Wednesday, May 27, 2026
spot_img
Home Blog Page 30

তৈলাক্ত ত্বকের যত্নে পাঁচ ধাপ

সাতকাহন২৪.কম ডেস্ক

তৈলাক্ত ত্বক মানেই ব্রণ, লোমকূপ বন্ধ হওয়া, মলিনতা ইত্যাদির সমস্যা। তবে সঠিক উপায়ে যত্ন নিলে তৈলাক্ত ত্বকও থাকে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত। এই ধরনের ত্বকের যত্নে কিছু ধাপ জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

মুখ ধোয়া
যেকোনো ত্বকের ক্ষেত্রেই নিয়মিত পরিষ্কার রাখা একটি বড় বিষয়। তবে তৈলাক্ত ত্বকের ঝামেলাটা যেহেতু একটু বেশি, তাই একটি ভালো ক্লিনজার দিয়ে দিনে অন্তত দুই থেকে তিন বার মুখ ধোন। এতে ত্বকের তৈলাক্তভাব কমবে এবং লোমকূপও পরিষ্কার থাকবে।

টোনার ব্যবহার করুন
মুখ ধোয়ার পর টোনার ব্যবহার করুন। এতে ত্বকের পিএইচের ভারসাম্য ঠিকঠাক থাকবে। এই ক্ষেত্রে নায়াসিনামাইড, হ্যাজেল, আলফা হাইড্রোক্সি এসিড সম্বৃদ্ধ টোনার ব্যবহার করতে পারেন।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন
অনেকেই মনে করেন, তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজন নেই। তবে এই ক্ষেত্রেও ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি। সাধারণত তৈলাক্ত ত্বকের মানুষ যেই ধরনের সৌন্দর্য পণ্য ব্যবহার করে, তা ওয়েল ফ্রি হয়। এগুলো বেশি ব্যবহারের কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। তাই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

মৃতকোষ দূর করা
ত্বকের মৃতকোষ না পরিষ্কার করা ব্রণ হওয়ার একটি অন্যতম কারণ হতে পারে। তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার মৃতকোষ দূর বা এক্সফোলিয়েশন করা জরুরি।

ব্লোটিং পেপার বা চুষ কাগজের ব্যবহার
ত্বকের তৈলাক্তভাব দূর করতে ব্লোটিং পেপার বা চুষ কাগজ ব্যবহার করতে পারেন। বাজারে এখন এই পন্যটি পাওয়া যায়। এটি সঙ্গে থাকলে ত্বকের বেশি তৈলাক্ত অংশগুলোতে চাপ দিয়ে দিয়ে তেল সরিয়ে নিতে পারবেন।

এই তিন বিষয় সম্পর্ক নষ্ট করে

সাতকাহন২৪.কম ডেস্ক

সম্পর্কে চাওয়া-পাওয়া থাকবেই। তবে এই বিষয়টি অতিরিক্ত হলে বা অবাস্তব হলে পারস্পরিক বোঝাপড়া নষ্ট হওয়ার আশঙ্কাই বেশি। সম্পর্কের অবনতি হতে পারে, এমন গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের কথা জানিয়েছে ইউটিউব চ্যানেল হলিস্টিক থেরাপিস্ট গায়োত্রি। চলুন জানি-

  •  সঙ্গী সুখের উৎস, এই কথা ভাবতে যাবেন না। আমাদের বুঝতে হবে আনন্দ আসলে নিজের ভেতরের বিষয়। অন্য কারো কাছ থেকে সেটি আশা না করাই ভালো। আপনাকে খুশি করার জন্য সবসময় অন্য মানুষকে চাপ দিতে থাকলে নিজের আনন্দ তো মাটি হবেই সম্পর্কেরও অবনতি ঘটবে।
  • সঙ্গী সবসময় আপনার মন বুঝবে এই আশাও না করা ভালো। আপনি কিছু বলবেন না, তবে সঙ্গী মনের সব কথা বুঝে যাবে, এই ভাবনাটি অবাস্তব। নিজের প্রয়োজনগুলো শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে জানান এবং সারাক্ষণ অভিযোগের সুরে কথা বলা বন্ধ করুন। না হলে সম্পর্কের সুতো ছিঁড়তে বাধ্য।
  • সঙ্গীকে পারসোনাল স্পেস বা তার ব্যক্তিগত সময় না দেওয়া সম্পর্ক অবনতির অন্যতম আরেকটি কারণ। প্রত্যেক মানুষেরই একটি নিজস্ব সময়ের প্রয়োজন পড়ে। সঙ্গী বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইলে বা একলা নিজের সঙ্গে সময় কাটাতে চাইলে সেটি করতে দিন। সবসময় আঠার মতো লেগে থাকবেন না।

আগামীকাল ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র সমাপনী অনুষ্ঠান

সাতকাহন২৪.কম ডেস্ক

সারাদেশের মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর বাইরে, দেশের বিভিন্ন প্রান্তে স্তন ক্যানসার প্রতিরোধে সক্রিয় ৪৭টি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম প্রতি বছর গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করে আসছে।

এই বছর শোভাযাত্রাটি গত ২৮ অক্টোবর ঢাকা থেকে গোলাপি বাসে রওনা হয় টেকনাফের উদ্দেশ্যে। ২৯ অক্টোবর সকাল নয়টায় টেকনাফ উপজেলা কমপ্লেক্সে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় তেঁতুলিয়ায় সমাপনী অনুষ্ঠান হবে।

