সাতকাহন২৪.কম ডেস্ক
শীতে ঠান্ডা-কাশি বেশ প্রচলিত সমস্যা। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তারা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়। শীতে ঠান্ডা-কাশি প্রতিরোধে কিছু করণীয় বিষয় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওল্ডফোর্থ ওয়ার্ড পেডিয়াট্রিস।
- ভারাসাম্যপূর্ণ ও স্বাস্থ্যকর খাবার এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজে দেবে। খাদ্যতালিকায় রাখুন লেবু, মাল্টা, কমলা ও শাক-সবজি। এ ছাড়া বাদাম ও বিভিন্ন ধরনের বীজ খেতে পারেন। এগুলো শক্তি বাড়াতে কাজ করবে।
- হাত ধোয়ার অভ্যাস তৈরি করুন। বিশেষ করে বাইরে থেকে এসে, খাবার খাওয়ার আগে ও পরে, নাক ও মুখে হাত দেওয়ার আগে ও পরে।
- ফ্লু প্রতিরোধে এখন বিভিন্ন ভ্যাকসিন রয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো গ্রহণ করতে পারেন।
- ব্যায়াম করুন। বাইরে যেতে না পারলেও ঘরে ব্যায়াম করতে পারেন।
- দীর্ঘমেয়াদে মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। মানসিক চাপ প্রতিরোধে ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। প্রয়োজনে কাউন্সেলরের সাহায্য নিন।
- পর্যাপ্ত পরিমাণ ঘুমান। ঘুম শরীরকে চাঙা রাখতে কাজ করবে।


