Tuesday, May 26, 2026
spot_img
Home Blog Page 24

এইচএমপিভি: আতঙ্ক নয়, সচেতনতা বাড়ান

ডা. শাকিল মাহমুদ

এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমোভাইরাস এক নতুন আতঙ্কের নাম। এই ভাইরাসটি ২০০১ সালে আবিষ্কৃত হয়। আর বাংলাদেশে এটি শনাক্ত হয় ২০১৭ সালে। সম্প্রতি বিশ্বব্যাপী ভাইরাসটি প্রকোপ শুরু হয়েছে।

এই ভাইরাসটিকে অনেকটা সাধারণ ঠান্ডা-কাশির মতোই ধরা হচ্ছে। তবে এটি করোনার মতো এতো ভয়াবহ নয়, এমনটাই মনে করছেন চিকিৎসাবিজ্ঞানীরা। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

লক্ষণ

  • সর্দি
  • জ্বর
  • কাশি
  • গলাব্যথা
  • শ্বাসকষ্ট
  • র্যাশ

কাদের বেশি হয়?

  • তিন থেকে পাঁচ বছরের কম বয়সের শিশুদের হওয়ার আশঙ্কা বেশি।
  • প্রবীণ, যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের আশঙ্কা রয়েছে।
  • গর্ভাবস্থায় এই রোগ হতে পারে।
  • অ্যাজমা, নিউমোনিয়া, ফুসফুসের সমস্যা যাদের রয়েছে তারা এই রোগে ভুগতে পারেন।

প্রতিরােধ

  • মাস্ক পড়তে হবে
  • জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে যাওয়াই ভালো।
  • বাহির থেকে আসলে সাবান-পানি দিয়ে অন্তত ২০ থেকে ৩০ সেকেন্ড হাত ধুতে হবে।
  • এই ভাইরাস সাধারণত চার-পাঁচ দিন পরে নিজে নিজেই ঠিক হয়ে যায়।
  • মুখ, চোখ, নাক ধরা থেকে বিরত থাকুন।
  • জ্বর-কাশি, ঠান্ডা হলে অন্য মানুষের সংস্পর্শে আসা থেকে বিরত থাকুন।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি জাতীয় খাবার খান।

লেখক : চিকিৎসক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ (সাভার)।

‘বিএফডিস’-এর বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাতকাহন২৪.কম ডেস্ক

দেশের অন্যতম সেরা ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স (বিএফডিএস) তাদের বাৎসরিক সাধারণ সভা শেষ করেছে। গত ১৪ জানুয়ারি সুন্দবনের বিলাসবহুল শিপে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মিটিংয়ের আয়োজন করা হয়।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সভায় সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যের উপস্থিতিতে গত বছরের আয়-ব্যয় ও বিভিন্ন বিষয় উঠে আসে। সংগঠনের সভাপতি ডা. রকিবুল হোসেন রুমি বলেন, ‘সকল সদস্যরা যেভাবে সক্রিয় তাতে গত ছয় বছরে সংগঠনটি নিজের অবস্থান শক্ত করেছে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংগঠনের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, ‘আসন্ন ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে- কে সামনে রেখে আমাদের সাধারণ জনগণকে মুখের স্বাস্থ্য রক্ষা কেনো জরুরি সেটা বোঝানোর জন্য প্রচার মাধ্যমেকে কাজে লাগাতে হবে।’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফ সাধারণ জনগণের জন্য প্রকাশিত পত্রিকা ‘নিরময়’ ২য় পর্ব প্রকাশের বিষয়ে নিশ্চিত করেন। দেশের অন্যতম সেরা ওরাল হাইজিন ব্র্যান্ড মেডিপ্লাস নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সময়টিকে আরও প্রাণবন্ত করে তোলে।

Effective Remedies for Period Cramps

Shatkahon24.com desk

Dealing with period cramps can be challenging, but several remedies have proven helpful for many. Here’s a well-organized list of effective options:

1. Heat Therapy
– Hot Water Bottle or Heating Pad: Place on your lower abdomen to relax the muscles and ease cramps.
– Warm Bath: A soak in hot water, especially with Epsom salts, can provide muscle relief.

2. Over-the-Counter Pain Relievers
– NSAIDs: Medications like ibuprofen (Advil) or naproxen (Aleve) can effectively reduce pain and inflammation. Follow the dosage instructions provided by your doctor.

3. Herbal Teas
– Chamomile Tea: Known for its soothing and anti-inflammatory properties.
– Ginger Tea: Great for alleviating pain and nausea.
– Peppermint Tea: Helps to relax muscles and ease cramping.

