Sunday, September 27, 2026
spot_img
Home Blog Page 108

বিউটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উজ্জ্বলা পথিকৃৎ

সাতকাহন২৪.কম

একক মায়ের (সিঙ্গেল মাদার) সন্তান ছিলেন তামান্না রেজা সংগীতা। ছোটবেলায় নানুর বাড়িতে বড় হয়েছেন। তখন থেকেই মনে হতো নিজের পায়ে দাঁড়াতে হবে। জীবনে ভালো কিছু করতে হবে। এরপর গণ যোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স করেন মালয়সিয়া থেকে। বাংলাদেশের আইউবি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিষয়ের উপর। বর্তমানে একটি প্রোডাকশন হাউজ রয়েছে তাঁর।

তবে এর মধ্যেই উজ্জ্বলা থেকে মেকআপের ওপর ফুল কোর্স শেষ করেন তিনি। বাসাতেই একটি বিউটি স্যালন খুলেন। পাশাপাশি মেকআপের ওপর প্রশিক্ষণ দিচ্ছেন এবং উজ্জ্বলাতে ফ্যাকাল্টি হিসেবেও কাজ করছেন। এখন তিনি পুরোদস্তুর স্বাবলম্বী একজন মানুষ; হয়েছেন উদ্যোক্তা। উজ্জ্বলা তাঁর চলার পথে কীভাবে সহযোগিতা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘উজ্জ্বলা আমার কাছে প্রেরণার জায়গা। প্রথমে ভাবিনি মেকআপ নিয়ে কাজ করবো। তবে ছোটবেলা থেকে এই বিষয়ের প্রতি একটি ভালোলাগা ছিল। আর যেহেতু আমার একটি প্রোডাকশন হাউজ রয়েছে, তাই আমাকে মেকআপের খুঁটিনাঁটি বিষয়ে জানতে হয়। এ জন্যই উজ্জ্বলায় ভর্তি হওয়া।’

উজ্জ্বলায় প্রথম একটি কোর্সে ভর্তি হয়েছিলাম। পরে ওদের ব্যবহার ও কাজ এতোটাই ভালো লাগে যে সব কোর্সে ভর্তি হয়ে যাই। এখান থেকে শিখে বর্তমানে নিজেই প্রশিক্ষণ দিচ্ছি। আর নারী উদ্যোক্তা বিষয়টিতে আমার একটি দুর্বলতা কাজ করে। আমার মা-ও একজন উদ্যোক্তা – জানান তিনি।

উজ্জ্বলা থেকে সেরা উজ্জ্বলা হওয়ার সম্মাননা পান তিনি। জানান, আমার মায়ের অণুপ্রেরণা ছাড়াও যেই প্রতিষ্ঠানটি আমাকে সবচেয়ে সাহায্য করেছে সেটি উজ্জ্বলা। আমার জীবনে এই প্রতিষ্ঠানটির ভূমিকা অনেক। স্যালন সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে উজ্জ্বলায় ফোন করলে কখনো বীমুখ হতে হয় না। পুরোনো শিক্ষার্থী বলে তারা কখনো ফিরিয়ে দেয় না। সবসময় সহযোগিতা করে কাজের বিষয়ে।’

উজ্জ্বলা তাঁর জন্য খুব আবেগের একটি জায়গা জানিয়ে তিনি বলেন, ‘উজ্জ্বলার শিক্ষকরা খুবই বন্ধুভাবপন্ন। তারা চেষ্টা করে শিক্ষার্থীদের প্রশ্নগুলোর ভালোভাবে উত্তর দেওয়ার। উজ্জ্বলা থেকে যেদিন শেষ ক্লাস করে বের হই, সেদিন খুব মন খারাপ হয়েছিল। এখানের সবাই পরিবারের মতো। এতগুলো পরিচিত মুখ রেখে আসতে হবে, এটা ভেবে সে সময় খুব খারাপ লাগছিল। ক্লাস শেষের দিন কান্না করেছিলাম।’

বিউটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উজ্জ্বলাকে পথিকৃত বলা যেতে পারে জানিয়ে তিনি বলেন, ‘যারা ভবিষ্যতে বিউটি আর্টিস্ট হতে চান তারা উজ্জ্বলা থেকে কোর্স করতে পারেন। এই জায়গাটিতে স্বল্প খরচে একসঙ্গে অনেক কোর্স করতে পারবেন। আমি বলবো, অনেক সমস্যা একটি সমাধান উজ্জ্বলা।’

ভবিষ্যতে উজ্জ্বলার সঙ্গে আরো কাজ করতে চাই। নিজের কাজে দক্ষ হয়ে ওঠে উজ্জ্বলাকে প্রতিনিধিত্ব করবো এমনটাই আশা করি- জানান তিনি।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪৭তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

শীতে ডায়াবেটিস রোগীর ত্বকের যত্নে জরুরি পরামর্শ

ডা. সঞ্জয় শীল

একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ত্বক এমনিতেই স্পর্শকাতর থাকে। আর শীতে এ ধরনের রোগীর ত্বকে কিছু বাড়তি সমস্যা দেখা দেয়। যেমন : শুষ্কতা, চুলকানি, ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, ফাঙ্গাস সংক্রমণ, ত্বক লাল হয়ে যাওয়া, পায়ের গোড়ালি ফাঁটা ও তাতে সংক্রমণ, মাথার ত্বকের চামড়া ওঠা (স্ক্যাল্প সোরিয়াসিস) ইত্যাদি। কারো সোরিয়াসিসের সমস্যা থাকলে এ সময় প্রকট হতে পারে।

সাধারণত শীতকালে শুষ্ক ও ঠান্ডা বাতাসের কারণে ত্বক আর্দ্রতা হারায়। এতে বিভিন্ন রোগ হয়। এ ছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিস জনিত স্নায়ুতন্ত্রের ক্ষতির (ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি) জন্যও ত্বকের সমস্যা হতে পারে। তাই শীতে ডায়াবেটিস রোগীর ত্বকে বাড়তি যত্ন জরুরি। এ ক্ষেত্রে রইল কিছু পরামর্শ-

# ত্বক সবসময় আর্দ্র রাখতে হবে। বাজারে প্রচলিত অলিভ অয়েল, নারকেল তেল, অ্যালোভেরা সমৃদ্ধ বডি লোশন, প্যারাফিন সমৃদ্ধ লোশন ব্যবহার করতে পারেন।

# অনেকেই ত্বকের শুষ্কতা কমাতে গ্লিসারিন ব্যবহার করেন। এ ক্ষেত্রে গ্লিসারিনের সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে এরপর ব্যবহার করতে হবে।

# ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে ত্বকের শুষ্কতা বাড়বে।

# এ সময় কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারেন। এতে ত্বকের রক্ত চলাচল বাড়ে। তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না। এতে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে।

# ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।

# অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা থেকে বিরত থাকুন। ফাংগাল ইনফেকশন দেখা দিলে কিংবা সোরিয়াসিসের সমস্যা দেখা দিলে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে।

# পা ফাঁটলে সে জায়গা আর্দ্র রাখতে হবে। ফাঁটার কারণে পায়ে সংক্রমণ দেখা দিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

লেখক : ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের রেসিডেন্ট ইন কার্ডিওলজি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

উজ্জ্বলার শেখানোর মান বেশ ভালো

সাতকাহন২৪.কম ডেস্ক

বিভিন্ন অ্যাড ও নাটকে বিউটি আর্টিস্ট হিসেবে কাজ করেছেন মো. শাহরিয়ার হোসেন সাগর। ছোটবেলা থেকেই তাঁর মেকআপের প্রতি একটি আগ্রহ ছিলো। ছেলে হওয়ার পরও অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেকে মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। উজ্জ্বলা থেকে রিবন্ডিংয়ের ওপর কোর্স করে নিজেকে করেছেন আরো দক্ষ। তাঁর পথ চলার গল্প নিয়েই আজকের আয়োজন।

উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়ে ক্যারিয়ারে ভালো করেছি

আমি আগে কয়েকটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেই। চাচ্ছিলাম রিবন্ডিং শিখতে। তখন ফেসবুকে উজ্জ্বলার অ্যাড দেখি। আমার ভালো লাগে। এরপর উজ্জ্বলায় ফোন দিই। সংকোচ নিয়ে জানতে চাই এখানে ছেলেদের শেখানো হয় কি না। তারা জানায় ছেলেদেরও শেখায় উজ্জ্বলা। এই বিষয়টি খুব ভালো লেগেছে। সাধারণত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ছেলেদের শেখাতে চায় না। এরপর উজ্জ্বলায় ভর্তি হই।

উজ্জ্বলার পরিবেশ ভালো

ভর্তি হওয়ার পর প্রথম দিন ক্লাসে আসতে খুব আলসেমী লাগছিলো। পরে ক্লাসে আসি। আর পরিবেশটা খুব ভালো লাগে। প্রশিক্ষকরা খুব আন্তরিক ছিলো। সবকিছু খুব খুঁটিয়ে শিখিয়েছে। শেখানোর ক্ষেত্রে কোনো ফাঁকি ছিলো না। আসলে উজ্জ্বলা সবসময় চায়, তাদের শিক্ষার্থীরা ভালো মতো শিখুক এবং প্রতিষ্ঠিত হোক। অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রের তুলনায় উজ্জ্বলায় শেখানোর মান অনেক ভালো।

উজ্জ্বলার কোর্স ফি অন্যান্য জায়গার তুলনায় কম এবং তারা বেশ ভালোভাবে শেখায়। থিওরি ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শেখানো হয় এখানে।

মানুষ ছেলেদের মেকআপ আর্টিস্ট হিসেবে পছন্দ করে না

মেকআপ বিষয়টা আমার ছোটবেলা থেকে ভালো লাগতো। বিভিন্ন টিউটোরিয়াল দেখতাম এ বিষয়ে। আমার পরিবারের লোক কখনো বাজে কিছু বলেনি। তবে বাইরের মানুষ খুব বাজে কথা বলতো। মানুষ ছেলেদের মেকআপ আর্টিস্ট হিসেবে পছন্দ করে না। এটা একটি বড় প্রতিবন্ধকতা। কিন্তু ছেলেরা অনেক ভালো কাজ করতে পারে। উজ্জ্বলা আমাদের শিখিয়েছিলো ছেলে হয়ে কীভাবে মেকআপ আর্টিস্ট হিসেবে সামনে আগানো যায়। উজ্জ্বলার থেকে আমি ‘অদম্য উজ্জ্বলা’ হিসেবে সম্মাননা পেয়েছিলাম। এটি আমার কাজের উৎসাহ বাড়িয়ে দেয়।

বর্তমানে ফ্রি ল্যান্সিং কাজ করছি আমি। ভবিষ্যতে ইচ্ছে রয়েছে স্যালন দেওয়ার। আর উজ্জ্বলা কখনো প্রশিক্ষক হিসেবে ডাকলে অবশ্যই আসবো।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪৬তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

মাছরাঙা টেলিভিশনে উজ্জ্বলার মেকআপ ওয়ার্কশপ

সাতকাহন২৪.কম ডেস্ক

মাছরাঙা টেলিভিশনে বিউটি প্রশিক্ষণ কেন্দ্র উজ্জ্বলার মেকআপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ও ২৭ নভেম্বর দুইদিনব্যাপী মাছরাঙা টেলিভিশনের মেকআপ আর্টিস্টদের মধ্যে উজ্জ্বলা এই মেকআপ প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করে।

সেশনে মাছরাঙা টেলিভিশনের মেকআপ আর্টিস্টদের থিওরি ও প্র্যাকটি‌ক্যাল মেকআপ ক্লাস করানো হয়। এ ছাড়া ব্যক্তিত্বের উন্নয়ন, আত্ম উন্নয়ন, ক্যারিয়ার উন্নয়নের বিষয়েও তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন।

বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। প্রায় ৪ হাজার নারী ও পুরুষকে বিউটি প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিউটি প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির কাজ করে যাচ্ছে তারা।

স্লিপিং মাস্ক ব্যবহারে কী হয়?

