ডা. শাকিল মাহমুদ
আজকের সুস্থ-সবল শিশু আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। ভবিষ্যতের কর্ণধার শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য চাই বাড়তি যত্ন, বিশেষ করে এই শীতের সময়ে।
শীতে শিশুরা বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকে। এই সময়ে তাদের সুস্থ রাখতে করণীয় রইলো পাঠকদের জন্য—
- শীতে শিশুদের প্রােটিন জাতীয় খাবার বেশি দিতে হবে।প্রোটিন শরীরকে গঠন করতে সাহায্য করে। শিশুর বৃদ্ধি স্বাভাবিক রাখতে এই ধরনের খাবার বেশি খাওয়ান। যেমন: মাছ, মাংস, ডাল ইত্যাদি।
- শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল জাতীয় খাবার খেতে দিন। বিশেষ করে শীতের রঙিন ফলমূল, শাক-সবজি খাওয়ান। গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি শিশুর খাদ্যতালিকায় রাখুন।
- হাত ধোয়া বা গোসলের সময় হালকা গরম পানি ব্যবহার করান।
- প্রতিদিন গোসল করাবেন। এতে বিভিন্ন চর্মরোগ থেকে রেহাই পাবে।
- গোসলের পর শিশুর ত্বকে বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- শীতে যেহেতু আবহাওয়া শুষ্ক থাকার কারণে ধুলা-বালি বেশি হয়, তাই শিশুরা যেন বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করে, সেদিকে খেয়াল রাখুন।
- বাহির থেকে আসার পর শিশুর হাত-মুখ অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিন।
- শীতে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল খেলায় উৎসাহিত করুন। কারণ, শারীরিকভাবে সক্রিয় থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
লেখক : চিকিৎসক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ (সাভার)