4. Exercise
– Gentle Yoga or Stretching: Poses such as Child’s Pose and Cat-Cow can relieve lower back and abdominal tension.
– Light Cardio: Activities like walking can enhance circulation and lessen the severity of cramps.

5. Hydration and Nutrition
– Stay Hydrated: Drinking ample water can help reduce bloating, which can worsen cramps.
– Incorporate Anti-Inflammatory Foods: Foods like leafy greens, berries, nuts, seeds, and omega-3-rich items (like salmon) can be beneficial.
– Limit Salt and Caffeine: These can contribute to increased bloating and discomfort.

6. Supplements
– Magnesium and Vitamin B6: These can help manage muscle tension and cramping. Foods rich in magnesium include spinach, almonds, and dark chocolate.

7. Essential Oils and Massage
– Essential Oils: Lavender or clary sage oil can be effective when massaged into the lower abdomen. Mix a few drops with a carrier oil for best results.
– Circular Massage: Applying gentle pressure in circular motions can help alleviate cramp intensity.

8. Acupressure
– SP6 Point: Experiment with pressing this point located a few inches above your inner ankle to help reduce pain.

9. Rest and Relaxation
– Ensure you’re getting enough sleep and managing stress, as both can exacerbate cramps. Techniques like mindfulness or deep breathing can also be calming.

10. Prescription Options
– If cramps are severe, it may be worthwhile to consult a healthcare professional about hormonal birth control, which can help regulate or lighten periods and reduce cramping.

Bonus Tip: Hot Drinks
– Warm beverages can be comforting, helping to relax abdominal muscles and improve blood flow, which may reduce cramping.

References:

  • Mayo Clinic
  • Webmd

ভ্রমণে শিশুর জন্য উপযোগী পোশাক

0

সাতকাহন২৪.কম ডেস্ক

বছরের শুরুতে এই সময়টায় শিশুদের পড়ালেখার চাপ একটু কমই থাকে। তাই অভিভাবকদের সঙ্গে নিজেদের গ্রামের বাড়িতে কিংবা পছন্দের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ আসে। ব্যস্ততার কারণে সেই চাহিদা প্রায়ই পূরণ করতে পারেন না অভিভাবকরা। শিশুরাও ঘুরে বেড়াতে পছন্দ করে।

ভ্রমণ একটা শিক্ষামূলক অভিজ্ঞতা, যা তার মেধা বিকাশে ভীষণ সাহায্য করে। বাড়ন্ত শিশুরা আশপাশের পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করে এবং নতুন নতুন অভিজ্ঞতা তাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে। ভ্রমণ থেকে সুখকর স্মৃতি ভবিষ্যতে অনুপ্রেরণা বাড়ায়।

দূরে কিংবা কাছের ভ্রমণে শিশুদের জন্য উপযোগী পোশাকেরও রয়েছে অনেক গুরুত্ব। দীর্ঘ যাত্রায় এবং পরিবেশ অনুযায়ী মানানসই পোশাক দিন শিশুকে। এ ছাড়া শিশুদের পছন্দকেও গুরুত্ব দিতে হবে। পোশাক নির্বাচনে অবশ্যই ফ্যাব্রিককে বিবেচনাই নিন। সকল কিছু মাথায় রেখে কে ক্র্যাফটের কাছের যে কোনো ব্রাঞ্চে ঘুরে আসতে পারেন। যেখানে মিলবে সকল বয়সী ছেলে মেয়েদের জন্য তৈরি পোশাক। ইতিমধ্যে নতুন কালেকশনের পোশাকও পৌঁছে গেছে সকল শো রুমে। এ ছাড়া অনলাইন স্টোর kaykraft.com থেকেও অর্ডার করতে পারেন।

কেউ আপনার প্রতি আগ্রহ হারাচ্ছে, কীভাবে বুঝবেন?

সাতকাহন২৪.কম ডেস্ক

কখনো কি এমন হয়েছে, আপনি কথা বলছেন কিন্তু অপরপাশের মানুষটি মনে হচ্ছে শুনছে না। অথবা সম্পর্ক এমনি এমনি ফিকে হয়ে আসছে, আর আপনি কোনো কারণই খুঁজে পাচ্ছেন না। এর অন্যতম কারণ হতে পারে আপনার কথা শোনার প্রতি বা আপনার প্রতি অপর পক্ষের মানুষটির আগ্রহ হারানো।

কেউ আপনার প্রতি আসলেই আগ্রহ হারাচ্ছে কি না সেটি বোঝার কিছু উপায় বাতলেছে টাইমস অব ইন্ডিয়া। চলুন জানি-

