Wednesday, May 27, 2026
spot_img
Home Blog Page 35

অতিরিক্ত গরম পানি দিয়ে গোসলের ৫ ক্ষতি

সাতকাহন২৪.কম ডেস্ক

একটু ঠান্ডা আবহাওয়ায় বা শীতের সময়ে গরম পানি দিয়ে গোসল বেশ আরামদায়ক। তবে জানেন কি, অতিরিক্ত বা তীব্র গরম পানি দেহের বিভিন্ন জটিলতা তৈরি করতে পারে ? এটি দিয়ে গোসলের কিছু জটিলতার বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথআপ্টা।

  • শুষ্ক ও স্পর্শকাতর ত্বক থাকলে গরম পানি দিয়ে গোসল ক্ষতিকর। এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে যেতে পারে; শুষ্কতা ও অস্বস্তিভাব বাড়ার ঝুঁকি থাকে।
  • আপনার কি উচ্চ রক্তচাপ রয়েছে? তাহলে ভীষণ গরম পানি দিয়ে গোসল না করার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। এতে রক্তচাপ বাড়েত পারে।
  • ব্যায়াম করার পরপরই এটি দিয়ে গোসল করলে পেশির প্রদাহ বাড়ার আশঙ্কা থাকে এবং প্রদাহ নিরায়ম হতেও দেরি হয়।
  • এটি চুলের কিউটিকলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে চুল পড়ার সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।
  • খুব গরম পানি ত্বকে ব্যবহার করলে কোলাজেন ভেঙে অকাল বার্ধক্যের ঝুঁকি বাড়ে। এতে ত্বক ঝুলে পড়া ও বলিরেখার সমস্যা হয়।

বিশ্ব প্রবীণ দিবস : বয়স ৫০ পেরোলে জরুরি চার খাবার

সাতকাহন২৪.কম ডেস্ক

বিশ্ব প্রবীণ দিবস আজ। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।

বয়স বাড়তে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাসের বিকল্প নেই। তাই প্রবীণদের খাবারের দিকে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ৫০ বছর পেরোলে খাদ্যতালিকায় রাখা জরুরি, এমন কিছু খাবারের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি।

আঁশ
প্রবীণদের খাদ্যতালিকায় উচ্চ পরিমাণ আঁশ সম্বৃদ্ধ খাবার রাখতে হবে। যেমন : ফল, সবজি, ওটমিল, বাদাম ইত্যাদি। এই সময়ে কোষ্ঠকাঠিন্য বেশ প্রচলিত সমস্যা। আঁশ জাতীয় খাবার এটি প্রতিরোধে উপকারী। এ ছাড়া এসব খাবার কোলেস্টেরল, রক্তের সুগার ও ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

বাদাম
কাঠবাদাম, চিনাবাদাম, ওয়ালনাট, কাজু বাদাম ইত্যাদিতে বার্ধক্যরোধী উপাদান ভরপুর। এই মজাদার স্ন্যাকস হৃদরোগ, স্ট্রোক, টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে উপকারী। পাশাপাশি এটি মস্তিষ্কেও ভালো রাখতে সাহায্য করে।

পানি
বয়স বাড়তে থাকলে দেহে কেবল পানিশূন্যতা তৈরি হয় না, পানি পিপাষাও কমে। তাই এই সময়টায় পর্যাপ্ত পরিমাণ পানি পান জরুরি। এতে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে; জয়েন্টের বিভিন্ন সমস্যা কমবে। এ ক্ষেত্রে দৈনিক অন্তত আট গ্লাস পানি পান করা জরুরি।

লিন প্রোটিন
প্রোটিন জাতীয় খাবার খেলে প্রবীণ বয়সে পেশি ঠিকঠাক থাকে। এই ক্ষেত্রে ডিম, মুরগির মাংস ও দুধ জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। এসব খাবার একজন পশ্চাশোর্ধ্ব ব্যক্তিকে সুস্থ রাখবে।

অফিস-রাজনীতি সামলান তিন কৌশলে

সাতকাহন২৪.কম ডেস্ক

অফিসে চাকরি করলে রাজনীতি বা পলিটিক্সের শিকার হবেনই। তবে এসব থেকে নিজেকে বাঁচাতে সামলে চলার উপায়ও শিখতে হবে। অফিস পলিটিক্স সামলানোর কিছু কৌশলী উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওইকিহাউ।