সাতকাহন২৪.কম ডেস্ক

ত্বক ভালো রাখতে প্রতিদিন যত্ন নেওয়া প্রয়োজন। মুখ ভালোভাবে ধোয়া; ময়েশ্চারাইজার, লোশন ব্যবহার করা ইত্যাদি ত্বকের যত্নে জরুরি। তবে এর পাশাপাশি বর্তমানে স্লিপিং মাস্ককেও বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিদিনের ত্বকের যত্নের রুটিনের শেষ ধাপ হলো এই স্লিপিং মাস্ক। যারা একটু সময় বাঁচাতে চায়, একই সঙ্গে নাইট রিপেয়ার ক্রিম এবং মাস্কের উপকারিতা পেতে চায় তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয় এই মাস্ক।

স্লিপিং মাস্কের উপকারিতার বিষয়ে শিওরসেল মেডিকেল বিডি-এর প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, ‘আলফা আরবুটিন, অ্যান্টি অক্সিডেন্ট, নিয়াসিনামাইড, ট্রেনাক্সামিক এসিড ইত্যাদির সমন্বয়ে তৈরি স্লিপিং মাস্ক এক দিক থেকে ত্বককে উজ্জ্বল করে। এ ছাড়া এগুলো ত্বকের কালচে ভাব কমায়, ত্বকের রোমকূপকে স্বাভাবিক মাপে রাখতে সাহায্য করে এবং বলিরেখা কমায়। জেল টেক্সচারের স্লিপিং মাস্কের সুবিধা হলো এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।’

স্লিপিং মাস্কগুলো মাইল্ড এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে জানিয়ে ডা. তাওহীদা বলেন, ‘কোনো অনুষ্ঠান বা উৎসবের আগের রাতে স্লিপিং মাস্ক ব্যবহার করতে পারেন। এতে পরদিন মেকআপ করলে এটি খুব সুন্দরভাবে সেট হবে। শীত বা গ্রীষ্ম সব ঋতুতেই এই জেল টেক্সচারের স্লিপিং মাস্ক ব্যবহার করা যায়। কেবল মেয়েরা নয়, ছেলেরাও ত্বক ভালো রাখতে স্লিপিং মাস্ক ব্যবহার করতে পারে। রাতে এটি ব্যবহার করলে ময়েশ্চারাইজার ও মাস্ক দুটোরই কাজ হবে।’

ঘুমের ঠিক আগে মুখ পরিষ্কার করে মুখে ও গলায় অল্প পরিমাণ মাস্ক বুলিয়ে নিন এবং সকালে ফেস ক্লিনজার ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। বাজারে এখন কসমেসিউটিক্যাল নানা ধরনের স্লিপিং মাস্ক পাওয়া যায়। আপনি আপনার ত্বকের ধরন বুঝে পছন্দ মতাে মাস্ক ব্যবহার করতে পারেন। এটি জেল, ক্রিম ফর্মুলাতে পাওয়া যায়। কিছু কিছু মাস্ক সপ্তাহে তিন দিন ব্যবহার করা যেতে পারে।

বাজারে বর্তমানে বিউটি প্রোডাক্ট প্রতিষ্ঠান রিজুভা নিয়ে এসেছে আল্ট্রা গ্লো স্লিপিং মাস্ক। ত্বকের সুন্দর করতে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এ ধরনের মাস্কও ব্যবহার করা যেতে পারে।

কোন বয়সে কতটুকু ঘুম জরুরি?

শাশ্বতী মাথিন

বিজ্ঞানীরা বহুভাবে প্রমাণ করেছেন ঘুম দেহের জন্য জরুরি। ঘুম মনের শক্তি জোগায়, দেহের কোষগুলোকে উজ্জীবীত করে। এ ছাড়া দেহের বিভিন্ন কাজে এটি প্রয়োজনীয়। তবে বয়সভেদে কতটুকু ঘুম একজন মানুষকে সুস্থ-সবল রাখে?

ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের গাইডলাইন অনুসারে, একজন স্বাস্থ্যবান প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দৈনন্দিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম জরুরি। তবে শিশু ও বয়ঃসন্ধিকালে থাকা ছেলে-মেয়েদের একটু বেশি ঘুমানো প্রয়োজন। আবার ৬৫ বছরের ওপর হয়ে গেলে সাত থেকে আট ঘণ্টা ঘুমই যথেষ্ট।

তবে সম্পূর্ণ বিষয়টিই নির্ভর করে আপনার বয়স ও শারীরিক অবস্থার ওপর। একজন অসুস্থ ব্যক্তির নিশ্চয়ই বেশিই বিশ্রাম প্রয়োজন। সেন্টার ফর ডিজিজ কনট্রল অ্যান্ড প্রিভেনশনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে বয়স ভেদে কতটুকু ঘুম জরুরি তার একটি তালিকা দেওয়া হলো-

শূন্য থেকে তিন মাসের নবজাতকের ১৪ থেকে ১৭ ঘণ্টা ঘুম প্রয়োজন। আবার এর চেয়ে একটু বড়, যাদের ইনফ্যান্ট বলা হচ্ছে অর্থাৎ চার থেকে ১১ মাস বয়সী শিশুর ১২ থেকে ১৫ ঘণ্টা ঘুমালেই চলে। এক থেকে দুই বছর বয়সী শিশুর ঘুমের পরিমাণ হতে হবে ১১ থেকে ১৪ ঘণ্টা। তিন থেকে চার বছর বয়সের শিশুরা ঘুমাবে ১০ থেকে ১৩ ঘণ্টার মতো। আর ছয় থেকে ১৩ বছরের একটি শিশুকে নয় থেকে ১১ ঘণ্টা বিশ্রাম নিতে হবে।

১৪ থেকে ১৭ বছর বয়সে ঘুমাতে হবে আট থেকে ১০ ঘণ্টা। ১৮ থেকে ২৫ বছর বয়সীদের জন্য পরিমাণটি হবে সাত থেকে নয়। ২৬ থেকে ৬৪ বছর বয়সীদের জন্যও সাত থেকে নয় ঘণ্টা। ৬৫ বছর বা এর পরে সাত থেকে আট ঘণ্টা ঘুমালেই চলবে।

ভালো ঘুম স্বাস্থ্যের জন্য খুব জরুরি। তাই ঘুমের অন্তত একঘণ্টা আগে সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট থেকে দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ছাড়া প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়াও জরুরি বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

ভ্রমণের পোশাক কেমন হবে?

সাতকাহন২৪.কম ডেস্ক
বেড়াতে যাবেন। ট্রলি-ব্যাগ গুছিয়ে ফেলেছেন। কিন্তু জামা-জুতোর শপিং কি ঠিকমতো করেছেন? আসলে পোশাক নির্বাচন শুধু স্টাইলের জন্য নয়। এ ক্ষেত্রে এক দিকে রয়েছে যেমন স্বস্তির প্রশ্ন, তেমনি কোথায় যাচ্ছেন সেটা বুঝে পোশাক পরার তাগিদও।

শীতপ্রধান জায়গায় বেড়াতে গিয়ে নিশ্চয়ই শর্ট স্কার্ট পরে ঘুরবেন না। তাই যেখানে যেমন, সেখানে তেমন পোশাক নির্বাচন জরুরি। সমুদ্র সৈকত, পাহাড় বা জঙ্গল যেখানেই যান, জায়গা বুঝে পোশাক এবং তার সঙ্গে মানানসই জুতো বেছে নিতে হবে।

সি বিচে বেড়াতে গেলে

সি বিচ মানেই মন ভাল করা একরাশ হালকা ফুরফুরে হাওয়া। তাই পোশাকও যেন হয় ঢিলেঢালা। লং ম্যাক্সি ড্রেস, প্রিন্টেড শর্ট লেংথ জাম্প সুট, কিমোনো, কাফতন ইত্যাদি খুশিমতো বেছে নিতে পারেন। তবে প্রতিটি ড্রেস ক্যারি করার মতো আত্মবিশ্বাস যেন থাকে।

