Wednesday, May 27, 2026
spot_img
Home Blog Page 43

শরতের আয়োজন নিয়ে রঙ বাংলাদেশ

সাতকাহন২৪.কম ডেস্ক

ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশও পরিবর্তন হয় স্বগৌরবে। বর্ষার শেষে সাদা টুকরো মেঘের সঙ্গে অনন্যসুন্দর নীল-আকাশে শরৎকাল প্রকাশিত হয় স্বমহিমায়।

ভাদ্র-আশ্বিন এই দুই মাসে স্নিগ্ধতা-কোমলতা নিয়ে বিরাজ করে ঋতুর রাণী শরৎকাল। মৃদু বাতাসে আন্দোলিত হয় থরে থরে ফুটে থাকা কাশফুলের ঝাঁক, বাড়ির আঙিনায় বয়ে যায় মনোরম ফুলের সুবাস। আধ আর্দ্র আবহাওয়ায় বাহারি রঙে মনমুগ্ধকর হয়ে সাজে প্রকৃতি। এমন সময় শেষ বিকেলের হালকা রোদে শরতের আকাশ যেনো রং-তুলিতে মাখা অসম্ভব সুন্দর ছবি।

ছবি : রঙ বাংলাদেশ
ছবি : রঙ বাংলাদেশ

জীবনযাপনেও আসে পরিবর্তনের ছোঁয়া, মননে-পোশাকে। এই জন্যে এই সময়ে স্বনামধন্য ফ্যাশন ব্যান্ড ‘রঙ বাংলাদেশ’ নিয়ে এসেছে শরতের বিশেষ আয়োজন। শরতের পোশাকের নকশায় স্বাভাবিকভাবেই ওঠে আসে শুভ্র আকাশের রং, প্রকৃতি অনুসৃত সুন্দর নীল-সাদা সংমিশ্রণ। সঙ্গে আরও আসে সাদা, নানাশেডের নীল, আকাশি ও নীলাভ ধূসর রং।

এই শরতে মেয়েদের জন্যে রয়েছে আকাশি ও সাদা বর্ণের শাড়ি এবং এর সঙ্গে পছন্দ অনুসারে ব্লাউজ ও গহনা রয়েছে প্রতিটি বিক্রয় কেন্দ্রে। এ ছাড়া ছেলেদের জন্যে রয়েছে আকর্ষণীয় পাঞ্জাবী।

ছবি : রঙ বাংলাদেশ
ছবি : রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশে পাবেন সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পায়জামা, টিশার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, এক্সেসরিজসহ বিভিন্ন সামগ্রী। গরমের প্রকোপ থাকায় কাপড়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুতি ব্যবহার করা হয়েছে। আর্দ্রতার কথা মাথায় রেখে পোশাকের প্যাটার্নও হয়েছে ঢিলাঢালা, ক্যাজুয়্যাল।

এই আয়োজন দেখতে ও কেনাকাটার সুবিধার্থে ক্রেতাসাধারণ আসতে পারেন নিকটস্থ রঙ বাংলাদেশ- এর কোনো আউটলেটে। ঘরে বসে কেনাকাটার আনন্দ উপভোগ করতে পরিদর্শন করুন নিজস্ব ওয়েবসাইট www.rang-bd.com অথবা ফেসবুক পেজ rangbangladesh। যেকোনো তথ্যের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭৪৪৩৪৪, ০১৭৯৯৯৯৮৮৭৭ নাম্বারে।

মেয়েরা টক্সিক পুরুষের প্রেমে পড়ে কেন?

সাতকাহন২৪.কম ডেস্ক

বার বার আঘাত পাওয়া, লাভ বোম্বিং, সূক্ষ্মভাবে ব্যবহার করা, গ্যাসলাইটিংয়ের মতো বিষয়ের শিকার হওয়ার পরও কেন অনেক মেয়ে টক্সিক বা বিষাক্ত পুরুষের প্রেমে পড়ে ? এই ক্ষেত্রে কী সাইকোলজি বা মনস্তত্ত্ব কাজ করে তার ভেতর ?