  • পক্ষপাতিত্ব করবেন না। কোনো সহকর্মী আপনার কাছে এসে আরেকজনের নামে অভিযোগ করলে বা কুৎসা করলে কোনো পক্ষের হয়ে কথা বলতে যাবেন না। কেবল বলুন, ‘তার নিশ্চয়ই মন ভালো নেই বা সে হয়তো আজ খারাপ দিন পার করছে, তাই এমনটা করেছে।’ এই বার্তাটির মাধ্যমে আপনি তাদের ব্যক্তিগত রেষারেষি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন; তাদের সমস্যায় জড়াবেন না।
  • সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অফিস পলিটিক্স যোগাযোগের অভাবের কারণে হয়। তাই মিটিং বা কোনো আলোচনার সময় যেকোনো জিনিস ডকুমেন্ট হিসেবে উপস্থাপন করুন। এগুলো বস বা দলের সদস্যদের দিন। এতে তারা বুঝবে আপনি কীভাবে কাজটি করছেন। পরে কোনো সমস্যা হলে বা এই কাজটি করা হয়নি বলা হলে, আপনি ডকুমেন্ট দেখাতে পারবেন।
  • খেয়াল করে দেখবেন অফিসে অনেকেই রয়েছে যারা কেবল অন্যের সম্পর্কে সমালোচনা করে বেড়ায়। পরচর্চায় তারা সিদ্ধহস্ত। এদের এড়িয়ে চলুন। কথা বলার জন্য এমন মানুষ নির্বাচন করুন যিনি ইতিবাচক ও কর্মঠ। তাহলে নিজেও ভালো থাকতে পারবেন। অফিস পলিটিক্সও অনেকটা এড়ানো সম্ভব হবে।

সফলতা ৬টি বিষয় আশা করে

সাতকাহন২৪.কম ডেস্ক

জীবনে সফল হতে চান? একটু ভেবেছেন, এর জন্য কী কী করছেন? আসলে সফলতা সবসময়ই আমাদের কাছে কিছু বিষয় আশা করে। আর সেটি না হলে কখনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।

সফল হতে হলে জরুরি, এমন কিছু বিষয়ের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ফেসবুক পেইজ সাকসেস ভোকাল। চলুন জানি –

পরিশ্রম
সফলতার জন্য পরিশ্রম করতেই হবে। ভাগ্যের আশায় বসে থাকলে চলবে না। বেশিরভাগ ক্ষেত্রে কেউ কঠোরভাবে পরিশ্রম করলেই ভাগ্য সহায় হয়।

ধৈর্য
ধৈর্য হারিয়ে ফেললে যুদ্ধটাও হেরে যাবেন। সফল হতে হলে ধৈর্য রাখতেই হবে। এটি ছাড়া সফলতা ধরা দেয় না।

ত্যাগ
আপনি যা চাইছেন, তার জন্য ত্যাগ বা স্যাকরিফাইস করতে না পারলে সফল হওয়ার চিন্তা ভুলে যান। ধরুন, আপনি চলচ্চিত্রের একজন বড় তারকা হতে চান। এই জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে একজন সাধারণ মানুষ যা করে (যেমন : একা হাঁটতে বেরিয়ে যাওয়া বা রাস্তায় দাঁড়িয়ে খাবার খাওয়া ইত্যাদি) আপনার নিরাপত্তার জন্য সেসব বন্ধ করতে হবে। মন যা চাইলো, সেটি করা যাবে না। ব্যাপারটা যেকোনো পেশার জন্যই। বড় অর্জনের জন্য, কিছু ছাড় দিতেই হবে।

ধারাবাহিকতা
হয়তো আপনি কোনো ব্যবসা বা কাজ করছেন। একদিন মন চাইলো করলেন, আরেকদিন ঘরে বসে থাকলেন, এভাবে চললে কখনোই সফলতা আসবে না। কেবল কাজটি ধারাবাহিকভাবে করে গেলেই একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে।

