Monday, May 18, 2026
spot_img
Homeঅন্যান্যদুর্গাপূজার আয়োজনে কী থাকছে এবার কে ক্র্যাফটে ?

দুর্গাপূজার আয়োজনে কী থাকছে এবার কে ক্র্যাফটে ?

সাতকাহন২৪.কম ডেস্ক
বছর ঘুরে আবারও চলে এসেছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন, শারদীয় দুর্গোৎসব।

সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে বড় এই উৎসবে ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতার পাশাপাশি অনুষ্ঠানের ভাব গাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নানা পোশাক ও অনুষাঙ্গিকে সেজে উঠবার রীতি বহু শতাব্দীর। তাই পূজাকে কেন্দ্র করে যেমন চলছে নানা আয়োজনের প্রস্তুতি, তেমনি এই উৎসবে নতুন পোশাক তো চাই-ই।

পুজোর উৎসবকে আরো বর্ণিল করার প্রয়াসে কে ক্র্যাফট নিয়ে এসেছে বৈচিত্র্যময় নতুন পোশাক। শারদীয় কেন্দ্রিক নানা মোটিফের অনুপ্রেরণা ও বিচিত্র রঙের বিন্যাসে চলমান ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা হয়েছে শারদীয় দূর্গাপূজা কালেকশন। এ ছাড়াও থাকছে ফ্লোরাল, ওয়াটার লিলি, ট্রাইবাল, আলাম, ইক্কত, মুঘল, ট্র্যাডিশনাল ও মিক্সড মোটিফের ব্যবহার। প্যাটার্নে ভিন্নতা আনা হয়েছে। ক্ল্যাসিক লুকের সঙ্গে রেট্রো লুকের কম্বিনেশনে আনবে নতুন মাত্রা। এ ছাড়া ট্র্যাডিশনাল প্যাটার্নেও করা হয়েছে বিভিন্ন পোশাক।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী পোশাকের আয়োজনকে ঘিরে করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, কটি, স্কার্ট ও অন্যান্য বোটম-ওয়্যার। ছেলেদের জন্য রয়েছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও রয়েছে কাট বেইসড এক রঙা পাঞ্জাবি। পাঞ্জাবির সঙ্গে পরার জন্য কালেকশনে থাকবে কাতান, সিল্ক ও কটন কাপড়ে হালকা ও ভারি প্রিন্ট করা কটি। আরো পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, অ্যাথনিক শার্ট, ফতুয়া, পলো শার্ট ও টি শার্ট।

মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে – সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট ও অন্যান্য পোশাকের সেট। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, ফতুয়া, পলো শার্ট, টি শার্ট সহ নানা আয়োজন। প্যাটার্নে ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে। ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মত। অর্থাৎ মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালওয়ার কামিজ, কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, কটি, শার্ট। এ ছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

পোশাকের জন্য ফ্যাব্রিক নির্বাচনে উৎসব ভিত্তিক পরিবেশে স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে থাকছে- কটন, হ্যান্ডলুম কটন, সুইস কটন, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিল্ক, মম সিল্ক, ডুপিয়ন সিল্ক, কাতান, এলেক্স, অরগাঞ্জা ফেব্রিক, যা স্বাচ্ছন্দের পাশাপাশি আরও আকর্ষণীয় করে তুলবে। মিডিয়া হিসেবে ব্যবহার হয়েছে হাতের কাজ, অ্যামব্রয়ডারি, স্ক্রিন-ব্লক প্রিন্ট ও কারচুপির কাজ।

কে ক্র্যাফট- এর পূজা আয়োজনের পোশাকে নানা রঙে থাকছে- রেড, পিঙ্ক, চেরি পিঙ্ক, পাওডার পিঙ্ক, মেরুন, ম্যাজেন্টা, হোয়াইট, অফ-হোয়াইট, ক্রিম, ব্রিক রেড, অরেঞ্জ, স্যালমন অরেঞ্জ, টেন ব্রাউন, মেরি গোল্ড, ল্যাভেন্ডার, নেভি, কোরা, কোরাল রেড, ক্রিমসন রেড।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে পূজার আয়োজনের পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.