সাতকাহন২৪.কম ডেস্ক
সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা সবারই আবেগীয় চাহিদা। তবে আপনি হয়তো অনেক ভালো আচরণের পরেও, অন্যের জন্য অনেক করার পরেও মানুষ আপনাকে সঠিক সম্মান বা গুরুত্বটা দেয় না।
অন্যকথায় বলতে গেলে, তেমনভাবে পাত্তা পান না আপনি বা শ্রদ্ধাটা দেওয়া হয় না আপনাকে। এর কারণ কী? চলুন জানি—
- আপনি হয়তো বেশি হাসেন, নিরব কম থাকেন। এই ধরনের বিষয় সাধারণত আপনাকে অন্যের কাছে গুরুত্বহীন করে দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ গম্ভীর লোকজনকে বাড়তি সমীহ করে।
- আপনি হয়তো রহস্য করতে জানেন না। মনের কথা বা নিজের ব্যক্তিগত কথা অন্যদের কাছে বেশি বলে ফেলেন।
- আপনাকে অসম্মান করে মানুষ হয়তো সহজেই পার পেয়ে যায়। আর আপনি বার বারই সেটা সহ্য করেন।
- অন্যের কথা ও মতামতকে সবসময়ই বেশি গুরুত্ব দেন। আর তাই নিজের গুরুত্ব হারান।
- আপনি হয়তো অন্যের সঙ্গে খুবই বিনয়ী। আসলে বেশি নরম হওয়াও এক ধরনের বিপদ।
- নিজেকে সঠিক প্রমাণ করতে আপনি ঘটনার বেশি বিশ্লেষণ দেন। আসলে যে সঠিক তার বেশি প্রমাণের প্রয়োজন পড়ে না।
- আপনি কাকে কতটুকু সুযোগ দেবেন সেই সীমারেখা টানতে জানেন না।
- আপনি সবকিছুতেই ‘হ্যাঁ’ বলেন। কষ্ট হলেও অন্যকে ভালো রাখতে চান সবসময়। তবে, কখনো কখনো অবস্থা অনুযায়ী ‘না’ বলাও জরুরি।
- আপনি একা থাকতে ভয় পান। তাই আজে-বাজে মানুষও আপনার সঙ্গী হয়ে যায়। আর এসব ভণ্ড বন্ধুরা একসময় অবমূল্যায়ন করতে শুরু করে আপনাকে। আসলে একা থাকার অভ্যাস সবসময় দুর্বলতা নয়। এটাও শক্তি।
- আপনার স্বভাবে হয়তো একটি ঘ্যান ঘ্যান করার প্রবণতা রয়েছে, যা অন্যকে বিরক্ত করে। এই জন্যও আপনার কথাকে গুরুত্ব দেওয়া হয় না।
সূত্র: অল অ্যাবাউট বুকস


