Monday, May 18, 2026
spot_img
Homeজীবনের খুঁটিনাটিনারীকে স্বাবলম্বী করতে কাজ করছে উজ্জ্বলা

নারীকে স্বাবলম্বী করতে কাজ করছে উজ্জ্বলা

সাতকাহন২৪.কম ডেস্ক

২০১৯ সালে বিয়ে হয় কক্সবাজার, টেকনাফের মেয়ে ফারজানা রেজভিনের। বছর না ঘুরতেই ডিভোর্স হয়ে যায় তাঁর। কারণ ছিল স্বামীর পরকীয়া। খুব ভেঙে পড়েছিল সেই সময়। তখন ভাবতে থাকে কী করে নিজের পায়ে দাঁড়ানো যায় ? জীবনের এই বিপর্যয়কে মেনে নিয়ে সম্মানের সঙ্গে কীভাবে এগিয়ে যাওয়া যায় ?

সেই সময় ব্র্যাক ও উজ্জ্বলার যৌথ উদ্যোগে কক্সবাজারে একটি বিউটিফিকেশনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে অংশ নেয় সে। সেটা ছিল ২০২১ সাল। এর পর ২০২৩ সালে জয়িতা ও উজ্জ্বলার যৌথ উদ্যোগে করা আরেকটি বিউটিফিকেশন কোর্স অংশ নেয় সে। বিউটিফিকেশনের ওপর এসব কোর্স করে বর্তমানে সে নিজে ফ্রি ল্যান্সার হিসেবে কাজ করছে।

যেই মেয়ে একটা সময় সাজ বলতে কেবল মুখে ক্রিম মাখাকে বুঝতো, সে এখন নিজেই বিউটি আর্টিস্ট হয়ে উঠেছে। ফারজানা রেজভিনের জীবনের লড়াইয়ের গল্প রইল পাঠকদের জন্য।

বিউটিফিকেশন শিখে আমূল বদলে গেছি

আমি একদম গ্রামের একজন সাধারণ মেয়ে। সাজ বলতে বুঝতাম কেবল মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখা। কীভাবে নিজেকে অন্যের সামনে উপস্থাপন করতে হয়, নিজেকে গুছিয়ে রাখতে হয়, জানতাম না। কখনো ভাবিনি বিউটিফিকেশন নিয়ে কাজ করবো। ডিভোর্সের পর খুব মন খারাপ থাকতো। সেই সময় ইন্টারনেটে অনেক মেকআপ টিউটোরিয়াল দেখতাম। সেগুলো দেখতে দেখতে আগ্রহ তৈরি হলো।

এরপর জানলাম উজ্জ্বলা কক্সবাজারে একটি কোর্সের আয়োজন করেছে। তখন সেই কোর্সে অংশ নিলাম। এভাবে ধীরে ধীরে এই জগতে প্রবেশ করা। এখন আমি নিজেকে তো সাজিয়ে-গুছিয়ে রাখতে পারিই, অন্যদেরও সাজাতে পারি।

বিউটিফিকেশন প্রশিক্ষণের সময়।
বিউটিফিকেশন প্রশিক্ষণের সময়।

বিশ্বমানের মেকআপ শেখার বিষয়টি আনন্দের

যেহেতু আমি টেকনাফের মেয়ে, আমাদের অনেকের পক্ষে সবসময় ঢাকায় এসে কাজ শেখা বা কোর্স করা সম্ভব হয়ে উঠে না। তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে এই ধরনের বিশ্বমানের প্রশিক্ষণগুলোর আয়োজন খুবই ভালো উদ্যোগ। এতে সারা দেশের মেয়েরা দক্ষ হয়ে উঠতে পারে এবং এসব প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় কাজ করতে পারে।

উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের সঙ্গে ফারজানা রেজভিন।
উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের সঙ্গে ফারজানা রেজভিন।

ভবিষ্যতে স্যালন দিতে চাই

উজ্জ্বলার কথা প্রথম জেনেছিলাম ফেসবুকের মাধ্যমে। বর্তমানে আমি কক্সবাজার সরকারি কলেজে ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ছি। ঢাকায় গিয়ে কিছু শেখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তবে এই কোর্সের মাধ্যমে কাজ শিখে বর্তমানে ফ্রি ল্যান্সিং করে আয় করছি। লেখাপড়ার পাশাপাশি এই কাজটি আমাকে একটি বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে। নারীকে স্বাবলম্বী করার দারুণ একটি কাজ করছে উজ্জ্বলা।

ভবিষ্যতে একটি স্যালন দেওয়ার ইচ্ছা রয়েছে আমার। যেই কাজটি শিখেছি, সেটি আরো মেয়েদের ভেতর পৌঁছে দিতে চাই।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৬৮তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.