেটি উজ্জ্বলা। উজ্জ্বলায় শিখতে পেরে গর্ববোধ করি।

ক্যাপশন : উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের সঙ্গে কামরুন নাহার মৌ।
ক্যাপশন : উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের সঙ্গে কামরুন নাহার মৌ।

নারীদের উদ্যোক্তা হওয়া ভালো
একজন নারীকে প্রকৃতগতভাবে সন্তানের জন্ম দিতে হয়। আর সামাজিকভাবে এখনো একটা সংসারে অর্ধেকের বেশি কাজ করতে হয়। এই জন্য অনেকে চাইলেও চাকরি করতে পারে না বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে না। তবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠা যেকোনো মানুষের জন্যই খুব জরুরি। আর এই ক্ষেত্রে আমি মনে করি, যারা চাকরি করতে পারছে না বা চাকরি করছেও, সবারই নিজের একটি ব্যবসা থাকা প্রয়োজন। নারীর জন্য উদ্যোক্তা হওয়া ভালো। নিজস্ব ব্যবসা থাকলে, পরিবার ও কাজের জায়গা দুটোতেই সুবিধামতো সময় দেওয়া যায়। আর মানুষ এখন আগের চেয়ে অনেক সৌন্দর্য সচেতন হচ্ছে। তাই বিউটি সেক্টরে কাজ করার চাহিদাও বাড়ছে। এই সেক্টরে কাজ শিখে একজন নারী অনায়াসেই উদ্যোক্তা হয়ে উঠতে পারেন।

অভাবি মেয়েদের কাজ শিখিয়ে স্বাবলম্বী করতে চাই
ভবিষ্যতে নিজের স্যালনকে আরো বড় করতে চাই। পাশাপাশি অভাবি মেয়েদের প্রশিক্ষণ দিতে চাই, যেন তারা স্বাবলম্বী হয়ে কিছু করতে পারে। নিজে যেমন উদ্যোক্তা হয়েছি, তেমনিভাবে চাই অন্যরাও উদ্যোক্তা হোক; ‘বিউটি আর্টিস্ট’ পেশায় আসুক।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৬০তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

গরমে হিট স্ট্রোক প্রতিরোধে কী করবেন?

ডা. এ বি এম আব্দুল্লাহ
তীব্র গরমে হিট স্ট্রোক হওয়া একটি প্রচলিত সমস্যা। সঠিকভাবে হিট স্ট্রোকের ব্যবস্থাপনা করতে না পারলে রোগী মারাও যেতে পারে। তাই গরমের এই সময়টায় এই সমস্যা প্রতিরোধে করণীয় বিষয় জানা জরুরি।

যা করবেন
# তৃষ্ণার্ত বোধ না করলেও নির্দিষ্ট সময় পর পর পানি পান করুন। সবসময় সঙ্গে খাবার পানি রাখুন।
# যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে অবস্থান করুন। বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন।
# দিনের বেলা বাইরে বের হলে সাদা বা হালকা রংয়ের, ঢিলেঢালা, সুতি কাপড়ের জামা পরুন।
# টুপি বা কাপড়, তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন৷ সঙ্গে ছাতা রাখুন।
# পানীয় জাতীয় ফল ও সবজি বেশি করে খান। যেমন : তরমুজ, বাঙ্গি, শসা, লাউ, পেঁপে ইত্যাদি।
# বাড়িতে তৈরি লেবুর শরবত পান করুন।
# স্থানীয় আবহাওয়ার বার্তার দিকে খেয়াল রাখুন।
# অসুস্থ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

যা করবেন না
# যতদূর সম্ভব প্রখর সূর্যালোকে বাইরে না বের হওয়ার চেষ্টা করুন।
# খুব পরিশ্রমসাধ্য দিনের বেলার কাজ না করাই ভালো।
# বেশি প্রোটিনযুক্ত বা মশলাদার খাবার খাবেন না।
# খোলামেলা স্থানে বানানো শরবত, পানীয় বা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
# পানিশূন্যতা তৈরি করে এমন পানীয় এড়িয়ে চলুন। যেমন : চা, কফি, কোমল পানীয় ইত্যাদি।

লেখক : মেডিসিন বিশেষজ্ঞ,
অধ্যাপক এমিরিটাস, ইউজিসি অধ্যাপক
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।

শিশুদের জন্য কে ক্র্যাফট-এর ঈদ আয়োজন

সাতকাহন২৪.কম ডেস্ক

ঈদ উৎসবে শিশুর আনন্দটাই থাকে বেশি। তাই শিশুর পোশাকে একটু বাড়তি যত্ন থাকবেই। আসছে ঈদকে সামনে রেখে কে ক্র্যাফট-এর উৎসব ভিত্তিক পোশাকের আয়োজন আবহাওয়া উপযোগী করেই করা হয়েছে।

শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক ও রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাটার্নে ভিন্নতা ও রঙে উৎসবের আমেজ বহন করবে। মেয়ে শিশুদের জন্য সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট ছাড়াও ছেলে শিশুদের জন্য পাঞ্জাবী, শার্ট, কটি, পোলো শার্ট, টি শার্ট, শেরওয়ানি সহ নানা পোশাকের আয়োজন থাকছে।

মেয়েদের মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালোয়ার কামিজ, কুর্তি থাকছে। বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শেরওয়ানি, কটি, শার্ট থাকছে বরাবরের মতো।

ফ্লোরাল, ট্র্যাডিশনাল, জামদানি, আলাম, কাঁথা স্টিচ, এথনিক, তাগা, আর্ট ওয়ার্ক, টার্কিশ আর্ট, ডট ম্যান্ডালা, ফরেস্ট প্রিন্ট, মিক্সড মোটিফে তৈরি হয়েছে শিশুদের পোশাক।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

উৎসবের দিনগুলোতে পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে স্বস্তিদায়ক হবে এমন ফেব্রিক হিসেবে নেওয়া হয়েছে কটন, ডিজাইন্ড কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিওন সিল্ক, হাফ সিল্ক ইত্যাদি। পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হয়েছে।

রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে অ্যাকুয়া গ্রিন, ভায়োলেট, ল্যাভেন্ডার, ব্রাউন, মেরুন, গোল্ডেন, অর্কিড, রেড, ক্রিমসন রেড, পেস্ট, নেভি,অরেঞ্জ, পিচ, লাইট পিঙ্ক, অলিভ, গ্রিন, অফ-হওয়াইট, ইন্ডিগো, ম্যাজেন্টা, টারকুইস,ইয়েলো সহ বিভিন্ন রঙ।

আরামদায়ক ও মানানসই সব ঈদ আয়োজন পাওয়া যাচ্ছে এখন কে ক্র্যাফটের সকল বিক্রয়কেন্দ্রে। কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে শিশুদের ঈদ আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

মুখে দুর্গন্ধ বাড়ার ৬ কারণ

ডা. সানজিদা হোসেন পাপিয়া
মুখে দুর্গন্ধ বেশ অস্বস্তিদায়ক একটি বিষয়। যতই সুন্দর পোশাক পরুন না কেন, বা ফিটফিট থাকুন না কেন, মুখে দুর্গন্ধের সমস্যা আপনার ব্যক্তিত্বের ওপর বেশ বাজে প্রভাব ফেলে।

কিছু বিষয় (খাবার, রোগ, বদঅভ্যাস) রয়েছে যেগুলো এই সমস্যা তীব্রভাবে বাড়ায়। এগুলো না কমাতে পারলে কখনোই এই সমস্যা থেকে রেহাই মিলবে না। চলুন জানি, মুখে দুর্গন্ধ বাড়ার কারণ সম্পর্কে।

১. ধূমপান ও মদ্যপানে মুখের দুর্গন্ধ তৈরি হয়।

২. দাঁত পরিষ্কার করার সময়, জিহ্ববা পরিষ্কার না করলেও মুখে দুর্গন্ধের আশঙ্কা বাড়ে।

৩. কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ পরিষ্কার না করলে এই সমস্যা হতে পারে।

৪. গ্যাসের সমস্যা ও লিভারের সমস্যা থাকলে মুখে দুর্গন্ধ হয়।

৫. কারো বমি করার প্রবণতা বেশি থাকলে মুখে দুর্গন্ধ বাড়ে।

৬. পর্যাপ্ত পানি পান না করলেও এই সমস্যা হতে পারে। তাই মুখের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে এসব সমস্যা সমাধান করতে হবে সবার আগে।

লেখক : কনসালটেন্ট ডেন্টাল সার্জন
চেম্বার : অনামিকা ডেন্টাল , ২/১ মধ্য বাসাবো, টেম্পুস্ট্যান্ড, ঢাকা ১২১৪
ফোন : ০১৯৩৩১৩৩৪৮৬

আন্তর্জাতিক যোগ দিবসের প্রি ইভেন্ট অনুষ্ঠিত

সাতকাহন২৪.কম ডেস্ক
ভারতীয় দূতাবাস, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও জয়সান ইয়োগার উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবসের প্রি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ জুন, শুক্রবার, বিকাল ৫টায়, ঢাকার বনানীতে জয়সান ইয়োগা সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের প্রটোকল দিয়ে। এরপর জয়সান ইয়োগার সৌজন্যে করা আন্তর্জাতিক সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট প্রদান করা হয়। যেখানে আয়ুর্বেদ নিউট্রিশন কোর্সের ১৫ জন, যোগ শিক্ষক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচ থেকে ১১ জন, দ্বিতীয় ব্যাচ থেকে ২২ জন ও তৃতীয় ব্যাচ থেকে ২৮ জন সার্টিফিকেট গ্রহণ করে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শর্মিষ্ঠা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মৃন্ময় চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়সান ইয়োগার প্রতিষ্ঠাতা কুশল রায় জয়। অনুষ্ঠানে ২১ জুন, যোগ দিবস উপলক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.