Wednesday, May 27, 2026
spot_img
Home Blog Page 48

উদ্বেগে ভুগছেন ? গ্রিন টি পান করুন

সাতকাহন২৪.কম ডেস্ক

বর্তমানের দ্রুত গতির জীবনে উদ্বেগ, দুশ্চিন্তা ও মন খারাপের মতো মানসিক সমস্যা খুব স্বাভাবিক। এসব থেকে রেহাই পেতে মনের যত্নের পাশাপাশি খাবারের প্রতিও যত্নবান হওয়া জরুরি।

কিছু খাবার ও পানীয় রয়েছে যেগুলো উদ্বেগ কমাতে অত্যন্ত কার্যকরী। এমনই একটি পানীয় গ্রিন টি। উদ্বেগ কমাতে এই চা পানের উপকারিতার কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট মেডিকেল নিউজ টুডে।

গ্রিন টি- এর মধ্যে রয়েছে থায়ানিন নামের অ্যামাইনো অ্যাসিড। থায়ানিনে রয়েছে উদ্বেগরোধী ও মস্তিষ্ক শান্ত রাখার ক্ষমতা। পাশাপাশি এই উপাদানটি ফিল গুড হরমোন বা ভালো অনুভূতির হরমোন যেমন- সেরোটোনিন ও ডোপানিন তৈরিতে সাহায্য করে।

২০১৭ সালে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে দেখা গেছে, থায়ানিন দুশ্চিন্তা কমিয়ে মস্তিষ্ককে শিথিল রাখে। এ ছাড়া গ্রিন টি- এ রয়েছে আরো স্বাস্থ্যগুণ। তাই উদ্বেগ বা দুশ্চিন্তা কমাতে অন্যান্য ক্যাফেইন জাতীয় খাবারের পরিবর্তে খাদ্যতালিকায় রাখতে পারেন এই পানীয়।

বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক ‘কে ক্র্যাফট’- এর পণ্যে

সাতকাহন২৪.কম ডেস্ক

বন্ধুত্বের সম্পর্ক চিরকালের। সম্পর্ক নিয়ে আদৌ কোনো বিশেষ দিনের প্রয়োজন রয়েছে কি না, এ নিয়ে মতবিরোধ থাকতেই পারে। তবুও একটি দিন বিশেষভাবে উদযাপন করাই যায়। তাই বন্ধুত্বের সুন্দর সম্পর্ককে উদযাপন করতে প্রতি বছর ফ্রেন্ডশিপ ডে পালন হয়ে আসছে।

বন্ধু সব সময়ই বিশেষ। বন্ধুত্ব দিবসে প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটানো, বাইরে এক সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া না হয় চলল, তবে তার জন্য দিনটি আরও বিশেষ করে তুলতে ছোটখাটো উপহার তো দেওয়াই যায়। এই উপহার বিশেষ দিনটিকে আরো বেশি স্মৃতিময় করে তুলবে প্রিয় মানুষটির কাছে।

আসছে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে বন্ধুকে দিতে পারেন পছন্দের কিংবা প্রয়োজনীয় কোনো সামগ্রী। যেমন: ওয়ালেট, পার্স, সুভেনির, হোম ডেকর আইটেম, জুয়েলারি, ফটো ফ্রেম, অ্যালবাম, নোট বুক, মগ, ফ্লাওয়ার ভাস, পারসনাল কেয়ার অথবা প্রসাধনী ছাড়াও অনেক কিছু। বন্ধু পড়তে ভালোবাসলে তার হাতে তুলে দিন পছন্দের কোনো বই। কে ক্র্যাফটেও মিলবে এমনই পছন্দের বইয়ের সংগ্রহ।

স্পেশাল অনেক উপহারই দেওয়া যায়। মেয়ে বন্ধু হলে সুন্দর রুচিশীল কোনো পোশাক কিনে উপহার দিতে পারেন। যেমন : সালওয়ার-কামিজ, টিউনিক, কুর্তি, টপস, শাড়ি। আর ছেলে বন্ধুর ক্ষেত্রে ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি কিংবা ফতুয়া।

যেকোনো উপহার সামগ্রী পেতে ঘুরে আসতে পারেন কে ক্র্যাফট এর শো-রুমে। নিজ হাতে উপহার দেওয়া সম্ভব না হলে, কেউ দূরে থাকলে গিফট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যেতে পারে। এর জন্য অর্ডার করতে পারেন kaykraft.com থেকে।

