সাতকাহন২৪.কম ডেস্ক
বর্ষার সমাপ্তিতে আবির্ভূত হয় শরৎকাল। বর্ষার বিদায়ে আকাশ যেন সাজে হালকা মেজাজের সাদা মেঘের পোশাকে। নির্মল-শান্ত একটা পরিবেশ নিয়ে শরতের আগমন ঘটে। প্রকৃতি সাজে অপরূপ সাজে।
প্রতি বছরই শরতের পোশাকের বিশেষ আয়োজন করে আসছে ‘কে ক্র্যাফট’। এবারও তার ব্যতিক্রম হয়নি, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে পোশাকে তুলে ধরার প্রচেষ্টায় প্রতিবারের মতোই শরৎ উপলক্ষে থাকছে নীল-সাদা সাথে আরও নানান রঙের সম্মিলন।
ফ্লোরাল, জামদানি, ট্র্যাডিশনালসহ নানা মোটিফে তৈরি করা এবারের পোশাক সারিতে রয়েছে- শাড়ি, সালওয়ার কামিজ, কুর্তি, টপস, টিউনিক এবং ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, শার্ট।
উষ্ণতায় আরাম আর স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে- কটন, জ্যাকার্ড কটন, ভয়েল, হাফ সিল্ক ফ্যাব্রিক। চলতি ফ্যাশন ট্রেন্ড এবং ফিউশন ধর্মী কাট ও প্যাটার্নে মিডিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই-ডাই ও হাতের কাজ।
শুভ্র কাশবন, সাদা মেঘের ভেলা আর প্রশান্ত নীল আকাশের অনুপ্রেরণায় সাদা ও নীল রঙ ছাড়াও নেওয়া হয়েছে আকাশী, অফ-হোয়াইট, ল্যাভেন্ডার, ভায়োলেট, পেইল পিঙ্ক, নীলের নানান শেড।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট,কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে শরৎ আয়োজনের পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।


