সাতকাহন২৪.কম ডেস্ক
সংগীত সংগঠন ‘রবিরশ্মি’ তার ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে ‘আঁধারে জ্বলিছে ধ্রুবতারা’ শীর্ষক দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৬ ও ২৭ নভেম্বর ২০২৬, যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার, বিকাল ৫টায়, ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মহাদেব ঘোষ (দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী ও পরিচালক, রবিরশ্মি)। শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রী মঙ্গলচন্দ্র মণ্ডল (দেশবরেণ্য উচ্চাঙ্গসংগীত শিল্পী ও অধ্যক্ষ, বুলবুল ললিতকলা একাডেমি)।
এবার রবিরশ্মির পক্ষ থেকে সম্মাননা জানানো হয়, দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী-কে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন (বিশিষ্ট ইতিহাসবিদ ও ভূতপূর্ব মহাপরিচালক, বাংলা একাডেমি)।
প্রথম দিন
অনুষ্ঠানের প্রথম দিন, ২৬ নভেম্বর, শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোখলেস আলম (বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সভাপতি, রবিরশ্মি), শ্রী বিষ্ণুপদ দাস (বীর মুক্তিযোদ্ধা ও সহ-সভাপতি, রবিরশ্মি), ঝর্ণা রহমান (সংগীত শিল্পী ও কথা শিল্পী; বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত। এরপর সম্মেলক গান পরিবেশন করে রবিরশ্মির শিল্পীবৃন্দ।
এই দিন গীতি আলেখ্য ‘ছন্দে নানান রঙ জাগে’ পরিবেশন করে রবিরশ্মির ক্ষুদে শিল্পীবৃন্দ। এই গীতি আলেখ্যটির পরিচালনায় ছিলেন মিথিলা ঘোষ, ধারা বর্ণনায় ছিলেন শাশ্বতী মাথিন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বুলবুল ললিতকলা একাডেমির শিল্পীবৃন্দ। নৃত্য পরিচালনায় ছিলেন সাইফুর রহমান জুয়েল ও হাফিজুর রহমান হাফিজ। আবৃত্তি করেন সুপ্রভা সেবতী (বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সভাপতি, স্বরব্যাঞ্জন)।
প্রথম দিনের অনুষ্ঠানে একক গান পরিবেশন করেন- জয়া গাঙ্গুলী, মাহমুদুল হাসান, সম্পা ভৌমিক, ময়না রাণী দাস, সৌরভ গাঙ্গুলী, সুস্মিতা হোসেন, ড. অনুপম কুমার পাল (অতিথি শিল্পী), মৌসুমী দাস গুপ্তা, সাঈদ মাহমুদ সাইফুল আলম শুভ, শাশ্বতী মাথিন, বনশ্রী পাল শান্তা, ড. সুমা রায় (অতিথি শিল্পী), পার্মিনা তােড়া দাস, সুব্রত চৌধুরী, ঋভু সরকার শুভ্র (অতিথি শিল্পী), প্রিয়াংকা ভট্টাচার্য্য (অতিথি শিল্পী) ও অধ্যাপক মহাদেব ঘোষ।
‘পরম্পরা: রবিরশ্মির ভবিষৎ প্রজন্ম’- পর্বে একক গান পরিবেশন করে অবন্তী রায় প্রাপ্তি, পিথিলা ঘোষ, সঙ্গীতা সরকার, প্রত্যয়ী পরমা তুতুন।

দ্বিতীয় দিন
অনুষ্ঠানের দ্বিতীয় দিন, ২৭ নভেম্বর, শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং অনুভূতি ব্যক্ত করেন ফাহিম হোসেন চৌধুরী (দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী), প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন (বিশিষ্ট ইতিহাসবিদ ও ভূতপূর্ব মহাপরিচালক, বাংলা একাডেমি), অধ্যাপক মহাদেব ঘোষ (দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী ও পরিচালক, রবিরশ্মির), শ্রী প্রণব কুমার সিকদার (রবীন্দ্রসংগীত শিল্পী ও সভাপতি, রবিরশ্মি, চট্টগ্রাম শাখা), শ্রী সঞ্জিত কুমার গোপ (উপদেষ্টা, রবিরশ্মি)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোখলেস আলম (বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি রবিরশ্মি)।
এই দিন গীতি আলেখ্য ‘প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে’ পরিবেশন করে রবিরশ্মির শিল্পীবৃন্দ। ধারা বর্ণনায় ছিলেন সুপ্রভা সেবতী। নৃত্যাংশে ছিলো ‘স্পন্দন’- এর শিল্পীবৃন্দ। নৃত্য পরিচালনা করেন অনিক বসু, পরিচালক, স্পন্দন। গীতি আলেখ্যর পরিচালনায় ছিলেন রবিরশ্মির পরিচালক মহাদেব ঘোষ।
দ্বিতীয় দিন একক গান পরিবেশন করেন- ফাহিম হোসেন চৌধুরী (দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী), সুমাচন্দ, আনিসুর রহমান, মিথিলা ঘোষ, বিকাশ হালদার, জ্যোতি সিকদার (চট্টগ্রাম), অণিমা গোস্বামী, রুম্পি চৌধুরী (চট্টগ্রাম), সুকুমার চক্রবর্তী, অরুনা সরকার, ডা. নওশাদ খান (চট্টগ্রাম), অর্চনা রায়, অরুণ কুমার দত্ত (চট্টগ্রাম), শবরী মজুমদার, স্বাগত সেনগুপ্ত (চট্টগ্রাম), ফারহা হাসান মৌটুসী, শুভজিৎ দত্ত (চট্টগ্রাম), রাণা কুমার সিনহা (অতিথি শিল্পী, সিলেট), প্রণব কুমার সিকদার (চট্টগ্রাম), ছায়া কর্মকার (অতিথি শিল্পী), মেজবাহুল আযম মঞ্জু (অতিথি শিল্পী), মেহেদী ফরিদ (অতিথি শিল্পী), অধ্যাপক মহাদেব ঘোষ। আবৃত্তি করেন বেলায়েত হোসেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, সুপ্রভা সেবতী ও শাশ্বতী মাথিন। অনুষ্ঠানের যন্ত্রাণুসঙ্গে ছিলেন- সেতারে ফিরোজ খান, তবলায় মো. ফারুক, গৌতম সরকার ও রবীন্দ্রনাথ পাল, অক্টোপ্যডে মো. ফারুক ও বিদ্যুৎ রায়, কি বোর্ডে নূরে আলম সজীব ও আজাদ মিন্টু, এস্রাজে অশোক সরকার, গিটারে এমডি আকবর হোসেন, বাঁশিতে আতিকুল ইসলাম আতিক।
রবিরশ্মির দু’দিনের ২৮তম এই বর্ষপূর্তি অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অধ্যাপক মহাদেব ঘোষ (প্রতিষ্ঠাতা ও পরিচালক, রবিরশ্মি; বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক)।


