সাতকাহন২৪.কম ডেস্ক
ঈদ মানেই নতুনের আনন্দ, পরিবারের সঙ্গে সময় আর নিজের জন্য বিশেষ কিছু বেছে নেওয়ার অনুভূতি। সেই অনুভূতিকে আরও গভীর করতে এবারের ঈদে ‘কে ক্র্যাফট’ শাড়ি কালেকশনে নিয়ে এসেছে অভিনবত্ব। রয়েছে আধুনিকতার ছোঁয়া, পাশাপাশি ধরে রেখেছে বাঙালির চিরাচরিত রুচি।
বাংলার চিরায়ত পোশাক শাড়িকে নতুন রূপে উপস্থাপন করেছে এই বিশেষ কালেকশন। আরামদায়ক ফেব্রিক, পরিমিত রঙ, নান্দনিক প্রিন্ট ও সূক্ষ্ম কারুকাজে তৈরি প্রতিটি শাড়ি দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে উৎসব ও বিশেষ আয়োজনের জন্য উপযোগী। নিজস্ব উইভিং ডিজাইনে মোটিফের সৃজনশীল প্রয়োগ, মনোমুগ্ধকর কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে বিভিন্ন মিডিয়ার ব্যবহার—সব মিলিয়ে নজর কাড়বে সবার।
উৎসবের আভিজাত্য ফুটিয়ে তুলতে শাড়ির আঁচল, পাড় ও জমিনে স্ক্রিন প্রিন্টের সঙ্গে নিখুঁত এমব্রয়ডারি ও কারচুপির শৈল্পিক ছোঁয়া যোগ করা হয়েছে। নানা শেডের আঁচল ও পাড় জুড়ে ভারী স্ক্রিন প্রিন্টের সঙ্গে সূক্ষ্ম এমব্রয়ডারি ও কারচুপি করা এই শাড়িগুলো যেমন পার্টির জন্য মানানসই, তেমনি উৎসবের আমেজেও দারুণ মানিয়ে যাবে। এ ছাড়া আঁচল ও জমিনে পৃথক কাপড়ের সংযোজনে শাড়িতে আনা হয়েছে বৈচিত্র্যময় নকশা। দিনের বেলায় ঈদের স্বাচ্ছন্দ্যময় সাজে সুতি কিংবা তাঁতের সুতি শাড়ি রাখে বাড়তি আরাম। সন্ধ্যা ও রাতের জন্য বেছে নিতে পারেন সিল্ক, জয়শ্রী সিল্ক, হাফ সিল্ক বা অরগাঞ্জা।

মুঘল আর্ট, ফ্লোরাল, জামদানি, ট্র্যাডিশনাল কাঁথা স্টিচ, ইজনিক, পেইসলে, আলাম, টার্কিশ সহ মিক্সড মোটিফের উপস্থাপনায় নানা মিডিয়ার ব্যবহারে থাকবে নিপুনতা। মেরুন, ম্যাজেন্টা, পার্পল, ল্যাভেন্ডার, ভায়োলেট, পিংক, নেভি, কোবাল্ট, হোয়াইট, পার্ল হোয়াইট, অফ-হোয়াইট, সিলভার, বিসকটি, ব্রিক রেড, জেড গ্রিন, ইয়েলো, টিল, কফি ছাড়াও আরও অন্যান্য শেড নিয়ে ডিজাইন করা বর্নিল শাড়িগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন।
উজ্জ্বল রঙ, কন্ট্রাস্ট কম্বিনেশনে করা সবার জন্য উপযোগী এবং উৎসবমুখী এ আয়োজনে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট কারচুপি করা শাড়িগুলো অনন্য। মূল্য সীমা ২০০০ থেকে ৮০০০ টাকা এবং তাঁতের শাড়ি ১০০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর শাড়ি কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।