দীর্ঘ এই শোভাযাত্রায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়-
টেকনাফ, উখিয়া, কক্সবাজার, রামু, চকোরিয়া, চট্রগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর বাইপাস, কালিয়াকৈর, টাঙাইল, সিরাজগঞ্জ মোড়, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি,রংপুর, সৈয়দপুর, দশমাইল (দিনাজপুর)-এ। শোভাযাত্রা এখন বীরগঞ্জ হয়ে, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় যাবে।

আগামীকাল সকাল দশটায় তেঁতুলিয়ার তেঁতুলতলায় সমাপনী অনুষ্ঠান হবে। স্থানীয় ইউএনও ও সামাজিক সাংস্কৃতিক সংগঠকগণ এই অনুষ্ঠানে যোগ দিবেন। শোভাযাত্রার দলনেতা ও বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারবিজয়ী পরিচালক মসিহউদ্দিন শাকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

প্রতিদিন অন্তত একটি কলা খাবেন কেন ?

সাতকাহন২৪.কম ডেস্ক

কলা যেমন উপকারী, তেমনি সুস্বাদু একটি ফল। এর পুষ্টিগুণ ভালোভাবে পেতে প্রতিদিন অন্তত একটি কলা খাওয়া প্রয়োজন। নিয়মিত এই ফলটি খাওয়ার উপকারের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ আপ্টা।

  • কলার মধ্যে ভালো পরিমাণ ভিটামিন সি রয়েছে। এটি ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে। এতে অকাল বার্ধক্য প্রতিরোধ হয়। অর্থাৎ ত্বক দ্রুত বুড়িয়ে যাওয়া থেকে সুরক্ষা পায়।
  • কলার মধ্যে ডায়েটারি আঁশ থাকে। বিশেষ করে পেকটিন। এটি এক ধরনের সলিউব্যল আঁশ, যা পেটের জন্য ভালো।
  • নিয়মিত কলার মতো পটাশিয়াম জাতীয় ফল খাওয়া দেহের তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে। এতে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। তবে খেতে হবে মধ্যমমানের।
  • দৈনিক একটি কলা খেলে মন-মেজাজ ভালো থাকে এবং ঘুমের মান ভালো হয়। কলার মধ্যে রয়েছে ট্রিপটোফেন। এই অ্যামাইনো এসিডকে দেহ সেরোটোনিনে রূপান্তরিত করে। সেরোটোনিন এক ধরনের হ্যাপি হরমোন বা মন ভালো করার হরমোন।

তবে যাদের ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস ও মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মিত কলা খাওয়ার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশ্ব স্ট্রোক দিবস : স্ট্রোক প্রতিরোধে পাঁচ উপায়

সাতকাহন২৪.কম ডেস্ক

আজ বিশ্ব স্ট্রোক দিবস। স্ট্রোক সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৯ অক্টোবর বিশ্বব্যাপী দিনটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘একত্রে আমরা স্ট্রোকের চেয়ে বড়’।

সাধারণত মস্তিষ্কের রক্তবাহী নালীর দুর্ঘটনাই হলো স্ট্রোক। এ দুর্ঘটনায় কখনো কখনো রক্তনালী বন্ধ হয়ে যায়। আবার কখনো নালী ফেটে যায়। জীবনযাপনের কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ন্ত্রণে আনতে পারলে স্ট্রোক অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। স্ট্রোক প্রতিরোধে কিছু বিষয় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হাভার্ট হেলথ পাবলিশিং।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
উচ্চ রক্তচাপ স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। স্ট্রোক প্রতিরোধ করতে চাইলে অবশ্যই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। এটি নিয়ন্ত্রণে অতিরিক্ত লবণ, কোলেস্টেরল বাড়াবে এমন খাবার (যেমন : বার্গার, চিজ, আইস ক্রিম ইত্যাদি) খাওয়া কমাতে হবে। পাশাপাশি ধূমপান ও মদ্যপান এড়িয়ে যাওয়া জরুরি। নিয়মিত
ব্যায়াম করাও রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী।

ওজন নিয়ন্ত্রণে রাখা
দেহের বাড়তি ওজনের সঙ্গে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। ওজন নিয়ন্ত্রণে না থাকলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এমনকি ১০ পাউন্ড কমলেও দেহের জন্য বিশাল উপকার হয়। নিয়মিত ব্যায়াম ও ভারসাম্যপূর্ণ খাদ্যতালিকা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে।

বেশি ব্যায়াম করা
ব্যায়াম উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে। পাশাপাশি এটি স্ট্রোকের ঝুঁকি কমায়। গবেষণায় বলা হয়, সপ্তাহে অন্তত পাঁচ দিন মধ্যম মানের ব্যায়াম দেহের অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা
রক্তের মধ্যে অতিরিক্ত সুগার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্ত জমাট বাঁধায়। এতে স্টোকের ঝুঁকি বাড়ে। তাই রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। এ ক্ষেত্রে নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে ডায়াবেটিস পরীক্ষা করান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ওষুধ সেবন করুন।

ধূমপান ত্যাগ করুন
ধূমপান করলে রক্ত পাতলা হয়ে আর্টারিতে প্লাকের সৃষ্টি হয়। এটি স্ট্রোকের আশঙ্কা বাড়িয়ে তোলে। তাই স্ট্রোক প্রতিরোধে ধূমপান এড়াতেই হবে। ধূমপান কীভাবে এড়াবেন, এ বিষয়ে চিকিৎসকের গাইনলাইন নিন। গাইডলাইন সঠিকভাবে মেনে চললে ধীরে ধীরে অভ্যাসটি পরিবর্তন করা সম্ভব।

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.