Tuesday, May 26, 2026
spot_img
Home Blog Page 22

বসন্ত ও ভালোবাসার উৎসব, সাজে ছয় পরামর্শ

সাতকাহন২৪.কম ডেস্ক

শীত শেষ। বসন্তের হাওয়া বইছে চারদিকে। এবারের ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব পালন হচ্ছে একই দিনে। বাঙালির জন্য এটি বেশ উদযাপনের একটি দিন।

এই সময়টিকে বর্ণিল করতে উৎসবে যারা বাহিরে বের হচ্ছেন তাদের সাজের ক্ষেত্রে জরুরি কিছু পরামর্শ জানিয়েছেন
বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের স্বত্বাধিকারী আলেয়া শারমিন কচি।

১. এই সময়ের সাজের ক্ষেত্রে ভারী ফাউন্ডেশন বা পেনকেক ব্যবহার না করলেই ভালো লাগবে। বেজ হিসেবে কেবল ময়েশ্চারাইজার বা প্রাইমার দিয়ে সেজে নেওয়া যেতে পারে।

২. আর ফাউন্ডেশন লাগাতে হলে খুব হালকা ব্যবহার করাই ভালো, যেন ত্বকের সঙ্গে মিশে যায় বা সামঞ্জস্য থাকে।

মডেল: মোহসেনা শাওন
মডেল: মোহসেনা শাওন

৩. গালে লাগাতে পারেন টিনট রঙের ব্লাশন। তাহলে দেখতে একেবারে ন্যাচারাল মনে হবে।

৪. চোখেও হালকা সাজই ভালো লাগবে। সোনালি সবুজাভ, বাদামি শ্যাডোর সঙ্গে চোখে ব্যবহার করতে পারেন কাজল।
তবে মাশকারা অবশ্যই ঘন করে দেওয়া চাই।

৫. লিপস্টিকের ক্ষেত্রে নুড, গাঢ় লাল, মপ ইত্যাদি রং পছন্দ অনুযায়ী বেছে নিন।

৬. ফতুয়া, সালোয়ার-কামিজ, টপস পরলে খোঁপায় ফুল না গুঁজে মাথায় ফুলের ব্যান্ড ব্যবহার করা যেতে পারে। এতেও দারুণ লাগবে।

‘রঙ বাংলাদেশ’-এর ভাষা দিবসের আয়োজন

সাতকাহন২৪.কম ডেস্ক

শুধুমাত্র নিজের ভাষায় কথা বলবার অধিকারের লড়াইয়ে বাংলার দামাল সন্তানেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, আর পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিল বাংলা ভাষার মহিমা।

১৯৫২ সালের সেই ভাষার লড়াইকে সম্মান জানিয়ে বর্তমানে প্রতি বছর সারাবিশ্বে পালিত হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ একুশের সেই মহান চেতনাকে ধারণ করেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস ‌’রঙ বাংলাদেশ’ তাদের একুশের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে বাংলাভাষার সেই আবহটাকেই।

পোশাকে থিম ভিত্তিক ডিজাইনের প্রবক্তা ‘রঙ বাংলাদেশ’-এর এবারের থিম-বাংলা ভাষা ও বাংলা বর্ণমালা। পোশাকের আচ্ছাদনে যেন নিজেকে যুক্ত করে নেওয়া বাংলা ভাষার আবেগের সঙ্গে।

হাফসিল্ক, বিভিন্ন ধরনের কটন, ভয়েল কাপড়ে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, কাটিং-সুইং ও অ্যামব্রয়ডারি কাজে তৈরি হয়েছে পোশাকের অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে একুশের চেতনার নানান অনুষঙ্গের সন্নিবেশে। উৎসবের পরিপূর্ণতার জন্যে রয়েছে যুগল আর পরিবারের সবার জন্যে একই থিমের পোশাক।

উপহার সামগ্রী হিসেবে রয়েছে একুশের ডিজাইনের মগ। একুশের সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কামিজ, ওড়না, ব্লাউজ, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয়। ছোটদের জন্য রয়েছে কামিজ, ফ্রক, স্কাট টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে একুশ উৎসবের এসব আয়োজন। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে একুশ আয়োজনের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশ এর ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন রঙ বাংলাদেশ এর হোয়াটস্
অ্যাপ সম্বলিত 01777744344 ও 01799998877 হটলাইনে।

চুল পড়ে কেন?

সাতকাহন২৪.কম ডেস্ক

দিনে ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। এটা সাধারণত এতো বোঝা যায় না, কারণ নতুন চুল আবার গজাতে থাকে। তবে না গজালে এবং পড়তেই থাকলে এটি নিয়ে ভাবনার বিষয় রয়েছে। আসলে চুল পড়া কিছু বিষয়ের ওপর নির্ভর করে।
চুল পড়ার কিছু কারণ জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট মায়োক্লিনিক।

পারিবারিক ইতিহাস
বংশে চুল পড়ার সমস্যা থাকলে এই সমস্যা আপনারও হতে পারে। একে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বলে।

হরমোনের ভারসাম্যহীনতা
অনেক সময় দেহে হরমোনের ভারসাম্যহীনতার জন্যও চুল পড়ার সমস্যা হয়। গর্ভাবস্থায়, মেনোপজের সময় বা থাইরয়েডের সমস্যা থাকলে চুল পড়তে পারে।

মেডিকেশন
কিছু ওষুধের কারণেও চুল পড়তে পারে। বিশেষ করে ক্যানসার, আরথ্রাইটিস, ডিপ্রেশন, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপের ওষুধ খেলে এই সমস্যা হতে দেখা যায়। দেখুন তো আপনিও এমন কোনো বিষয়ে ভুগছেন কি না?

