Sunday, September 27, 2026
spot_img
Home Blog Page 110

স্ট্রোক কেন হয়?

সাতকাহন২৪.কম ডেস্ক

স্ট্রোক মস্তিষ্কের রোগ। এর কারণে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। সাধারণত বলা হয়, স্ট্রোকে আক্রান্ত ৪০ ভাগ মানুষের মৃত্যু হয় এবং ৩০ ভাগ মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। সাধারণত মস্তিষ্কের রক্তবাহী নালীর দুর্ঘটনাই হলো স্ট্রোক। এ দুর্ঘটনায় কখনো কখনো রক্তনালী বন্ধ হয়ে যায়। আবার কখনো নালী ফেটে যায়। স্ট্রোকের কিছু কারণ রয়েছে। স্ট্রোকের কারণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি।

# উচ্চ রক্তচাপ স্ট্রোকের অন্যতম কারণ
# রক্তে বেশি মাত্রায় চর্বি থাকা
# ধূমপান
# স্থূলতা
# তামাক গ্রহণ
# হৃদরোগ
# ডায়াবেটিস
# অলস জীবনযাপন করা
# অতিরিক্ত দুশ্চিন্তা
# ঘুমের সময় নাক ডাকা
# এমন কোনো ওষুধ সেবন, যা রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে দেয়
# মস্তিষ্কে প্রদাহ বা জন্মগতভাবে সরু রক্তনালী থাকা
# বংশে এই রোগের ঝুঁকি থাকলে ইত্যাদি কারণে স্ট্রোক হতে পারে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, শান্ত থাকার অভ্যাস, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান থেকে বিরত থাকা ইত্যাদি স্ট্রোকের ঝুঁকি কমায়। দৈনন্দিন জীবনযাপনে এ ধরনের কিছু নিয়ম মেনে চললে স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব।

ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

সাতকাহন২৪.কম

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস- ২০২২ উপলক্ষে সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি-এর যৌথ উদ্যোগে অক্টোবর মাসব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী, কর্মশালা ও জনসচেতনতামূলক ফ্রি লেকচারসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, ১ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের মাননীয় ডিন প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট-এর পরিচালক প্রফেসর ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও অটিজম ও এনডিডি সেল-এর প্রধান সমন্বয়ক ডা. পারভেজ রহিম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে সবার জন্য মানসিক স্বাস্থ্য নিশ্চিতকল্পে ক্লিনিক্যাল সাইকোলজির ২৫ বছরের অভিজ্ঞতা ও ভবিষৎ করণীয়’-শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শাহানূর হোসেন।

জাপানি নারীদের তরুণ থাকার ৩ মন্ত্র

সাতকাহন২৪.কম

জাপানের সংস্কৃতি সুন্দর। আর মানুষেরাও বেশ শান্তিপ্রিয়। এটি বৈচিত্র্যতায় ভরপুর একটি দেশ। জাপানি মেয়েরা সাধারণত স্থূল ও তারুণ্যদীপ্ত হয়। আর এর পেছনে লুকিয়ে রয়েছে তাদের জীবনযাপনের ধরণ। তারুণ্যদীপ্ত থাকতে কে না চায়, বলুন? তাই পাঠকদের জানাবো জাপানি মেয়েদের তরুণ ও সুন্দর থাকার তিন রহস্য।

গ্রিন টি পান
জাপানিরা নিয়মিত গ্রিন টি পান করে। গ্রিন টি-এর মধ্যে অনেক ওষুধি উপাদান রয়েছে। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। রক্ত বন্ধ করতে, হজম ভালো রাখতে, তারুণ্য ধরে রাখতে এই চা বেশ উপাদেয়। এ ছাড়া এটি দেহের ক্ষতিকর কোলেস্টেরল দূর করতেও সাহায্য করে। প্রতিদিন অন্তত দুই থেকে তিন কাপ গ্রিন টি পান এই উপকারগুলো দেয়।

