Wednesday, May 13, 2026
spot_img
Homeজীবনের খুঁটিনাটিবিউটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উজ্জ্বলা পথিকৃৎ

বিউটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উজ্জ্বলা পথিকৃৎ

সাতকাহন২৪.কম

একক মায়ের (সিঙ্গেল মাদার) সন্তান ছিলেন তামান্না রেজা সংগীতা। ছোটবেলায় নানুর বাড়িতে বড় হয়েছেন। তখন থেকেই মনে হতো নিজের পায়ে দাঁড়াতে হবে। জীবনে ভালো কিছু করতে হবে। এরপর গণ যোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স করেন মালয়সিয়া থেকে। বাংলাদেশের আইউবি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিষয়ের উপর। বর্তমানে একটি প্রোডাকশন হাউজ রয়েছে তাঁর।

তবে এর মধ্যেই উজ্জ্বলা থেকে মেকআপের ওপর ফুল কোর্স শেষ করেন তিনি। বাসাতেই একটি বিউটি স্যালন খুলেন। পাশাপাশি মেকআপের ওপর প্রশিক্ষণ দিচ্ছেন এবং উজ্জ্বলাতে ফ্যাকাল্টি হিসেবেও কাজ করছেন। এখন তিনি পুরোদস্তুর স্বাবলম্বী একজন মানুষ; হয়েছেন উদ্যোক্তা। উজ্জ্বলা তাঁর চলার পথে কীভাবে সহযোগিতা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘উজ্জ্বলা আমার কাছে প্রেরণার জায়গা। প্রথমে ভাবিনি মেকআপ নিয়ে কাজ করবো। তবে ছোটবেলা থেকে এই বিষয়ের প্রতি একটি ভালোলাগা ছিল। আর যেহেতু আমার একটি প্রোডাকশন হাউজ রয়েছে, তাই আমাকে মেকআপের খুঁটিনাঁটি বিষয়ে জানতে হয়। এ জন্যই উজ্জ্বলায় ভর্তি হওয়া।’

উজ্জ্বলায় প্রথম একটি কোর্সে ভর্তি হয়েছিলাম। পরে ওদের ব্যবহার ও কাজ এতোটাই ভালো লাগে যে সব কোর্সে ভর্তি হয়ে যাই। এখান থেকে শিখে বর্তমানে নিজেই প্রশিক্ষণ দিচ্ছি। আর নারী উদ্যোক্তা বিষয়টিতে আমার একটি দুর্বলতা কাজ করে। আমার মা-ও একজন উদ্যোক্তা – জানান তিনি।

উজ্জ্বলা থেকে সেরা উজ্জ্বলা হওয়ার সম্মাননা পান তিনি। জানান, আমার মায়ের অণুপ্রেরণা ছাড়াও যেই প্রতিষ্ঠানটি আমাকে সবচেয়ে সাহায্য করেছে সেটি উজ্জ্বলা। আমার জীবনে এই প্রতিষ্ঠানটির ভূমিকা অনেক। স্যালন সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে উজ্জ্বলায় ফোন করলে কখনো বীমুখ হতে হয় না। পুরোনো শিক্ষার্থী বলে তারা কখনো ফিরিয়ে দেয় না। সবসময় সহযোগিতা করে কাজের বিষয়ে।’

উজ্জ্বলা তাঁর জন্য খুব আবেগের একটি জায়গা জানিয়ে তিনি বলেন, ‘উজ্জ্বলার শিক্ষকরা খুবই বন্ধুভাবপন্ন। তারা চেষ্টা করে শিক্ষার্থীদের প্রশ্নগুলোর ভালোভাবে উত্তর দেওয়ার। উজ্জ্বলা থেকে যেদিন শেষ ক্লাস করে বের হই, সেদিন খুব মন খারাপ হয়েছিল। এখানের সবাই পরিবারের মতো। এতগুলো পরিচিত মুখ রেখে আসতে হবে, এটা ভেবে সে সময় খুব খারাপ লাগছিল। ক্লাস শেষের দিন কান্না করেছিলাম।’

বিউটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উজ্জ্বলাকে পথিকৃত বলা যেতে পারে জানিয়ে তিনি বলেন, ‘যারা ভবিষ্যতে বিউটি আর্টিস্ট হতে চান তারা উজ্জ্বলা থেকে কোর্স করতে পারেন। এই জায়গাটিতে স্বল্প খরচে একসঙ্গে অনেক কোর্স করতে পারবেন। আমি বলবো, অনেক সমস্যা একটি সমাধান উজ্জ্বলা।’

ভবিষ্যতে উজ্জ্বলার সঙ্গে আরো কাজ করতে চাই। নিজের কাজে দক্ষ হয়ে ওঠে উজ্জ্বলাকে প্রতিনিধিত্ব করবো এমনটাই আশা করি- জানান তিনি।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪৭তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.