নিয়মানুবর্তিতা
প্রেরণামূলক কথা আপনাকে এগিয়ে যেতে হয়তো মানসিক সাহস জোগাবে। তবে নিয়মানুবর্তিতা আপনার সার্বিক বৃদ্ধিতে সহায়তা করবে। একটি নিয়মানুবর্তী জীবন মেনে চলুন। এতে কাজ গুছানো থাকবে এবং লক্ষ্যেও ভালোভাবে পৌঁছানো যাবে।

আত্মবিশ্বাস
আত্মবিশ্বাস মানে এই নয় যে, কেউ আমাকে পছন্দ করবে। আত্মবিশ্বাস হল সেই বিষয়, যেখানে কেউ আমাকে পছন্দ না করলেও অসুবিধা নেই। আমি কেবল লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাবো।

উদাহরণ হিসেবে ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতীর কথাই ধরা যাক। সে কেবল ভারতে নয়, এই উপমহাদেশেও জনপ্রিয়। তবে শুরুতে মিডিয়ার গ্ল্যামারাস জগতে খাটো ও স্থূল শারীরিক গঠনের জন্য তাকে বেশ তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। তবে আজ সে এমন জায়গায় পৌঁছেছে যে বড় বড় অনুষ্ঠানগুলোতে তাকে উপস্থাপক হিসেবে ডাকা হচ্ছে। তাই পাছে লোকে কী বলে, বাদ দিন। নিজের কাজের প্রতি ফোকাস থেকে এগিয়ে যান। আত্মবিশ্বাসী হন।

হার্টের জন্য ক্ষতিকর পাঁচ অভ্যাস

সাতকাহন২৪.কম ডেস্ক

আজ বিশ্ব হার্ট দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘হৃদয়ের যন্ত্র হোক সর্বজনীন’। হার্টের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

কিছু বিষয় রয়েছে, যেগুলো হার্টের রোগ বাড়িয়ে দিতে পারে। তাই এটি প্রতিরোধে এসব বিষয় এড়িয়ে চলা বেশ জরুরি। হৃদরোগের ঝুঁকি বাড়ায় এমন কিছু বিষয়ের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি।

ব্যায়াম বাদ দেওয়া
আপনি কি ব্যায়াম করেন ? করলে খুবই ভালো। তবে আপনি সারাদিন অলস সময় পার করলে বা বসে কাজ করলে অসুবিধা। দিনের কিছুটা সময় হলেও আপনাকে একটু সক্রিয় হতে হবে। ডেস্ক জব করলে কিছু সময়ের জন্য বিরতি নিয়ে একটু হেঁটে আসুন। ব্যায়ামের জন্য সময় না পেলে, পছন্দের কোনো গান শুনতে শুনতে কিছুক্ষণ নাচুন। এতেও শরীর অনেকটা নড়াচড়া করবে, ব্যায়ামের কাজ হবে।

আমি এখনো তরুণ
‘আমি এখনো তরুণ, তাই আমার হৃদরোগ হবে না।’ এই ভাবনাটি কিন্তু খুবই ভুল। তরুণ বলেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খাওয়া, ব্যায়াম করা, নিয়মিত রক্তচাপ, কোলেস্টেরল ও ব্লাড সুগার চেক করার অভ্যাস থেকে বিরত থাকা যাবে না। কারণ, তরুণরাও হৃদরোগে ভোগে।

মদ্যপান করা
বেশি মদ্যপান করা রক্তের চর্বির পরিমাণ ও রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। তাই মদ্যপান এড়িয়ে চলাই ভালো।

হার্টের জন্য ভালো, এমন খাবার না খাওয়া
বাদাম, ফল, লিন প্রোটিন, মাছ, ভূসি বা ভূসি সমেত খাদ্য (হোল গ্রেইন) ইত্যাদি হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে। খাদ্যতালিকায় এসব খাবার না রাখা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

পেটের মেদ বেশি হওয়া
বিশেষ করে পেটের মেদ হার্টের জন্য ক্ষতিকর। নারীর জন্য ৩৫ ইঞ্চি এবং পুরুষের জন্য ৪০ ইঞ্চির বেশি পেট বাড়লেই অসুবিধা। তাহলে ওজন কমানোর দিকে নজর দিতে হবে। এমনকি সামান্য ওজন কমলেও হার্টের জন্য উপকার হয়।

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.