সব খাবার অল্প করে খায়
জাপানিরা পেট ভর্তি করে কেবল একটি খাবার খায় না। তারা সব ধরনের খাবার অল্প অল্প করে খায়। অর্থাৎ থালার মধ্যে সমপরিমাণ ভাত অথবা নুডলস, সবজি, মাছ, মুরগি, স্যুপ থাকে। এতে পেটও ভরে, আর সব ধরনের পুষ্টির চাহিদা ভালোভাবে পূরণ হয়। এটিও তাদের সুস্বাস্থ্যের অন্যতম রহস্য।

হাঁটাকে ধর্মীয় প্রথা হিসেবে নেওয়া
হাঁটাকে বৌদ্ধ ধর্মের একটি আচার বা প্রথা হিসেবে মানা হয়। আর জাপানের প্রায় ৯০ মিলিয়ন মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। হাঁটাকে তারা ধ্যান হিসেবে নেয়। আর নিয়মিত হাঁটলে যে শরীর ফিট ও ত্বক তারুণ্যদীপ্ত থাকে- এ কথা তো সবারই জানা।

শীতের জন্য প্রস্তুত? ৫ বিষয় খেয়াল রাখুন

সাতকাহন২৪.কম ডেস্ক

শীত চলে এলো বলে। এ সময় একটু অসতর্ক হলে ঠান্ডা-কাশি, জ্বর, ত্বকের শুষ্কতা ইত্যাদি সমস্যা দেখা দেয়। আর তাই আগে থেকে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। শীতের প্রস্তুতির জন্য পাঁচটি বিষয়ের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ওয়ান। এতে সুস্থ থাকবেন আপনি ও আপনার পরিবার।

১. ভিটামিন ডি গ্রহণ
সূর্যের আলো থেকে আমাদের দেহ ভিটামিন ডি পায়। দিন ছোট হওয়ার কারণে এ সময় সূর্যের আলো কম সময়ের জন্য পাওয়া যায়। আর এতে অনেক সময় দেহে ভিটামিন ডি-এর ঘাটতি হয়। ভিটামিন ডি হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সূর্যের আলো থেকে যতটুকু ভিটামিন ডি পাওয়া সম্ভব সেটি পাওয়ার চেষ্টা করুন। এ ছাড়া খাদ্যতালিকায় রাখুন স্যামন, ডিম, চিয়া সিড, ওয়ালনাট ইত্যাদি। এগুলো ভিটামিন ডি- এর চাহিদা কিছুটা পূরণে সাহায্য করবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টও গ্রহণ করতে পারেন।

২.ব্যায়াম করুন
শীতের সময় অনেকের ভেতরেই একটি আলস্য দেখা যায়। তবে আলস্য ছেড়ে ব্যায়াম করুন। দেহকে উষ্ণ রাখুন। ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে; বিষণ্ণতা কমায়, শরীর ফিট রাখে।

৩. ত্বকের যত্ন নিন
শীতের আবহাওয়া ত্বককে শুষ্ক, মলিন করে ফেলে। ত্বক ভালো রাখতে তাই আগে থেকে প্রস্তুত হোন। ত্বকের যত্নে নিয়মিত ময়েশ্চারাইজার, লোশন, তেল ইত্যাদি ব্যবহার করুন। আর ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম লাগাতে ভুলবেন না।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান
প্রতিরোধ ক্ষমতা কম থাকলে দেহে রোগ-ব্যাধি খুব দ্রুত বাসা বাঁধে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি যুক্ত খাবার খান। কমলা, মাল্টা, পেয়ারা, টমেটো, মরিচ, ব্রকলি, বাধাকপি ইত্যাদি খাদ্যতালিকায় রাখুন। এ ছাড়া জিংক সমৃদ্ধ খাবার খান। যেমন : কাঠবাদাম, কুমরো বিচি, দই, মুরগির বুকের অংশ ইত্যাদি। এগুলো জিংকের চাহিদা পূরণে সাহায্য করবে।

৫. হলুদ খান
হলুদে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে। খাদ্যতালিকায় নিয়মিত এই খাবারটি রাখুন।