এসব প্রশ্নের উত্তর জানার আগে চলুন জেনে নিই, টক্সিক পুরুষ আসলে কাকে বলা হচ্ছে ? অতিরিক্ত অহং, নারীকে ব্যবহার ও অবজ্ঞা করতে চাওয়ার প্রবণতা, আবেগীয়ভাবে ভারসাম্যহীনতা সাধারণত টক্সিক পুরুষের লক্ষণ। আর এর সঙ্গে নার্সিসিস্টিক পারসোনালিটি ডিজঅর্ডারে ভোগা মানুষ ও সাইকোপ্যাথ হলে তো কথাই নেই। এরা এমনিতেই টক্সিক।

তবে কেন অনেক মেয়ে এতো অবজ্ঞা-অবহেলা, দুর্ব্যবহার পাওয়ার পরও ভু্ল মানুষটির জন্য কাঁদে ? হারভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার ফলাফলে বলা হয়েছে, ১৩ বছর বয়সের নিচের মেয়েরা বেশিরভাগ সময় টক্সিক মানুষকে পছন্দ করে। কারণ, এতে সে অ্যাভেঞ্চার বা উত্তেজনার খোড়াক পায়।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টক্সিক পুরুষ সাধারণত একজন নারীকে নিয়ে খেলতে পছন্দ করে। কখনো খুব ভালোবাসা দেখায়, কখনো তীব্র অবহেলা। অনেকটা টম অ্যান্ড জেরির মতো। অনেক কষ্টের পর, কিছু সময়ের জন্য সেই পুরুষটিকে কাছে পেলে নারীর মস্তিষ্ক থেকে ফিল গুড হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এ যেন দীর্ঘ যুদ্ধের পর বড় কোনো বিজয়ের আনন্দ। বেশিরভাগ ক্ষেত্রে এমন অনুভূতি বার বার পাওয়ার জন্য অনেক নারী টক্সিক মানুষের প্রেমে পড়ে।

তবে এমন চলতে চলতে এক পর্যায়ে সম্পর্কটি এতো দুর্বিষহ জায়গায় পৌঁছে যে নারীটি সেখান থেকে আর বের হয়ে আসতে পারে না। তাই সঙ্গী নির্বাচন করতে হলে চার্মিং নয়, বরং আবেগীয়ভাবে স্থিতিশীল মানুষকে বেছে নেওয়াই ভালো। এতে জীবনে জটিলতা কমে, এমনটাই মনে করেন সম্পর্ক বিশেষজ্ঞরা।

কাঠবাদামের তেল ব্যবহার করতে পারেন যেসব খাবারে

সাতকাহন২৪.কম

কাঠবাদামের তেল ওষুধিগুণের জন্য বেশ পরিচিত। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এই তেলে রয়েছে ভিটামিন ‘ই’, ভিটামিন ‘কে’, স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই তেল রান্না বা খাবার তৈরির কাজেও অনায়াসে ব্যবহার উপযোগী। কাঠবাদামের তেল দিয়ে তৈরি করা যায়, এমন কিছু সুস্বাদু খাবারের কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সালাদ ড্রেসিং
সালাদ ড্রেসিংয়ের জন্য কাঠবাদামের তেল খুবই উপযোগী। যেকোনো সালাদ তৈরিতে সরিষা বা সয়াবিন তেলের বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে পারেন।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্মুদি
ফল বা সবজির যেকোনো স্মুদি তৈরিতে কাঠবাদামের তেল ব্যবহার করা যায়। কলা বা শাকের স্মুদিতে এটি ব্যবহারে খাবারটি আরো সুস্বাদু ও পুষ্টিকর হবে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাংসের তৈরি খাবার
মাংসের তৈরি রেসিপি, যেমন: স্টির ফ্রাইস, স্টেক, কিমা প্যাটিস ইত্যাদিতে এই তেল ব্যবহার করা যেতে পারে। এতে বাদামের গন্ধ থাকবে, পাশাপাশি খেতেও স্বাস্থ্যকর হবে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেকিং
মাফিন, কেক, কুকিস ইত্যাদি বেক করা খাবারে সুন্দর গন্ধের জন্য হালকা কাঠবাদামের তেল মেখে দেওয়া যায়। গতাণুগতিকের বাইরে গিয়ে ভিন্নধর্মী একটি স্বাদ পাবেন।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রোস্টেড সবজি
রোস্টেড সবজিতে কাঠবাদামের তেল ব্যবহারে কেবল আলাদা সুগন্ধই যুক্ত হবে না, পুষ্টিও বাড়াবে। এ ছাড়া যেকোনো সবজি ভাজি করতেও এই তেল ব্যবহার করা যেতে পারে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এই ৪ অভ্যাস সুখী হতে দেবে না আপনাকে