ফোনে ব্যস্ত রয়েছে, বা অন্য কোনো কাজ করছে
মানুষটি আপনার সঙ্গেই রয়েছে, তবে ফোন চেক করছে বা এদিক-ওদিক তাকাচ্ছে অথবা কথোপকথন শেষ করতে চাইছে। এমন হলে বোঝা যাবে সে আপনার কথার প্রতি আগ্রহ হারাচ্ছে। অথবা তার মনোযোগ এখন অন্যদিকে।

আবেগীয়ভাবে তাকে পাচ্ছেন না
আপনি যেই মানুষটির সঙ্গে রয়েছেন, সে কি নিজেকে আবেগীয়ভাবে গুটিয়ে ফেলছে বা নিজের অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করছে না? সাধারণত দুটো কারণে মানুষ এমন করে। এক. অভিমান থেকে, আরেকটি হলো, আসলেই সে আপনার প্রতি আগ্রহ হারাচ্ছে। একটু খোলামেলা কথা বলে দেখুন বিষয়টি কোনটি।

আপনার ঈর্ষা কি তার আগ্রহ হারাবার কারণ?
সম্পর্কে সামান্য ঈর্ষা থাকতেই পারে, তবে সেটি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে অপরপ্রান্তের মানুষটি কিন্তু আপনার প্রতি আগ্রহ হারাবে। তার মনে হতে পারে আপনি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ঈর্ষা দেখান তবে নিয়ন্ত্রণে থেকে।

নেতিবাচক মানুষের প্রতি আগ্রহ হারায়
যে মানুষ সারাক্ষণ নেতিবাচকতার ভেতরে থাকে, তাকে কারোরই বেশিক্ষণ ভালো লাগে না। অভিযোগ, অনুযোগ করে অন্যের আগ্রহ তৈরি করা যায় না। আপনিও এমন নেতিবাচক মানুষ নন তো?

যোগাযোগে অদক্ষতা
সম্পর্ক মজবুত করতে গেলে সঠিকভাবে কথোপকথন জরুরি। সে আপনার সঙ্গে কথা বলতে না চাইলে বা যোগাযোগ করতে না চাইলে, স্পষ্টই বোঝা যাচ্ছে সে বিরতি চাচ্ছে বা আপনার প্রতি আগ্রহ হারাচ্ছে।

মেকআপ থেকে বিরতি নিন, ছয় উপকার পান

সাতকাহন২৪.কম ডেস্ক

চোখের নিচে কনসিলার বা গালে হালকা একটু ফাউন্ডেশন না বুলিয়ে ঘর থেকে বের হতে অনেকেই অস্বস্তিবোধ করে। তবে কিছুদিন একটু মেকআপ থেকে বিরত নিন, ত্বককে বিশ্রাম দিন। ইতিবাচক পরিবর্তন নিজেই খেয়াল করতে পারবেন। মেকআপ না ব্যবহারের কিছু উপকারী দিক জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পরিষ্কার ত্বক
মেকআপ ত্বককে একদম খারাপ করে দেয়, সেটা বলছি না। তবে এটি ত্বকের প্রাকৃতিক টেক্সচারের বিরুদ্ধ কাজ করে। মেকআপ না করলে রোমকূপগুলোতে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। এতে ত্বক আরাম পায়।

চোখের সংক্রমণ কম হয়
অতিরিক্ত মাশকারা, কাজল বা আইলাইনার ব্যবহারের কারণে অনেক সময় চোখে সংক্রমণ হয়। তাই এগুলো কম ব্যবহারে চোখের সমস্যাও প্রতিরোধ হয়।

মডেল: সুপ্রিতী গোস্বামী
মডেল: সুপ্রিতী গোস্বামী

তৈলাক্তভাব কমে
মেকআপের পন্য আপনার ত্বকের ধরন অনুসারে না হলে এগুলো ব্যবহারের কারণে অতিরিক্ত তৈলাক্তভাব বা শুষ্কভাব তৈরি হতে পারে। মেকআপ ব্যবহার না করলে ত্বকে যে তেল তৈরি হবে না, তা নয়। তবে সেটির পরিমাণ কমবে।

ব্রণ কমে
হরমোনের পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা জীবনযাপনের ধরনের কারণে ত্বকে ব্রণ হয়। তবে অতিরিক্ত মেকআপ ব্যবহারের কারণেও ব্রণ হওয়ার আশঙ্কা বাড়ে। তাই এই সমস্যা প্রতিরোধে মেকআপ থেকে দূরে থাকাই ভালো।

পিগমেন্টেশন বা ছোট কালো দাগ কমে
কসমেটিক পন্য অনেক সময় ত্বকে অস্বস্তি ও প্রদাহ তৈরি করে। এ থেকে ত্বকের ছোট ছোট কালো দাগ বা পিগমেন্টেশন তৈরি হয়। কিছুদিন মেকআপ থেকে নিজেকে দূরে রাখলে এই সমস্যাগুলোও প্রতিরোধ করা যায়।