চুল ভালো রাখতে এবং দ্রুত গজাতে ২ তেল

সাতকাহন২৪.কম
আপনার মা কি প্রায়ই চুলে তেল দিতে বলতেন? আর আপনি সেটি অবহেলা করতেন! তবে মজার বিষয় হলো চুল ভালো রাখার সবচেয়ে উপকারী সমাধান তেল দেওয়া। দূষণ, ভুল খাদ্যাভ্যাস, ধুলাবালি, মানসিক চাপ ইত্যাদি চুল নষ্ট করে। তাই তেল হলো প্রাকৃতিক সমাধান। সপ্তাহে অন্তত দুই দিন তেল দিতে বলেন বিশেষজ্ঞরা।

কিছু তেল রয়েছে যেগুলো চুল দ্রুত গজাতে এবং চুলের বিভিন্ন সমস্যা কমাতে বেশ কার্যকর। এমন কিছু তেলের নাম ও তৈরির উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

পেঁয়াজের তেল
চুলের ভঙ্গুরতা কমাতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজ বেশ উপকারী। পেঁয়াজের মধ্যে থাকা সালফার চুলের বিভিন্ন সমস্যা কমায়। এ ছাড়া এটি পিএইচ এর ভারসাম্য রক্ষা করে। এতে চুল পাকা প্রতিরোধ হয়।

যেভাবে তৈরি করবেন
দুইটি পেঁয়াজ ও কিছু কারি পাতা কুচি করে নিন। এরপর ভালোভাবে পেস্ট তৈরি করুন। মিশ্রণটিকে হালকা আঁচে জ্বাল দিন। পাঁচ থেকে ১০ মিনিট ফুটান। এরপর ১৫ মিনিট একদম হালকা আঁচে জ্বাল দিন। চুলা বন্ধ করে মিশ্রণটি নামিয়ে সারারাত রেখে দিন। এরপর একটি কন্টেইনারে ঢালুন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।

লেবুর তেল
লেবুর ভেতর থাকা সাইট্রিক এসিড চুল মজবুত করে এবং চুল পড়া কমায়। এটি খুশকি কমাতেও সাহায্য করে।

যেভাবে তৈরি করবেন
লেবুর খোসা ছাড়িয়ে নিন। এর সঙ্গে জলপাইয়ের তেল মেশান। মিশ্রণটিকে কয়েকদিন সূর্যের আলোতে রাখুন। খোসা যখনই শুকিয়ে বা টেনে আসবে বুঝবেন তেল তৈরি।

সতর্কতা
তবে এ তেল মাথায় ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। তেল ব্যবহারের আগে মাথায় সামান্য মেখে নিন। পার্শ্বপ্রতিক্রিয়া হলে মাখা বন্ধ করুন।

উজ্জ্বলায় শিখলে সংকোচ, ভয় দূর হয়ে যায়

সাতকাহন২৪.কম ডেস্ক
ছোটবেলায় ভালো ছবি আঁকতেন তিনি। এক পর্যায়ে মনে হলো মেকআপের কাজটিও ভালোভাবে করতে পারবেন। সেই থেকে মেকআপের প্রতি আগ্রহ। পরিবার থেকেও উৎসাহ পেলেন। যার কথা বলছি তিনি মো. সামিউল খান। রাজশাহীতে উজ্জ্বলা থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বর্তমানে তাঁর একটি স্যালন রয়েছে। পাশাপাশি রাজশাহীতে পার্লার ওউনার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

উজ্জ্বলার সঙ্গে সংযোগটা কীভাবে হয়েছিলো? উত্তরে জানালেন, আমি ২০১৫ সাল থেকে মেকআপ নিয়ে কাজ করি। ফ্রি ল্যান্সিং করতাম। তবে প্রতিনিয়তই চাচ্ছিলাম, নিজেকে আরো দক্ষ করতে। ২০১৯ সালে রাজশাহীতে উজ্জ্বলার কোর্স হয়। সেখানে উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন আপা ক্লাস নেন। সেখানে কোর্স করি। এভাবেই উজ্জ্বলার সঙ্গে আমার সংযোগ।