রাতের পার্টির জন্য চেনা শর্টস-টপেই নতুন টুইস্ট দিন। নিয়ন রঙের টপের সঙ্গে সিকুইনড বা এমবেলিশড শর্টস পরুন।
ভাববেন না, ছেলেদের জন্য কোনও মাথাব্যথা নেই। লিনেন শার্ট, ফ্লোরাল প্রিন্টেড শার্ট, সঙ্গে চিনোস সমুদ্র সৈকতে ছেলেদের জন্য আদর্শ পোশাক। শর্টস তাঁরা অবশ্যই পরতে পারেন। তবে অনেক হোটেলে ছেলেদের শর্টস পরে ঘোরার অনুমতি দেওয়া হয় না। তাই সেই ঝক্কি এড়াতে একটু লম্বা ঝুলের ট্রাউজার সঙ্গে রাখতে পারেন।

জুতো : সি বিচে ফ্লিপফ্লপের বিকল্প নেই। রাতের পার্টির জন্য ক্যারি করতে পারেন গ্ল্যাডিয়েটর।

পাহাড়ে স্টাইল চেক

পাহাড়ি জায়গায় বেড়াতে গেলে জিনস সঙ্গে রাখতেই হবে। এটি ঠান্ডাও প্রতিরোধ করে, আবার হাঁটাচলায় সুবিধেও হয়।ট্রেঞ্চকোট, বম্বার জ্যাকেট শীতের জন্য জরুরি। আবার স্টাইলের জন্যও পারফেক্ট। বিভিন্ন রঙের স্কার্ফ বা মাফলার সঙ্গে রাখবেন। গ্লাভস অবশ্যই সঙ্গে থাকবে। শীতের পোশাকের ক্ষেত্রে ছেলেমেয়ে আলাদা করার প্রশ্ন নেই। মেয়েরা ডার্ক শেডের লিপস্টিক আর কাজল ব্যবহার করতে পারেন। আলাদা করে অ্যাকসেসরিজ নেওয়ার তো তেমন সুযোগ থাকে না। তবে সোয়েটারের সঙ্গে ম্যাচিং করে স্টাইলিশ নেকপিস পরতে পারেন।

লেখা : কে ক্র্যাফট

বিজয়ের আয়োজনে কে ক্র্যাফট

সাতকাহন২৪.কম ডেস্ক

বিশেষ দিন ও উৎসবগুলোকে সর্বদাই পোশাকের মাধ্যমে তুলে ধরে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে কে ক্র্যাফটের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একান্ত নিজেদের এই উৎসবে কে ক্র্যাফট তার দেশপ্রেমী ক্রেতা সঙ্গীদের সাথেই পথ চলছে।

বিজয়ের মাসে এই আবেগ ছড়িয়ে দিতে এবারও রয়েছে সেই লাল সবুজের সম্ভার। সঙ্গে অন্যান্য রং ও শিল্পের ছোঁয়া। বিজয়ের ভাবনায় লাল-সবুজের পোশাক ছাড়াও নানরকম স্যুভেনির ও উপহার সামগ্রী নিয়ে কে ক্র্যাফট-এর এবারের বিশেষ সংগ্রহ।

সময়, আবহাওয়া ও পরিবেশের কথা মাথায় রেখে এই দিনে মেয়েদের প্রধান সঙ্গী হতে পারে লাল সবুজের শাড়ি। এ ছাড়াও বেছে নেওয়া যেতে পারে আরামদায়ক সালোয়ার-কামিজ, কুর্তি কিংবা বিভিন্ন প্যাটার্নের টপস। শীতে উষ্ণতার প্রয়োজনে অন্য কোনো রঙের পোশাকের পাশাপাশি জড়িয়ে নিতে পারেন লাল সবুজের শাল।

প্রতি বছরের মতো ছেলেদের পোশাকের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কটি, শাল। বিজয়ের ফ্যাশনে লাল অথবা সবুজ রঙের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পরতে কটি বেছে নিতে পারেন চমৎকার সব সংগ্রহ থেকে। শিশুদের জন্য রয়েছে নানা পোশাকের সমৃদ্ধ আয়োজন। বরাবরের মতোই থাকছে বাবা-মায়ের সঙ্গে সন্তানদের ম্যাচিং পোশাক। এ ছাড়াও রয়েছে যুগল ও পরিবারের সকল সদস্যদের মিলিয়ে পরার জন্য উপযোগী পোশাক।

