Sunday, April 19, 2026
spot_img
Homeস্বাস্থ্যকাহননারী স্বাস্থ্যপিরিয়ডের সময় যা মেনে চলা জরুরি

পিরিয়ডের সময় যা মেনে চলা জরুরি

– ডা. হুমায়রা বুশরা হোসেন
আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে, একজন নারী বা মেয়ের পিরিয়ডের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত কষ্টসাধ্য। এর অন্যতম কারণ পরিষ্কার পানি ও টয়লেটের সুব্যবস্থার ঘাটতি।

এ ছাড়াও আমাদের দেশের সমাজ ব্যবস্থায় পিরিয়ড নিয়ে খোলাখুলি আলোচনা করাও যেন নিষিদ্ধ। এতে একটি মেয়ে বা নারী তার নিজের শরীর সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে বাধাগ্রস্ত হয়। ফলাফল নারীটির স্বাস্থ্য, শিক্ষা ও আত্নমর্যাদায় ব্যঘাত ঘটা।

একটি মেয়ের জীবনে এই পিরিয়ড/মাসিক/ঋতুস্রাব শুরু হয় সাধারণত বয়ঃসন্ধিকালে (১১-১২ বছর বয়স থেকে) এবং তা নিয়মিত চলতে থাকে ৪৫ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত। জীবনের এই সময়টুকুতে প্রতি মাসেই তাকে এই প্রাকৃতিক নিয়মের সম্মুখীন হতে হয়।

পিরিয়ডের সময় করণীয়

# পিরিয়ডের সময় কাপড়ের টুকরা ব্যবহার না করে স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড ব্যবহার করুন। কারণ, কাপড় বা অস্বাস্থ্যকর পন্যের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
# প্রতি ছয় ঘণ্টা পর পর স্যানিটারি প্যাড অবশ্যই বদল করতে হবে।
# প্রতিদিন গোসল করুন।
# হালকা গরম পানি ও সাবান নিয়ে বাইরের অংশটুকু পরিষ্কার করতে হবে। তবে ভ্যাজাইনার ভেতরের অংশে সাবান দেয়া থেকে বিরত থাকুন।
# প্রতিবার পরিষ্কারের পর জায়গাটিকে শুকিয়ে ফেলুন।
# দুই উরুর ভেতরের অংশ শুকনা রাখতে হবে।
# পিরিয়ডের সময় ব্যবহৃত প্যাড সঠিক স্থানে ফেলে দিন।
# পরিষ্কার অন্তর্বাস পরুন ও তা প্রতিদিন বদল করুন।
# মাসিকের রাস্তা পরিষ্কারের সময় অবশ্যই সামনে থেকে পিছনের দিকে ধুবেন। পিছন থেকে সামনের দিকে ধুতে গেলে মলদ্বারের জীবাণু দিয়ে ইনফেকশন হতে পারে।
# প্রতিবার প্যাড চেঞ্জ করার পর অবশ্যই সাবান পানি দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করবেন।
# বর্তমানে আমাদের দেশে পুরুষের সঙ্গে সঙ্গে নারীরাও তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এই মাসিকের স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের পারিবার ও স্কুল থেকে সবাইকে সচেতন করতে হবে।

পরিশেষে প্রতিটি কর্মস্থলে নারীদের জন্য পিরিয়ডের স্বাস্থ্যবিধি মেনে চলার সুব্যবস্থা করতে হবে।

লেখক : এফসিপিএস (অবস্ এন্ড গাইনি)
ট্রেইন্ড ইন এ আর টি/ইনফার্টিলিটি (ইন্ডিয়া, জার্মানি)

কৃতজ্ঞতা : লিভিং ওয়েল উইথ ডক্টর বুশরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.