অস্থিরতায় মন দ্রুত শান্ত করবেন যেভাবে

সাতকাহন২৪.কম ডেস্ক

জীবনে চলার পথে চড়াই-উৎরাই খুব স্বাভাবিক বিষয়। এই হয়তো সব ঠিক রয়েছে, পরমুহূর্তেই সব বদলে গেলো। অস্থিরতার সময় নিজেকে শান্ত রাখাই তখন চ্যালেঞ্জ হয়ে পড়ে। তবে জীবন প্রবাহমান। এর মধ্যেই চলতে হবে।

কঠিন পরিস্থিতি বা উদ্বেগের সময় নিজেকে শান্ত রাখার কয়েকটি সহজ উপায় জানিয়েছে মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘কামডটকম’। চলুন জানি-

  •  চোখ বন্ধ করুন। গভীরভাবে শ্বাস নিন ও ছাড়ুন। এভাবে পাঁচ বার করুন। যখনই প্রয়োজন পড়বে এভাবে শ্বাস নিন।
  • চোখ বন্ধ করুন এবং মনে মনে পছন্দের কোনো জায়গার কথা ভাবুন।
  • অন্তত পাঁচ মিনিট ধ্যান করুন।
  • কোন জিনিসটির জন্য আপনি কৃতজ্ঞ, সেটি লিখে ফেলুন।
  • কঠিন পরিস্থিতিতেও নিজের সঙ্গে ইতিবাচক কথা বলুন।
  • মনের ভাবনা বা চিন্তাগুলো লিখে ফেলুন।
  • নিজেকে বলুন, ‘আমি ভালো করছি এবং এটা যথেষ্ট’।
  • সম্ভব হলে বাইরে বেরিয়ে পড়ুন এবং প্রকৃতির কাছে যান।

ওজন কমাতে চান ? দারুচিনি চায়ে মিলবে সমাধান

সাতকাহন২৪.কম ডেস্ক

অতিরিক্ত ওজন বা মেদ নিয়ে চিন্তিত ? প্রতিদিনের খাদ্যতালিকায় দারুচিনির চা রাখতে পারেন। এই চায়ের ঝাঁঝালো মিষ্টি স্বাদ দেহের মেটাবলিজম বাড়াতে উপকারী।

পাশাপাশি এটি রক্তের সুগারের মাত্রা কমিয়ে ইনসুলিনের কার্যক্রম ঠিকঠাক রাখে। এসব বিষয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। জার্নাল অব নিউট্রিশনাল অ্যান্ড ভিটামিনোলজি প্রকাশিত একটি গবেষণার ফলাফলে দেখা যায়, দারুচিনি ভিসেরাল ফ্যাটের সঙ্গে লড়াই করে। তাই ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় রাখতে পারেন এই চা।

কীভাবে তৈরি করবেন ?

দুই কাপ পরিমাণ পানিতে দুুইটি দারুচিনি কাঠি নিয়ে সিদ্ধ করুন। পানি ফুটে এলে চুলা থেকে নামিয়ে সামান্য মধু মেশান। এর মধ্যে দিতে পারেন কুচি করা আদা, গোলমরিচ ও পুদিনা। চাইলে সামান্য লেবুর রসও যোগ করতে পারেন। তৈরি হয়ে যাবে দারুচিনির চা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আনার খেলে ত্বকের কী উপকার ?

সাতকাহন২৪.কম ডেস্ক

টক টকে লাল বা মেরুন রঙের আনার কেবল খেতেই সুস্বাদু নয়, এর মধ্যে থাকা উপাদান ত্বকের জন্যও বেশ উপকারী। আনারে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের অকাল বার্ধক্য বা অকালে বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে।

এ ছাড়াও এই ফলটির রয়েছে আরো গুণ। ত্বকের যত্নে আনারের উপকারিতার কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট মাই গ্ল্যাম।

ব্রণ প্রতিরোধ করে
আনারের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। এটি ত্বকের প্রদাহ কমায়। পাশাপাশি ব্রণ প্রতিরোধ হতেও সাহায্য করে।

ত্বক কোমল রাখে
এর মধ্যে থাকা পিউনিসিক এসিড ত্বককে নরম ও কোমল রাখতে কার্যকরী। তাই ত্বক ভালো রাখতে চাইলে খাদ্যতালিকায় এই ফলটি রাখতেই পারেন।

ইউভি রে থেকে সুরক্ষা দেয়
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আনারের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি বা ইউভি রে থেকে ত্বককে সুরক্ষা দেয়। এ ক্ষেত্রে আনার সমৃদ্ধ সানস্ক্রিনও বেশ উপকার।

ত্বকের ক্ষত সারায়
এই ফলে থাকা পলিফেনলস নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এটি ত্বকের ক্ষত সারায়। এ ছাড়া এটি ত্বকের নিরাময়ে উপকারী।

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.