সাতকাহন২৪.কম ডেস্ক

জীবনে চলার পথে প্রতিনিয়তই আমরা শিখি। নতুন নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করি নিজেদের ঝুলি। সেই অভিজ্ঞতা কখনাে হয় আনন্দের, কখনো বেদনার। তবে কিছু বিষয় বা অভ্যাস রয়েছে যেগুলো থাকলে, জীবন আরো জটিল-কঠিন হয়ে পড়ে এবং অসুখী হয়ে পড়তে হয়।

জীবনকে অসুখী করে এমন কিছু অভ্যাসের কথা জানিয়েছে জীবনদর্শনভিত্তিত ইউটিউব চ্যানেল স্টোইকউইজডম কোট। কৌশলে এসব এড়াতে পারলে চলার পথ অনেকটাই সহজ হয়, আর সুখীও থাকা যায়।

যা ঘটেনি তা নিয়ে বেশি ভাবা

যা এখনো ঘটেনি, এমন অনেক বিষয় ভাবতে গিয়ে আমাদের রাতের ঘুম হারাম হয়, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি আমরা। স্টোইক দর্শনের অন্যতম পথিকৃত সেনেকা বলেন, ‘অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো মানে হয় না। এটি অপ্রয়োজনীয় একটি বিষয়।’ অতিরিক্ত চিন্তায় মানসিক প্রশান্তি ব্যহত হয়। তাই, যা এখনো ঘটেনি, তা নিয়ে বেশি ভাবতে যাবেন না। বর্তমানে বাঁচতে শিখুন। আর এটি সুখী হওয়ার অন্যতম মন্ত্র।

সবজান্তা মনোভাব

‘আমি সব জানি’ এরকম মনোভাব খুবই ক্ষতিকর। এগুলো ব্যক্তিত্বহানী ঘটায় এবং জীবনকে অসুখি করে তোলে। এ ধরনের অভ্যাস থাকলেও জীবন থেকে বাদ দিন। আসলে কোনো মানুষই তো পরিপূর্ণভাবে সব জানে না। তাই সব বিষয়েই মতামত দেওয়া বা বিচার করার অভ্যাস বাদ দেওয়াই বুদ্ধিমানের।

সারাক্ষণ অভিযোগ করা

অনেকেই রয়েছে, যারা একটু কিছু হলেই অভিযোগ করতে শুরু করে। এই অভ্যাস আপনাকে অন্যের চোখে দুর্বল করে ফেলবে। এর মানে আপনি নিজে নিজে সমস্যার সমাধান করতে তেমনভাবে সক্ষম নন। তাই অভিযোগ কম করুন, এমনকি নিজের প্রতিও এটি করতে যাবেন না।

একসঙ্গে অনেক কাজে যুক্ত হওয়া

একসঙ্গে অনেক কাজে যুক্ত হলে কোনো কাজই ভালোভাবে শেষ করা যায় না বা শেষ করলেও বেশি সময় লাগে। তাই খুব ব্যস্ত হয়ে অনেক কাজে যুক্ত না হয়ে, একটি কাজ এক সময়ই পূর্ণ মনোযোগের সঙ্গে করুন। কেবল যেই জিনিসটি আপনার লক্ষ্যকে পূর্ণ করবে সেই কাজেই মনোযোগ দিন। এতে স্বস্তি পাবেন।

সবসময় কি গরম লাগে ? কারণ জেনে নিন

সাতকাহন২৪.কম ডেস্ক

জলবায়ু পরিবর্তনের ফলে এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে গরম বেশি লাগা অস্বাভাবিক নয়। তবে অনেক সময় অনেকের ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হয়। সবসময় অতিরিক্ত গরম লাগার কিছু কারণের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েলনেসবিন। দেখুন তো, আপনিও এ ধরনের সমস্যায় ভুগছেন কি না-