ফুসকুড়ি, হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস কমে
মেকআপ না ব্যবহার করলে রোমকূপগুলোতে যেহেতু ভালোভাবে বাতাস চলাচল করে তাই ফুসকুড়িু, হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস হওয়ার আশঙ্কা কমে।

নারীর ম্যাগনেসিয়াম ঘাটতির ৫ লক্ষণ

সাতকাহন২৪.কম ডেস্ক

ম্যাগনেসিয়াম দেহের জন্য বেশ প্রয়োজনীয় একটি মিনারেল। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রক্তের সুগার নিয়ন্ত্রণে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী। এ ছাড়া ম্যাগনেসিয়াম মাথাব্যথা, উদ্বেগ, এমনকি ঘুমের সমস্যা প্রতিরোধেও কাজ করে।

নারীর প্রি মিন্সট্রুয়াল সিনড্রম (পিএমএস), প্যালভিকে ব্যথা ও মেনোপজের জটিলতা প্রতিরোধে ম্যাগনেসিয়ামের গুরুত্ব রয়েছে। গবেষণায় দেখা গেছে, যারা গর্ভাবস্থায় এই মিনারেলটি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে অন্যদের তুলনায়। তাই নারীর ক্ষেত্রে মিনারেলের ঘাটতি হলে একটু সতর্ক হওয়ার বিষয় রয়েছে। নারীর ম্যাগনেসিয়াম ঘাটতির কিছু লক্ষণ জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

  • খাওয়ার ইচ্ছা কমে যাওয়া
  • বমি বমি লাগা
  • অবসন্নভাব ও দুর্বলতা
  • বমি হওয়া
  • মাসিকের সময় ব্যথা হওয়া

ম্যাগনেসিয়াম যেভাবে বাড়াবেন
এর ঘাটতি কমাতে খাদ্য তালিকায় ম্যাগনেসিয়াম জাতীয় খাবার রাখা জরুরি। যেমন : সবুজ শাক-সবজি, বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের বীজ, কালো চকোলেট, কলা, টফু ইত্যাদি।

চার ধরনের মানুষকে সবসময় ‘না’ বলুন

সাতকাহন২৪.কম ডেস্ক

মানসিক শান্তির জন্য এবং নিজের বৃদ্ধির জন্য কয়েকধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা বা নিজের জীবনে তাদের প্রবেশ করাতে ‘না’ দেওয়াই বুদ্ধিমানের। এরা আপনাকে মানসিকভাবে অসুস্থ করে তোলার জন্য যথেষ্ট। এমন মানুষ কারা? আসুন জানি-

যারা সবসময় অভিযোগ করে
যারা সবকিছুতেই অভিযোগ করে, খুঁত ধরতে থাকে তারা এদের মধ্যে অন্যতম। তাদের ‘না’ বলুন। কারণ, এসব মানুষকে অনেক দেওয়ার পরও, যত্ন করবার পরও আপনার নেতিবাচক দিকটাই ধরতে থাকবে। আর আপনি মানসিকভাবে কষ্ট পাবেন।

সূক্ষ্মভাবে ব্যবহারকারী
ম্যানিপুলেটর বা সূক্ষ্মভাবে ব্যবহারকারীরা নিজেদের স্বার্থে আপনাকে ব্যবহার করবে। খুব সূক্ষ্মভাবে তারা চাইবে আপনি তাদের জালে পা দিন এবং নিজের মূল্যবোধ থেকে বের হয়ে আসুন। তাই এদেরও ‘না’ বলতে শিখতে হবে।

পরনিন্দা-পরচর্চাকারী
এরা অন্যের সমালোচনা করে নিজে যেমন বিক্ষিপ্ত থাকে, তেমনি অন্য কারো উন্নতিও সহ্য করতে পারে না। তাই নিজের ব্যক্তিগত লক্ষ্যগুলোকে পূরণ করতে, নিজেকে উন্নত করতে এদেরও ‘না’ বলুন।

ঈর্ষান্বিত মানুষ
এরা ভীষণ ভয়ঙ্কর। অন্যকে নিচু করতে, অপদস্ত করতে কখনো কখনো এরা নিজের নাক কেটেও পরের যাত্রা ভঙ্গ করতে ছাড়ে না। তাই এদের সঙ্গে মেশার বিষয়েও সতর্ক হন।

সূত্র: দ্যা স্ট্রোইক এইজ সেভেনএইটফোর

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.