‘সাধারণত অন্যান্য প্রতিষ্ঠানগুলো পুরুষ মেকআপ আর্টিস্টদের কোর্স করার বা কাজ করার সুযোগ দিতে চায় না। তবে উজ্জ্বলার এতে কোনো বাধা নেই। এই বিষয়টি খুব ভালো। তাদের কাছে নারী- পুরুষ উভয়ই সমান মর্যাদা পায়। আর উজ্জ্বলার শেখানোর ধরনও চমৎকার। আমাদের ক্লাস নিয়েছিলেন আফরোজা পারভীন আপা। তিনি সবাইকে ধরে ধরে খুঁটিনাঁটি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিতেন। কোনো প্রশ্ন মনে আসলে এরও খুব সুন্দরভাবে সমাধান করে দিতেন। এতে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর একটি সুন্দর সম্পর্ক হতো। এ রকম শিক্ষক থাকলে সংকোচ, ভয় দূর হয়ে যায়। ন্যাচারালের ভেতর কীভাবে সুন্দর করে সাজানো যায় বিষয়টি উজ্জ্বলার কাছ থেকে শিখেছি,’ বলছিলেন তিনি।

২০২২ সালে উজ্জ্বলার পক্ষ থেকে পুরুষ মেকআপ আর্টিস্ট হিসেবে ‘অদম্য উজ্জ্বলা’র সম্মাননা পান সামিউল খান। জানালেন, এটা ছিলো আমার কাছে অনেক বড় পাওয়া। উজ্জ্বলা কেবল শিক্ষার্থীদের শিখিয়েই ছেড়ে দেয় না। তাঁদের প্রাপ্য সম্মানটুকুও দেয়।

বিদ্যাসিনহা মিম, অপু বিশ্বাস, জয়া আহসান সহ বাংলাদেশের অনেক বিখ্যাত অভিনেত্রী, মডেলদেরই সাজিয়েছেন সামিউল খান। জানান, মেকআপের সেক্টরে আত্মবিশ্বাস খুব দরকার। উজ্জ্বলাতে ক্লাস কারার পর আত্মবিশ্বাস বেড়েছে। আগে সেটা ছিলো না। উজ্জ্বলায় ক্লাস করেছিলাম বলেই সাহস করে স্যালন দিতে পেয়েছিলাম। উদ্যোক্তা হতে পেরেছিলাম। ভবিষ্যতে উজ্জ্বলার সঙ্গেই থাকতে চাই এবং উজ্জ্বলা থেকে আরো প্রশিক্ষণ নিতে চাই।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৩৯তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

উজ্জ্বলা আন্তর্জাতিকমানের সাজ শেখায়

সাতকাহন২৪.কম
বউ সাজাতে পছন্দ করেন মাজেদা আক্তার রাজিয়া। সাজানোর পর বউকে যখন খুব সুন্দর লাগে, নিজেই অবাক হয়ে দেখেন। মনে হয়, নিজের হাতে এতো সুন্দর করে কনে সাজাতে পারলেন তিনি! আর তখনই উজ্জ্বলার প্রতি কৃতজ্ঞতা আসে। উজ্জ্বলা থেকেই তিনি শিখেছেন কী করে নিঁখুতভাবে বউ সাজানো যায়।

২০১৯ সালে বিউটি আর্টিস্ট হওয়ার জন্য উজ্জ্বলায় ভর্তি হন তিনি। সম্পূর্ণ কোর্স শেষ করে বর্তমানে নিজেই একটি স্যালন খুলেছেন মুন্সিগঞ্জের গজারিয়া থানায়। স্যালন থেকে প্রতি মাসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করেন। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়ে তাঁর স্বাবলম্বী হওয়ার গল্পটিই শুনবো।