কে ক্র্যাফট এবারের বিজয়ের আয়োজন সাজিয়েছে প্রধানত জামদানি, কাঁথা, মান্ডালা, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল সহ নানা মোটিফের অনুপ্রেরণায়। এ ছাড়াও থাকছে দেশের মানচিত্র নিয়ে করা বিভিন্ন পোশাক।

সুতি, সিল্ক, লিনেন, অরগাঞ্জা ও তাঁতের মতো আরামদায়ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ ও অ্যামব্রয়ডারি করা হয়েছে। রঙ হিসেবে ব্যবহৃত হয়েছে গ্রিন, ফরেস্ট গ্রিন, পেইল গ্রিন ও লাল। তবে অন্যান্য রঙের সমন্বয়ও থাকছে।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ সকল আউটলেট ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে বিজয়ের পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা রয়েছে।

ছবি : কে ক্র্যাফট

‘উজ্জ্বলা কাজ করার সাহস জুগিয়েছে’

সাতকাহন২৪.কম

মাত্র সাত বছর বয়সে বাবা মারা যায় মেয়েটির। নানার বাড়িতে বড় হয় সে। মা আয় করতেন না। আত্মীয়রা তাদের পরিবারটির খরচ চালাতো। বিষয়টি ভালো লাগতো না কুমিল্লার মেয়ে রোকসানা তাসমিন ইফার। তখন থেকেই মনে হতো নিজের পায়ে দাঁড়াতে হবে। বিয়ের পর স্বামীকে জানায় বিউটি সেকটরে তার আগ্রহের কথা। স্বামীও বেশ সহযোগিতা করেন। এরপর উজ্জ্বলা থেকে বিউটি কোর্স করেন মেয়েটি। বর্তমানে উজ্জ্বলার অ্যাসিসটেন্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। নিজে হয়েছেন স্বাবলম্বী। উজ্জ্বলা কীভাবে তাকে সহযোগিতা করেছে সে গল্পই রইলো-

উজ্জ্বলা আমার আত্মবিশ্বাস জুগিয়েছে

আমার জীবন পরিবর্তনের জন্য উজ্জ্বলার বিশাল ভূমিকা রয়েছে। কোর্স করার শুরুর দিকে পারবো কি না এই দ্বিধায় ছিলাম। কিন্তু এখানকার সবাই সাহস জুগিয়েছে। আর এখন আমি নিজেই কাজ করছি এখানে। উজ্জ্বলার আমার আত্মবিশ্বাস জুগিয়েছে।

উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের সঙ্গে রোকসানা তাসমিন ইফা।
উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের সঙ্গে রোকসানা তাসমিন ইফা।

উজ্জ্বলা বিশাল একটি প্রতিষ্ঠান

উজ্জ্বলাই আমাকে সব শিখিয়েছে। উজ্জ্বলা বিশাল একটি প্রতিষ্ঠান। যে শিক্ষাটা গ্রহণ করতে পারবে সে ভালো একজন বিউটি আর্টিস্ট হবে। উজ্জ্বলার শিক্ষকরা অত্যন্ত আন্তরিক। এখানকার ফ্যাকাল্টিদের কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে এমনটাই স্বপ্ন দেখেছি। আমার স্বামীও চান আমি এখন বড় বিউটি আর্টিস্ট হই।

উজ্জ্বলা ছেড়ে অন্য কোথাও কাজ করার ইচ্ছা নেই

আগামী ফেব্রুয়ারি মাসে নিজের পার্লার শুরু করবো। আর উজ্জ্বলাতেই কাজ করে যেতে চাই। উজ্জ্বলা ছেড়ে অন্য কোথাও কাজ করার ইচ্ছা নেই আমার। সবসময় তাদের সঙ্গে থাকতে চাই। এটা একটা ভালোবাসার জায়গা। উজ্জ্বলার একজন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান অ্যাসিসটেন্ট ফ্যাকাল্টি হয়ে খুব গর্ববোধ করি।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪৫তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

 