বই যত্নে রাখার পাঁচ উপায়

সাতকাহন২৪.কম ডেস্ক

ইন্টারনেটের এই দুনিয়ায় এবং ই-বুকের এই যুগে, বই পড়া এখন একটি ক্লিকের বিষয়। কেবল নেটে গিয়ে ক্লিক করো, সামনেই বই হাজির। তবে হাতে ধরে কাগজের বই পড়ার যেই আনন্দ, তা সবসময়ই ভিন্নরকম। এটি পড়ার মানুষের সংখ্যাও নেহাত কম নয়। তবে বই পড়লেই তো হয় না, একে যত্নে রাখাটাও জরুরি।

মডেল: সুপ্রিতী গোস্বামী (তিনি রূপবিশেষজ্ঞ ও বাচিক শিল্পী)
মডেল: সুপ্রিতী গোস্বামী (তিনি রূপবিশেষজ্ঞ ও বাচিক শিল্পী)

বই যত্নে রাখার বিষয়ে কিছু পরামর্শ জানিয়েছেন রীনাত ফৌজিয়া। তিনি গভর্মেন্ট কলেজ অব অ্যাপলাইড হিউম্যান সাইন্সের সম্পদ ব্যবস্থাপনা ও এনট্রাপ্রেনরশিপ বিভাগের অধ্যাপক। তাঁর পরামর্শ অনুসারে-

  • যেসব বই আমরা রোজ পড়ি, সেগুলো বাহিরে খোলা জায়গায় রাখা যায়। তবে যেসব বই সবসময় পড়া হয় না, এগুলোকে দীর্ঘদিন ভালো রাখতে বুকসেল্ফে রাখা জরুরি। আর সেই বুকসেল্ফে সামনের অংশ কাঁচ লাগানো থাকলে বেশি ভালো। না হলে ধুলা জমে বই নষ্ট হয়।
  • পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে বুকসেল্ফের কোণায় কোণায় ন্যাপথলিন দিয়ে রাখতে পারেন।
  • এ ছাড়া ছোট একটি কাপড়ে কালোজিরা পেঁচিয়ে পুটলি বেধেও রাখা যায়। এতেও পোকার আক্রমণ কমতে পারে।
  • যেই ঘরে বই রাখা হবে সেটি যেন স্যাঁত স্যাঁতে না হয়। কারণ বই যেহেতু কাগজের তাই স্যাঁত স্যাঁতে ঘরে রাখলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তাই আলো-বাতাস থাকবে এমন জায়গাতেই রাখা ভালো।
  • বছরে অন্তত এক বা দুই বার বুকসেল্ফ থেকে বই নামিয়ে পরিষ্কার করুন। এতে দীর্ঘদিন বই ভালো রাখা সম্ভব।

ভালোবাসা দিবসের আয়োজনে ‘রঙ বাংলাদেশ’

সাতকাহন২৪.কম ডেস্ক

“ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে, জলস্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি…”
রবীন্দ্রনাথের এই গানের আবহকে সঙ্গী করেই প্রতি বছর পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার কবিতায় যেমন ভালোবাসার মানুষের জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়ে এবং বিশ্ব সংসার তন্ন তন্ন করে ১০৮ টি নীলপদ্ম খুঁজে আনার কথা বলেছিলেন? আমরা সকলেই কিন্তু একইভাবে ভালোবাসার মানুষের জন্য নিবেদিত হয়ে উঠি।

প্রিয় মানুষের চোখে নিজেকে হাজির করতে চাই, যা কিছু সুন্দর তা নিয়ে। এখন যদি প্রশ্ন করি কী কী প্রস্তুতি নিয়ে আমরা মুখোমুখি হতে চাই ভালোবাসার মানুষের? উত্তরে হয়তো একগাদা বিষয় আসতেই পারে, কিন্তু সবচেয়ে প্রচলিত বিষয় বোধহয় একটাই-আর তা হলো সুন্দর পোশাকে নিজেকে তৈরি করে নেওয়া।

বেশ অনেক বছর ধরেই বিশ্ব ভালোবাসা দিবস জাঁকজমকভাবে পালিত হয় বাংলাদেশেও। দেশের সকল ফ্যাশন হাউসগুলোরও এই নিয়ে থাকে ব্যাপক প্রস্তুতি। এই ধারা থেকে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ও ব্যতিক্রম নয়। যে কোনো উৎসবে এই প্রতিষ্ঠানটির থাকে ব্যাপক আয়োজন। এবারও ভালোবাসা দিবসকে সামনে রেখে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ছেলে-মেয়ে উভয়ের জন্যেই নানান রকম পোশাক।
তবে প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে ভালোবাসা দিবসে এবার তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে মেয়েদের জন্য কামিজ, শাড়ি ও ছেলেদের পাঞ্জাবির দিকে।

কটন, জ্যাকার্ট কটন আর হাফসিল্ক কাপড়ের ব্যবহার নিশ্চিত করেছে পোশাকের আরামের দিকটা। ভালোবাসা যেমন সকল ঋতুতেও তার আবেদন হারায় না ভ্যালেন্টাইন উপলক্ষ্যে ‘রঙ বাংলাদেশ’এর এবারের কালেকশান অন্য ঋতুতেও ক্রেতা সমাদৃত হয়ে উঠবে বলেই ধারণা করা যায়।

রঙ বাংলাদেশ এর পণ্য ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বসন্ত উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন রঙ বাংলাদেশ এর হোয়াটস্ অ্যাপ সম্বলিত 01777744344 ও 01799998877 হটলাইনে।

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.