ডা. তাওহীদা রহমান ইরিন
একটি শিশু পৃথিবীতে এলে পরিবারের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। যে প্রথম মা হয়েছে তার মধ্যে ভীতি কাজ করে কেমন করে গোসল করাবে এই ছোট্ট শিশুটিকে।
অভিজ্ঞ মা ও পরিবারের অন্য সদস্যরাও অনেক সময় গোসলের নিয়মে কিছু ভুল করে। যেহেতু ছোট্ট এই শিশুটির ত্বকও থাকে তার মতোই নাজুক ও সংবেদনশীল, তাই গোসলে জন্য চাই বিশেষ যত্ন ও খেয়াল। নবজাতকের গোসলের সহজ ও সঠিক নিয়মগুলো রইলো পাঠকদের জন্য।
- যে কোনো ঋতুতেই গোসলের পানি হতে হবে ঈষদুষ্ণ অর্থাৎ খুব বেশি গরম বা ঠান্ডা হবে না।
- খুবই সাবধানে অল্প অল্প পানি দিয়ে গোসল করাতে হবে।
- খেয়াল রাখতে হবে, যাতে নাক বা কানে পানি না ঢোকে। গোসলের আগে নাক ও কানে হালকা বেবি অয়েল দিলে পানি ঢোকার ভয় থাকে না।
- নবজাতকের নাভি ও তার চারপাশে সহজেই জীবাণুর আক্রমণ হতে পারে। তাই জন্মের প্রথম দু’সপ্তাহ গোসলের পর অ্যালকোহল প্যাড দিয়ে মুছে নিতে হবে।
- বাথ স্পঞ্জ ও মাইল্ড বেবি সোপ বা ক্লিনজার দিয়ে আলতো করে শিশুকে পরিষ্কার করে নিতে হবে।
- গোসলের সঙ্গে সঙ্গেই নরম তোয়ালে দিয়ে শরীর মুছিয়ে দিন।
- এরপর শিশুর ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- শিশুর ব্যবহৃত ময়েশ্চারাইজার, ক্লিনজার সবকিছুই হবে আলাদা। অনেক সময় মায়েরা নিজেদের ব্যবহৃত ক্লিনজার, ময়েশ্চারাইজার শিশুর শরীরে ব্যবহার করে থাকে, যেটা একেবারেই ঠিক নয়।
লেখক: প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ; রিজুভা ওয়েলনেস।


