সাতকাহন২৪.কম ডেস্ক
আসছে ঈদকে সামনে রেখে শিশু থেকে শুরু করে সকল বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের প্রত্যাশিত নতুন কিছু দেবার জন্য কে ক্র্যাফট ইতিমধ্যে ঈদ আয়োজনের পোশাক নিয়ে হাজির হয়েছে। ঐতিহ্যের ছোঁয়া ও আধুনিক শৈলীর সম্মিলনের এই আয়োজন ঈদের উৎসবকে করে তুলবে আরও সমৃদ্ধ ও স্মরণীয়।
মোটিফের সঙ্গে মিলিয়ে নির্বাচিত নানা রঙের ফেব্রিক ও সুচারু স্টাইলিংয়ের সমন্বয় কে ক্র্যাফটের এবারের ঈদ আয়োজনকে করে তুলেছে আরও আকর্ষণীয় ও সময়োপযোগী। ঈদের সকাল, বিকেল ও সন্ধ্যার ভিন্ন ভিন্ন মুহূর্তের জন্য ক্যাজুয়াল থেকে শুরু করে এক্সক্লুসিভ—সব ধরনের কাঙ্ক্ষিত পোশাকই স্থান পেয়েছে এবারের ঈদ আয়োজনে।
লং এবং সেমি লং প্যাটার্ন, ইয়কে পরিমিত কম্পোজিশন, ট্র্যাডিশনাল এর পাশাপাশি ফিউশন ধর্মী, বোটম ওয়্যারের কাটে ভিন্নতা, এপ্লিকের ব্যাবহার ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ে আয়োজনে রয়েছে সালোয়ার কামিজ, লং-কুর্তি, শর্ট কুর্তি, টপস্, টিউনিক, প্যান্ট সহ টপস, টপস-স্কার্ট। নানা পোশাকের প্রতি আকর্ষণ বা পছন্দ থাকলেও শাড়ির আবেদন কিন্তু একটুও কমেনি। তাই থাকবে বৈচিত্র্যপূর্ণ শাড়ির আয়োজন। ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও পাওয়া যাবে রেগুলার ফিটেড ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি শার্ট। আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী এবারের আয়োজন আপনাকে বিশেষ করে তুলবে।
মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপ সেট, স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া এবং টি শার্ট। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক ও রঙের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্যাটার্নে ভিন্নতা ও রঙে উৎসবের আমেজ বহন করবে। ছোট মেয়েরা, বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালওয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শার্ট থাকবে বরাবরের মত। এ ছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক।
কাঁথা স্টিচ, মুঘল, ট্র্যাডিশনাল,কাশ্মীরি, ইজনিক, ফ্লোরাল, ট্রাইবাল, জামদানি, টার্কিশ আর্ট, ইসলামিক, ইজিপ্সিয়ান, গ্রিক, ওরিয়েন্টাল, বিউটি অফ রাগস, মিক্সড মোটিফের অনুপ্রেরণায় করা হয়েছে এবারের বিভিন্ন সিরিজ সহ অন্যান্য পোশাক। মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, অ্যামব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট ও টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।
পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সঙ্গে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেওয়া হয়েছে কটন, ডিজাইন্ড কটন, স্ল্যাব কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক, হাফ সিল্ক, মম সিল্ক, সাটিন ও অরগাঞ্জা।
রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রেড, কপার, ক্রিমসন রেড,সিলভার, ব্রাউন, পিচ, পিঙ্ক,কোরাল পিঙ্ক, পার্ল হোয়াইট, টেন, পার্ল, ওক ব্রাউন, ব্ল্যাক, নেভি, হোয়াইট, অলিভ গ্রিন, মাস্টারড, অ্যাকুয়া, স্কাই সহ আরও নানান রঙ।
মূল্য সীমা
শাড়ি ২০০০ থেকে ৮০০০ টাকা, তাঁতের শাড়ি ১০০০ থেকে ৩৫০০ টাকা, সালওয়ার কামিজ ৩০০০ থেকে ৮০০০ টাকা, কুর্তি/ টপস ১৫০০ থেকে ৪০০০ টাকা।
ছেলেদের পাঞ্জাবি ১২০০ থেকে ৪৫০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ১৫০০ থেকে ৩০০০ টাকা।
মেয়ে শিশুদের পোশাক
সালওয়ার কামিজ ২০০০ থেকে ৩৫০০ টাকা, টপস বা ফ্রক ৯০০ থেকে ২৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১৮০০ থেকে ৩৫০০ টাকা।
ছেলে শিশুদের পোশাক
পাঞ্জাবি ৭০০ থেকে ২২০০ টাকা, শার্ট ৬০০ থেকে ১২০০ টাকা।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজনের পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।


