Saturday, September 26, 2026
spot_img
Home Blog Page 68

শীতে হাত-পায়ের রুক্ষতা রোধে ঘরেই তৈরি করুন ক্রিম

সাদিয়া ইসলাম

শীত মানেই পাতা ঝড়ার দিন। এ সময়টায় বাতাসের আর্দ্রতা কমে যায় বলে ত্বক অত্যন্ত রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। আর এর প্রভাব পড়ে আমাদের হাত ও পায়ের ত্বকে। তবে একটু সচেতন হলেই কিন্তু এই শুষ্কতা রোধ করা যায়।

হাত ও পায়ের রুক্ষতা রোধে একদম প্রাকৃতিক উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারেন ক্রিম। বাজারে তৈরি লোশন বা ক্রিমে থাকা ক্ষতিকর ক্যামিকেলের চেয়ে প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি এই ক্রিম আপনার ত্বককে ভালো রাখতে বেশি সাহায্য করবে।

উপাদান
তিন টেবিল চামচ বিসওয়্যাক্স প্যালেটস
দুই টেবিল চামচ নারকেল তেল
১/৩ টেবিল চামচ কাঠবাদামের তেল
২ টেবিল চামচ জোজবা তেল
২০ ড্রপস ল্যাভেন্ডার এসেনসিয়াল ওয়েল

যেভাবে তৈরি করবেন

প্রথমে বিসওয়্যাক্স প্যালেটস ও নারকেল তেল একত্রে মিশিয়ে একটি কাঁচের বাটিতে নিয়ে ওভেনে গরম করে গলিয়ে নেবেন। মিশ্রণটি মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এর মধ্যে মিষ্টি কাঠবাদামের তেল ও জোজবা তেল দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। মিশে গেলে এর মধ্যে ২০ ড্রপ এসেনসিয়াল ওয়েল দিন। এভাবে ক্রিম তৈরি হয়ে যাবে। এটি প্রয়োজন অনুযায়ী হাত ও পায়ে ব্যবহার করতে পারেন।

মনে রাখতে হবে, উপাদানগুলো যত ভালোভাবে মিশবে মিশ্রণ তত নরম তৈরি হবে। শীত ছাড়াও অন্যান্য সময়ে যাদের হাত-পা খুব খসখসে থাকে, তারা এটি ব্যবহার করতে পারেন।

লেখক : আয়ুর্বেদ রূপ বিশেষজ্ঞ
ওউনার অ্যান্ড সিইও
সাদিয়া আয়ুর্বেদা বিউটি সলিউশনস
মিরপুর ১১ ( পূরবি সিনেমা হলের পূর্ব পাশে), টপ টেন বিল্ডিং, লিফ্ট- ৯
ফোন : ০১৭০৬-৯৯৩২৯৫

জরায়ুমুখের ক্যানসার সচেতনতায় আলোচনা ও প্রতীকী পদযাত্রা

সাতকাহন২৪.কম ডেস্ক

জানুয়ারি মাসকে সচেতনতা মাস হিসেবে পালনের পাশাপাশি ২০১৮ সাল থেকে জানুয়ারির দ্বিতীয় শনিবার বাংলাদেশে বেসরকারিভাবে জরায়ুমুখের ক্যানসার সচেতনতা দিবস পালন করে আসছে মার্চ ফর মাদার (জননীর জন্য পদযাত্রা) নামের প্ল্যাটফর্ম।

গতকাল, শনিবার (১৩ জানুয়ারি) ৬ষ্ঠ বারের মত এই দিবস উদযাপনের অংশ হিসেবে আলোচনা, প্রতীকী পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর ক্যান্সার কন্ট্রোল- ইউআইসিসি’র সদস্য কমিউনিটি অনকোলজি সেন্টার ও ‘জননীর জন্য পদযাত্রা’ নামের মোর্চার যৌথ উদ্যোগে।

এ দিন বিকেল ৩টায় লালমাটিয়ায় কমিউনিটি অনকোলজি সেন্টারের অধ্যাপক আব্দুল হাই মিলনায়তনে ‘জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বৈশ্বিক কৌশল বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক আলোচনায় মূল বক্তব্য রাখেন মার্চ ফর মাদার মোর্চার প্রধান সমন্বয়কারী ক্যানসার রোগতত্ত্ববিদ ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. হালিদা হানুম আখতার, ইপিআই কর্মসূচির সাবেক প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. তাজুল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও আরবান হেলথ প্রজেক্টের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম মজুমদার, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মসিহ্উদ্দিন শাকের, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শাইখুল ইসলাম হেলাল, কমিউনিটি অনকোলজি সেন্টারের ট্রাস্টি ইকবাল মাহমুদ ও মাহবুব শওকত, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী ও অন্যান্যরা।

সভাপতিত্ব করেন কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপার্সন মোছাররত সৌরভ। আলোচনা শেষে প্রতীকী পদযাত্রা ও তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

প্রাক্তন কেন ফিরে আসে?