উজ্জ্বলা সেরা

সাতকাহন২৪.কম ডেস্ক

সাজগোজের প্রতি একটি ভালো লাগা ছিলো শুরু থেকেই। তবে কখনো সেরকমভাবে মনোযোগ দেওয়া হয়নি বিষয়টিতে। বিয়ের পর স্বামী বিদেশে চলে গেলে খুব একা হয়ে পড়েন সে। এ সময়ই মাথায় চিন্তা আসে সাজগোজ নিয়ে কাজ করার। এরপর এই বিষয়ে পড়াশোনা শুরু করেন। একটি জায়গায় বিউটি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণও দিয়েছেন। তবে মনে হচ্ছিলো কোথায় যেন একটা গলদ রয়ে যাচ্ছে। আরো সূক্ষ্মভাবে শেখা প্রয়োজন। এ সময় উজ্জ্বলার খোঁজ পান। এরপর উজ্জ্বলা থেকে কোর্স করে এখন নিজেই একটি বিউটি স্যালন দিয়েছেন দিনাজপুরের মেয়ে মাস্তেআরা মমি। তাঁর জীবনকে বদলে দিতে উজ্জ্বলার ভূমিকা কেমন ছিলো- সে গল্পই শুনবো।

উজ্জ্বলা সেরা

একবার দিনাজপুরে একটি বিউটি কোর্স নিতে আসেন উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা এবং রেড বিউটি স্যালনের কর্ণধার আফরোজা পারভীন। তাঁর কাছ থেকে উজ্জ্বলা সম্পর্কে জানতে পারি। এরপর উজ্জ্বলায় আসি কোর্স করতে। বিউটি কোর্স করার জন্য এই প্রতিষ্ঠানটিকে আমার সেরা মনে হয়েছে। এখানে ব্রাইডাল মেকআপ, হেয়ার রিবন্ডিং থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের যত্ন ও বিজনেস ম্যানেজমেন্টের ওপর কোর্স রয়েছে। একজন মানুষের বিউটি আর্টিস্ট হতে হলে যে সার্বিক জ্ঞানের প্রয়োজন, তার সবটাই উজ্জ্বলা দেয়।

উজ্জ্বলা মানসিক শক্তিও জোগায়

বিয়ের পর কোনো চাকরি করতে পারিনি। সংসার সামলাতে হতো। এ নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মানুষের কাছ থেকে। নিজেরও খারাপ লাগতো এই ভেবে যে অন্যের ওপর নির্ভরশীল আমি। কিন্তু কী করবো ভেবে পাচ্ছিলাম না। এই পেশাটি এখন আমাকে স্বাবলম্বী করেছে, করেছে উদ্যোক্তা। সন্তান সামলে, সংসার সামলে নিজের কাজ করতে পারছি। এই সেকটরে কাজ করার ক্ষেত্রে স্বামীর সহযোগিতা পেয়েছি। আর সব প্রতিবন্ধকতার ভেতর কীভাবে কাজ করতে হয় সেটি শিখিয়েছে উজ্জ্বলা। আমার মনে হয়, একজন অবহেলিত নারী যদি বাঁচার চেষ্টা করেন সে উজ্জ্বলা থেকে প্রশিক্ষণ নিতে পারেন।

জীবনকে সামনে এগিয়ে দেওয়ার পেছনে উজ্জ্বলার ভূমিকা অনেক

আমার জীবনকে পরিবর্তনের জন্য উজ্জ্বলা শতভাগ ভূমিকা রেখেছে। আমি উজ্জ্বলা ছাড়া অন্য কোথাও ট্রেনিং করিনি। আমরা আগে যেটা করতাম সেটা ভুল। উজ্জ্বলার শেখানোর ধরন খুব আধুনিক। সেটা নিয়ে এখন পর্যন্ত কাজ করছি। আফরোজা ম্যামের মেকআপ ক্লাস খুব ভালো লেগেছে। উজ্জ্বলা থেকে সম্মাননা ও সার্টিফিকেট পেয়েছিলাম। এটা সাহস জুগিয়েছে। ভবিষ্যতে উজ্জ্বলা থেকে আরো প্রশিক্ষণ করতে চাই। এই পেশায় আরো ভালো কিছু করবো এমনটাই চাওয়া।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪৪তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.