সবসময়ই ভালো জায়গায় শিখতে চাইতাম, উজ্জ্বলা বেস্ট

ছোটবেলা থেকে সাজগোজের প্রতি দুর্বল ছিলাম। চাইতাম ভালো একটি জায়গা থেকে মেকআপের কোর্স শিখতে। আমি তখন নারায়ণগঞ্জে থাকতাম। সেখানে উজ্জ্বলার কিছু কোর্স হয়। সে সময় একটা/ দুটো কোর্সে অংশ নিই। কোর্সগুলো করে মনে হয়েছে আমাকে আরো শিখতে হবে এবং উজ্জ্বলা থেকেই শিখতে হবে। যদিও ঢাকায় গিয়ে ক্লাস করতে তখন ভয় লাগছিলো। কিন্তু সাহস করে উজ্জ্বলায় চলে আসি। এখানে ভর্তি হয়ে সব কোর্স করি। পরিবেশটি এতো ভালো ছিলো যে ধীরে ধীরে আমার সব সংকোচ, অস্বস্তি কেটে যায়। উজ্জ্বলা বেস্ট।

উজ্জ্বলা আন্তর্জাতিকমানের সাজ শেখায়

উজ্জ্বলার শেখানোর ধরন আন্তর্জাতিকমানের। আমাদের প্রশিক্ষকরা অত্যন্ত ভালো ছিলেন। মেকআপের বেসিকটা খুব ভালোভাবে শিখেয়েছেন তাঁরা। চেহারা আকৃতি অনুযায়ী, স্কিন টোন অনুযায়ী মেকআপের বেজটা শিখেছি। এখন কেউ সাজতে আসলে ভাবতে হয় না কীভাবে সাজাবো। চট করেই বুঝে যেতে পারি। এখানে থিউরি, ভাইভা, প্র্যাকটিক্যাল- তিন ধাপে পরীক্ষা হয়। এটা খুব সাহায্য করেছে নিজেদের উন্নতিতে। শিক্ষকদের ব্যবহার খুব ভালো ছিলো আমাদের প্রতি। ভীষণ আন্তরিক ছিলেন তাঁরা। আমি ২০২২ এ সেরা উজ্জ্বলা হওয়ার সম্মাননা পেয়েছিলাম প্রতিষ্ঠানটির কাছ থেকে।

পার্লার দাঁড় করতে সাহস লাগে, উজ্জ্বলা সেটা জুগিয়েছে

একটি পার্লার দাঁড় করানো মুখের কথা নয়। এ জন্য সাহস ও ধৈর্য লাগে। উজ্জ্বলা আমাদের সেই সাহস দিয়েছে। হাল যেন না ছাড়ি সেই ধৈর্যটা জুগিয়েছে। উজ্জ্বলায় বিজনেস ডেভলপমেন্টের ওপর ক্লাস হয়। এটা খুব উপকারী। কীভাবে একটি ব্যবসাকে শক্তভাবে দাঁড় করাতে হয়, উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়া যায়, সেটা উজ্জ্বলার মাধ্যমেই বুঝেছি। উজ্জ্বলার কারণেই আজ এখানে আসতে পেরেছি। পাশাপাশি আমার স্বামী ও মা এই ব্যাপারে খুব সহযোগিতা করেছেন।

নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন অন্যদের দাঁড় করাতে চাই

একা নয়, অনেককে নিয়ে পথ চলাটাই আসল চলা- এ কথাটা উজ্জ্বলা শিখিয়েছে। বর্তমানে নিজের পায়ে দাঁড়িয়েছি। নিজের পার্লারে আরো মেয়েকে কাজ দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলতে চাই। আমি মনে করি, উজ্জ্বলার কাছ থেকে শেখাটে সার্থক হয়েছে। ভবিষ্যতে এভাবেই কাজ করে যেতে চাই যেন উজ্জ্বলার মান ধরে রাখতে পারি।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৩৮তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

অফিস উপযোগী পোশাক নিয়ে এসেছে কে ক্র্যাফট

সাতকাহন২৪.কম ডেস্ক

ফ্যাশন হাউজ কে ক্র্যাফট নিয়ে এসেছে ওয়ার্কওয়্যার বা অফিস উপযোগী পোশাকের নতুন কালেকশন। আমাদের দেশের পরিবেশ ও আবহাওয়া উপযোগী করে তৈরি করা হয়েছে পোশাকগুলো।