সাতকাহন২৪.কম ডেস্ক

মানুষের মনস্তত্ত্ব বেশ জটিল ও পরিবর্তনশীল। আজ হয়তো যেই বিষয়টি সহ্য সীমার বাইরে, কিছুদিন পরেই সেটি সহনীয়। আজ যাকে মনে হচ্ছে চোখের বিষ, কয়েকদিন বাদেই হয়তো তাকে পাওয়ার জন্য তীব্র আকুতি কাজ করছে মনে। আবার যে একদিন পায়ের ধুলো বানিয়ে চলে গিয়েছিল, সে-ই ভীষণভাবে পেতে চাইছে আপনাকে। এর পেছনের কারণ কী ? কেন প্রাক্তন বা সাবেক প্রেমিক-প্রেমিকা ফিরে আসতে চায় বা ফিরে আসে ?

আপনি এখনো তাঁর মনে রয়েছেন

আপনার সাবেক হয়তো বিচ্ছেদের পর অনেকের সঙ্গেই কথা বলেছে, মিশেছে বা ঘুরতে গেছে। তবে সে বুঝতে পেরেছে, আপনিই তার জন্য শ্রেষ্ঠ। আপনাকে কোনোভাবে মন থেকে মোছা যাচ্ছে না। আর এ কারণেই হয়তো আবারও যোগাযোগের চেষ্টা করছে।

শারীরিক সম্পর্কে আপনি চমৎকার

প্ল্যাটোনিক বা দেহহীন ভালোবাসার কথা আমরা যতই বলি না কেন, সম্পর্কে শরীর কিন্তু একটি বড় বিষয়। আর এই আকর্ষণেই হয়তো আপনার সবেক বার বার ফিরতে চায়। মোদ্দা কথা, আপনি হয়তো বিছানায় তার কাছে ভীষণ আকর্ষণীয়।

শুধুমাত্র আপনার জীবনে কী চলছে দেখতে
নারী বা পুরুষ উভয়েই চায়, তাদের কেউ মিস করুক, তার জন্য অপেক্ষা করুক, তার কথা ভাবুক। বিচ্ছেদের পর আপনার প্রাক্তনও হয়তো চায়, আপনি তাকে মনে রাখুন এবং আপনার জীবনে কেউ না আসুক। আর সেই জন্য হয়তো মাঝে মাঝে শুধু মাত্র নিজের অতি আগ্রহ পুরোনেই ফিরে আসে; জানতে চায় আপনার জীবনে কী চলছে।

ভুল বুঝতে পারা
হয়তো কোনো তুচ্ছ বিষয়ে বা ভুল বোঝাবুঝির কারণে বিচ্ছেদ হয়েছিল। আপনার সাবেক হয়তো সেই ভুল বুঝতে পেরেই ফিরে আসতে চাইছেন।

আপনি জীবনে ভালো করছেন
ভিক্ষুককে দয়া দেখালেও, তার সঙ্গে কেউ থাকতে চায় না। আপনি হয়তো একটি সময় ভালোবাসার ভীষণ কাঙাল ছিলেন। তবে বিচ্ছেদ আপনার সব বদলে দিয়েছে। বিচ্ছেদ থেকে শিক্ষা নিয়ে নিজেকে হয়তো আরো বদলে ফেলেছেন আপনি। নিজের সৌন্দর্য ও ক্যারিয়ারের প্রতি মনোযোগী হয়েছেন; বেশ সুখি একটি জীবন যাপন করছেন। প্রাক্তনকে ছাড়া আপনি ভালো রয়েছেন। এই ভালো থাকাটা হয়তো কোথাও না কোথাও প্রক্তনকে পোড়াচ্ছে। আর এই জন্যই ফিরে আসতে চাইছে সে।

সূত্র : ইউপিজার্নি

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.