সাতকাহন২৪.কম ডেস্ক
সংগীত সংগঠন ‘রবিরশ্মি’ তার ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে ‘অভয় বাজে হৃদয় মাঝে’ শীর্ষক দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর ২০২৫, যথাক্রমে শুক্রবার ও শনিবার, বিকাল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, মহাদেব ঘোষ (দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী ও পরিচালক, রবিরশ্মি)। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়, দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী এ. এম. এম মহিউজ্জামান চৌধুরী ময়না-কে।
১ম দিন
অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ ১২ সেপ্টেম্বর, একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী এ. এম. এম মহিউজ্জামান চৌধুরী ময়না। এই দিন গীতি আলেখ্য ‘প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে’ পরিবেশন করে রবিরশ্মির শিল্পীবৃন্দ। গীতি আলেখ্যর পরিচালনায় ছিলেন রবিরশ্মির পরিচালক মহাদেব ঘোষ। নৃত্য পরিবেশন করেন রাধিকা তাসাল্লুম রিয়ন্তী ও আবিদ হাসান রাতুল। নৃত্য পরিচালনায় ছিলেন মো. জাবেদ হোসেন। আবৃত্তি করেন, বেলায়েত হোসেন ( বাচিক শিল্পী ও পরিচালক, অবলোকন)।
দু’দিনব্যাপি এই অনুষ্ঠানে একক গান পরিবেশন করেন রবিরশ্মির ঢাকা ও চট্টগ্রামের সদস্যবৃন্দ। প্রথম দিন একক গান পরিবেশন করেন- সুকুমার চক্রবর্তী, দিলীপ কুমার দাস, শাশ্বতী মাথিন, হ্যাপি পাল, ভারতী চাকি, সুস্মিতা হোসেন, মনীষা চক্রবর্তী, জাহানজীব সারোয়ার শিমুল, মেজবাহুল আযম মঞ্জু, মিথিলা ঘোষ, নিতা চক্রবর্তী, সুমা চন্দ, ময়না রানী দাস, রুমা সাহা, শম্পা ভৌমিক, মৃত্তিকা দেবনাথ।
২য় দিন
অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সঞ্জীত গোপ ( অন্যতম উপদেষ্টা, রবিরশ্মি)।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন গীতি আলেখ্য ‘আমরা নূতন যৌবনেরই দূত’ পরিবেশন করে রবিরশ্মির ক্ষুদে শিল্পীবৃন্দ। পরিচালনা করেন মিথিলা ঘোষ।
দ্বিতীয় দিন একক গান পরিবেশন করেন- সুব্রত চৌধুরী, বিষ্মুপদ দাস, স্বপন চক্রবর্তী, বিকাশ হালদার, জনি ঘোষ, প্রণব সিকদার, ডা. নওশাদ খান, মনামী চক্রবর্তী, বনশ্রী পাল শান্তা, জয়া গাঙ্গুলী, ইপা বড়ুয়া, প্রতিভা রানী, অর্চনা রায়, অরুণা সরকার, শাজনাজ পারভীন পাপড়ি, দেবযানী মিত্র, মৌসুমী দাসগুপ্তা, অনিমা গোস্বামী, মাকসুদা জামিল তুলি, অনামিকা ত্রিপুরা, চম্পা বিশ্বাস, রুম্পি চৌধুরী, প্রিয়াঙ্কা বড়ুয়া মলি, প্রনিধি মজুমদার।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, লিপি রানী ঘোষ ও শাশ্বতী মাথিন। অনুষ্ঠানে যন্ত্রাণুসঙ্গে ছিলেন- তবলা ও অক্টোপ্যাডে মোহাম্মদ ফারুক ও গৌতম সরকার, মন্দিরায় জে. এ. বাতেন, কি বোর্ডে রবিনস্ চৌধুরী, এস্রাজে অশোক কুমার সরকার, সেতারে মো. ফিরোজ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোখলেস আলম (বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি রবিরশ্মি)।
রবিরশ্মির দু’দিনের ২৭তম এই বর্ষপূর্তি অনুষ্ঠান শেষ হয় রবিরশ্মির পরিচালক মহাদেব ঘোষের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও পরিচালনায়ও ছিলেন তিনি।