অফিস, মিটিং বা প্রেজেন্টেশনে গ্রহণযোগ্য লুক পেতে মানানসই পোশাক নির্বাচনে একটু সতর্ক হতে হয়। এ ছাড়া আবহাওয়া উপযোগী হতে হলে ভালো রুচিরও পরিচয় দিতে হয়। কে ক্র্যাফটের ফরমাল পোশাকে দিনভর আপনি থাকবেন রিলেক্সড। নিশ্চিতভাবে এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে।

ছেলেদের জন্য রয়েছে ২৫ টিরও বেশি ডিজাইনের স্ট্রাইপ, চেক ও মার্জিত রঙের ফরমাল শার্ট। মেয়েদের জন্য একশটিরও বেশি ট্রেন্ডি কুর্তি, সালোয়ার কামিজ ও শাড়ি। এসব থেকে বেছে নিতে পারেন আপনার ওয়ার্ক প্লেসের জন্য উপযোগী পোশাক। সব বয়সের মেয়েরাই তাদের দৈনন্দিন অফিস বা বিশেষ ইভেন্টের জন্য উপযোগী পোশাক পাবেন এই নতুন কালেকশন থেকে।

২৯ বছরেরও বেশি সময় ধরে দেশীয় পোশাক শিল্পে নিয়োজিত থাকা কে ক্র্যাফট আরামদায়ক ও উৎকৃষ্ট মানের কাপড়ে ফরমাল পোশাক তৈরি করে যাচ্ছে। ফেব্রিক্স নির্বাচন, সু-নিপুণ দক্ষতা ও সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের সমন্বয়ে কে ক্র্যাফট পোশাক তৈরি করে আসছে।

আপনার পছন্দের ওয়ার্কওয়্যার কে ক্র্যাফটের সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে অর্ডার করা যাবে।

উজ্জ্বলার জন্য সফল হতে পেরেছি

সাতকাহন২৪.কম ডেস্ক

২০২০ সালে করোনা শুরুর পর থেকে অনলাইনে কসমেটিকস ব্যবসা শুরু করেন মারিয়া রাণী গোমেজ। সাজতে ভালোবাসতেন ছোটবেলা থেকেই। তাই সাজগোজের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও করতেন তার ফেসবুক পেইজে। তার ভিডিও দেখে অনেকে উৎসাহিত হতো। একটা সময় মনে হলো ভিডিওগুলো আরো ভালো করা প্রয়োজন। বিউটিফিকেশন কাজটিতে আরো দক্ষ হওয়া দরকার। সেই ভাবনা থেকেই উজ্জ্বলায় ভর্তি হয়ে কোর্স করা। বর্তমানে নিজের বাসাতেই একটি স্টুডিও স্যালন খুলেছেন। উজ্জ্বলার অ্যাসিসটেন্ট ফ্যাকাল্টি হিসেবেও মাঝে মাঝে কাজ করছেন। শেখাচ্ছেন অনেককে। উজ্জ্বলা তাঁর জীবনকে কীভাবে বদলে দিয়েছে সেই গল্পই শুনবো আজ।

উজ্জ্বলা পথ দেখিয়েছে

তেজগাঁও সরকারি কলেজ থেকে লেখাপড়া শেষ করি আমি। বিয়ে হয়, সন্তান হয়। সন্তান হওয়ার পর ভীষণ রকম ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। তখন মনে হচ্ছিলো কিছু করা দরকার। যদিও ছোটবেলা থেকে সাজতে পছন্দ করতাম। বিয়ের আগে একটা জায়গায় কিছুদিন শিখেছিলামও, তবে বিউটিফিকেশনকে পেশা হিসেবে নেবো কখনো ভাবিনি। তবে ডিপ্রেশনে পড়ার পর মনে হয়েছিলো আমাকে কিছু একটা করতে হবে। না হলে এখান থেকে বের হতে পারবো না। এ সময় ফেসবুক পেইজ খুলি এবং নিজেকে দক্ষ করার জন্য উজ্জ্বলায় যাই। উজ্জ্বলাকে বেছে নেওয়ার কারণ ছিলো, তারা মেকআপের এ টু জেড খুব ভালোভাবে শেখায়। তারা চায় শিক্ষার্থীরা প্রকৃত অর্থেই কিছু জানুক ও শিখুক।