মেনোপজ
মেনোপজ বা মাসিক দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাওয়ার সময়টাতে অনেকেরই অতিরিক্ত গরম অনুভব হয়। একে হট ফ্ল্যাসেস বলে। সাধারণত ৪০ থেকে ৫০ বছরের মধ্যে অনেকেরই মেনোপজ হয়ে যায়। এ ছাড়া প্রি মেনোপজ বা মেনোপজ হওয়ার আগের কিছু বছরও এমন অনুভূত হতে পারে।

হাইপোগ্লাইসেমিয়া
আপনি কি টাই-টু ডায়াবেটিসে ভুগছেন? এই ক্ষেত্রে অনেক সময় ব্লাড সুগার অতিরিক্ত কমে যেতে পারে। একে হাইপোগ্লাইসেমিয়া বলে। এটি হলেও অতিরিক্ত গরম অনুভব হওয়ার আশঙ্কা থাকে।

উদ্বেগ
উদ্বেগ বা মানসিক চাপে শারীরিক কিছু সমস্যা দেখা যায়। যেমন : হার্ট রেট বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, পেশি শক্ত হওয়া। উদ্বেগের সময় কখনো কখনো অতিরিক্ত গরমও লাগতে পারে।

বিভিন্ন ওষুধ
সব ধরনের ওষুধের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। কিছু রয়েছে যেগুলো সেবনে অতিরিক্ত গরম অনুভব করতে পারেন। যেমন : নির্দিষ্ট ব্যথানাশক ও বিষণ্ণতারোধী ওষুধ। তাই এ ধরনের কিছু সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কতদিন খেতে হবে সেই সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ৫ অভ্যাস

সাতকাহন২৪.কম ডেস্ক

সুস্থ-সবল ও দীর্ঘায়ু থাকতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার কোনো বিকল্প নেই। আর দৈনন্দিনের কিছু অভ্যাস রয়েছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই উপকারী। সুস্থ-সবল থাকতে কিছু অভ্যাসের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি।

শিথিল থাকা
কখনো কখনো মানসিক চাপ ভালো। এতে দেহ ও মন চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা অর্জন করে। তবে এই চাপ প্রয়োজনের বেশি বা দীর্ঘদিন হয়ে গেলেই খারাপ। গবেষণায় বলা হয়, এটি দেহের লড়াই করার ক্ষমতাকে কমিয়ে দেয়। তাই অতিরিক্ত চাপ নেবেন না।

অতিরিক্ত চাপে রয়েছেন মনে হলে ধ্যান বা যোগব্যায়াম করুন। কোথায় বেরিয়ে আসুন, ভালো গান শুনুন। অর্থাৎ যা মনকে প্রশান্ত করে সেসব কাজ করুন।

ইতিবাচক চিন্তা করুন
ইতিবাচক চিন্তা করার সময় আমাদের মনোবল বাড়ে। আর মনের সঙ্গে দেহের যে অঙ্গাঙ্গিক সম্পর্ক রয়েছে, তা তো আর অজানা নয়। তাই নেতিবাচক ভাবনাকে বদলে ইতিবাচক থাকুন। এতে মন ভালো থাকার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

হাসুন
গবেষণায় বলা হয়, যারা মজার ভিডিও দেখে বা জোকস শুনে উচ্চ স্বরে হাসে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে অন্যদের তুলনায়। তাই হাসুন এবং হাসতে হাসতে বাঁচুন।

রঙিন শাক-সবজি খান
রঙিন শাক-সবজির মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এগুলো ফ্রি রেডিকেল, মলিকলসের সঙ্গে লড়াই করে দেহকে সুরক্ষিত রাখে। এই ক্ষেত্রে কমলা, পেঁপে, সুবজ শাক, গাজর, ব্রকলি ইত্যাদি খেতে পারেন।

ব্যায়াম করুন
নিয়মিত ব্যায়াম করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপকারী। এটি মানসিক চাপ, অস্টিওপরোসিস, হৃদরোগ, বিভিন্ন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। সপ্তাহে অন্তত পাঁচ দিন ৪০ মিনিট হাঁটুন। এ ছাড়া সাঁতার, যোগব্যায়াম, সাইকেল চালানো ইত্যাদি করতে পারেন।

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.