উজ্জ্বলা থেকে যতটুকু শিখেছি কাজে লাগাতে পারছি

আমার কাছে মনে হয় কোথায় টাকায় ইনভেস্ট করে কিছু শিখলে সেই টাকাটা যেন আমার কাজের ভেতর দিয়ে তুলে আনতে পারি। সেটা আমি পেরেছি। উজ্জ্বলা থেকে যতটুকু শিখেছি, সেটা কাজে লাগাতে পেরেছি। প্রতিষ্ঠানটি কম টাকায় অনেক ভালো শেখায়। কোনো দিক থেকে ফাঁকঝোঁক রাখে না। উজ্জ্বলাতে যতটুকু শিখেছি নিজের কাজ দিয়ে সেটি প্রমাণ করতে পারছি। এই পেশাতে আসার ক্ষেত্রে আমার স্বামী ও পরিবারের অনেক সহযোগিতা পেয়েছি। আমার স্বামী বলেছিলো উজ্জ্বলায় কোর্স করতে।

উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন ও ফ্যাকাল্টি সোনিয়া খানের সঙ্গে মারিয়া রাণী গোমেজ।
উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন ও ফ্যাকাল্টি সোনিয়া খানের সঙ্গে মারিয়া রাণী গোমেজ।

আত্মবিশ্বাস বাড়িয়েছে উজ্জ্বলা

আমার ভেতর আত্মবিশ্বাসের অভাব ছিলো। সেটা থেকে বের হয়ে আসতে পেরেছি উজ্জ্বলার কারণে। এখন আমি আমার ভুলগুলো বুঝতে পারি এবং নিজেই শুধরে নিতে পারি। উজ্জ্বলায় শিখেছি বলে আত্মবিশ্বাস বেড়েছে। প্রতিষ্ঠানটি হাত ধরে কাজ শেখায়। আর এতে আত্মবিশ্বাস বাড়ে। একটা বিষয় কীভাবে ভিন্নভাবেও করা যায় সেটা উজ্জ্বলা শেখায়। ওখানে যাওয়ার পর আমার অনেক উন্নতি হয়।

উজ্জ্বলার জন্য সফল হতে পেরেছি
আজ আমি যতটুকু সফল হতে পেরেছি, সেটা হয়েছি উজ্জ্বলার কারণে। উজ্জ্বলা পাশে না থাকলে এতো শক্তি পেতাম না। তারা মানসিকভাবে সবসময় সাহায্য করে। আমার ক্যারিয়ার গড়তে, স্বাবলম্বী করতে সাহায্য করেছে তারা। উজ্জ্বলার সঙ্গে এভাবেই থেকে যেতে চাই এবং নিজের কাজের মাধ্যমে উজ্জ্বলার সুনাম ধরে রাখতে চাই।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৩৭তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

‘উজ্জ্বলাকে সেরা মনে হয়েছে’

সাতকাহন২৪.কম ডেস্ক

মেয়ে লেখাপড়া করে না। কেবল সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে- ছোটবেলা থেকে এ ধরনের কথা শুনতে হতো তাকে। এরপরও মেকআপের প্রতি একটা অদম্য আগ্রহ ছিলো তাঁর। পরিবারের বাধার পরও বিভিন্ন অনুষ্ঠানে বউ সাজাতেন। সব বাধা পেরিয়ে বর্তমানে তিনি নিজেই একজন বিউটি আর্টিস্ট হয়েছেন। উজ্জ্বলা থেকে প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ছোট একটি স্যালন দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্যালনে বিউটি আর্টিস্ট হিসেবে কাজও করছেন। নিজে স্বাবলম্বী হয়েছেন, হয়েছেন একজন উদ্যোক্তা। সংসার ও সন্তানের অনেকটা খরচই আজ তিনি চালান। যার কথা বলছি, তিনি তাসনিয়া তাবাস্সুম। তাঁর জীবন ও তাকে স্বাবলম্বী করতে উজ্জ্বলা কতটুকু ভূমিকা রেখেছে সেই গল্পই শুনবো আজ।

অনেক জায়গায় শিখতে গিয়েছি, উজ্জ্বলাকে সেরা মনে হয়েছে

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ফার্মাসি বিভাগে পড়ালেখা শেষ করি আমি। তবে মেকআপের প্রতি ছোটবেলা থেকেই একটি আগ্রহ ছিলো। মনে হতো ওটাই আমার সত্ত্বা।এরপর বিয়ে হলো, সন্তান হলো। মনে হচ্ছিলো ঘরে বসে না থেকে কিছু একটা করা দরকার। তখন বিভিন্ন জায়গায় মেকআপ কোর্স শেখা শুরু করি। কিন্তু তাদের কাছে শিখতে গিয়ে একদমই ভালো লাগছিলো না। পরিপূর্ণভাবে তারা যেন শেখাচ্ছিলো না। পুরো জিনিসটা বুঝতে দিতো না। আমি স্বাবলম্বী হয়ে যাবো এই জন্য। এই সময় ইন্টারনেটে উজ্জ্বলার অ্যাড দেখি। সেটি দেখে সেখানে যাই। উজ্জ্বলার পরিবেশ খুব ভালো লেগেছিলো। এরপর তো এখান থেকেই সব শেখা।

উজ্জ্বলায় শেখার সময় সন্তানকে নিয়ে যেতাম

আমার সন্তানটি ছোট ছিলো। তাকে রেখে কীভাবে যাবো, কার কাছে সে থাকবে- এসব বিষয়ে খুব চিন্তিত থাকতাম। এরপর উজ্জ্বলায় কথা বললাম। তারা জানালেন সন্তান নিয়ে আসা যাবে। এরপর বেশিরভাগ সময়ই বাচ্চা সঙ্গে নিয়ে যেতাম। উজ্জ্বলার সবাই খুব সহযোগিতা করতো। এটা একদমই ভোলার নয়। এই সুবিধাটা না পেলে আমি হয়তো শিখতেই পারতাম না।

উজ্জ্বলায় খুব ধরে ধরে শেখায়

উজ্জ্বলায় প্রশিক্ষকরা মেকআপের সব খুঁটিনাঁটি শেখায়। থিউরি ক্লাস তো থাকেই পাশাপাশি থাকে প্র্যাকটিক্যাল। এ ছাড়া ভালো মানের বিউটি প্রোডাক্টগুলো কোথা থেকে কিনতে পারি, এসবের সন্ধান উজ্জ্বলার কাছ থেকে পেয়েছি। প্রতিষ্ঠানটিতে কাস্টোমাইজড ও অ্যাডভান্ড কোর্স রয়েছে। বেসিক কোর্স শেখার পর অ্যাডভান্স কোর্সগুলো শেখা যায়। এ ছাড়া এককভাবেও কাস্টোমাইজড কোর্সের মাধ্যমে শেখা যায়। একজন শিক্ষার্থীকে সার্বিকভাবে উজ্জ্বলার টিম সহযোগিতা করতে চায়। উজ্জ্বলা চায় প্রত্যেক শিক্ষার্থী ভালোভাবে শিখুক। স্বাবলম্বী হোক, নিজের পায়ে দাড়াক। এখানে পরবর্তী সময়ে
চাকরিও করা যায়। এই সুবিধাও রয়েছে।

উজ্জ্বলা ছেড়ে আসার পরও তাদের মিস করি

উজ্জ্বলার সবাই খুব আন্তরিক। উজ্জ্বলার কোর্স শেষ করার পর শেষের দিন খুব মন খারাপ হয়েছিলো। এখনো তাদের ভীষণ মিস করি। আমার বড় করে একটি স্যালন দেওয়ার ইচ্ছা রয়েছে। উজ্জ্বলার মান যেন ধরে রাখতে পারি। নিজেকে যেন একজন ‘উজ্জ্বলা’ বলে প্রমাণ করতে পারি সবসময়।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৩৫তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.