সাতকাহন২৪.কম ডেস্ক
ঠিক কখন ভূমিকম্প হবে, সেটি হয়তো আগে থাকে জানা যায় না। তবে যেসব এলাকায় ভূমিকম্প বেশি হতে পারে সেগুলোকে শুরুতেই নির্ণয় করা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে সচেতন বা সতর্ক হওয়াটা জরুরি।
ভূমিম্পের সময়, আগে ও পরে করণীয় কিছু বিষয়ের কথা জানিয়েছে আমেরিকান রেডক্রস ডটওআরজি, ম্যাস ডটগভ ও ট্র্যাভেলস ডটকম। চলুন জানি-
- ভূমিকম্পের সময় ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ পদ্ধতি অনুসরণ করতে পারেন। এই পদ্ধতি অনুসারে ভূমিকম্প শুরু হলে মেঝেতে বা মাটিতে বসে পড়ুন। এরপর কোনো টেবিল বা ডেস্কের নিচে ঢুকে যান। এটি আপনার মাথাকে কভার করতে বা সুরক্ষিত রাখতে সাহায্য করবে। হাত দিয়ে মাথা ও ঘাড় ঢেকে নিন। এমন টেবিল বা ডেস্কের নিচে যান, যেটা মুভ বা নড়াচড়া করানো যাবে।
- কম্পন শুরু হলে অস্থির হবেন না। শান্ত হয়ে পরিস্থিতি মোকাবেলা করুন। কারণ, এই সময়ে ভুল সীদ্ধান্ত আপনার তো বটেই অন্যদেরও ক্ষতিগ্রস্ত করতে পারে।
- খোলা জায়গায় আশ্রয় নিতে পারেন। ঘর থেকে বের হওয়ার সময় বৈদ্যুতিক সুইচ, পানি ও গ্যাস লাইন বন্ধ করুন।
- ঘরের মধ্যে যেসব জিনিস শুরুতেই কম্পনের কারণে নড়ে উঠতে পারে সেগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকুন বা সেগুলোকে এমন জায়গায় স্থানান্তর করুন, যেন ভূমিকম্প হলেও আপনি কিছুটা নিরাপদে থাকতে পারেন। যেমন: টেলিভিশন, ফ্রিজ, বুকসেল্ফ, কাচের তৈজসপত্র রাখার সেল্ফ, আলমারী ইত্যাদি।
- বাড়ির দলিল-পত্র, সার্টিফিকেট বা প্রয়োজনীয় কাগজপত্র একটি নির্দিষ্ট জায়গায় বা ফাইলে রাখুন। এতে ভূমিকম্প হোক বা আগুন লাগা- যেকোনো দুর্ঘটনার সময় সঙ্গে নিয়ে বাইরে বের হতে পারবেন। কারণ, দুর্যােগ পরবর্তী সময়ে এগুলো সঙ্গে থাকলে ভরসা লাগবে। পাশাপাশি এসব কপি আগে থেকে একটি জিমেইল একাউন্ট খুলে ইন্টারনেটেও সংরক্ষণ করতে পারেন।
- লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন।
- একটি ব্যাগ সবসময় আগে থেকেই তৈরি করে রাখুন। এখানে প্রয়োজনীয় ওষুধ-পত্র, বিস্কিটের প্যাকেট ও মুড়ির প্যাকেট, পানির বোতল, টর্চ, টাকা ইত্যাদি রাখতে পারেন। যেকোনো দুর্যোগের সময় এটি আপনার কাজে দেবে।
- ঘর থেকে শক্ত, অতিরিক্ত ভারী ও ধাঁরালো জিনিসপত্র আগে থেকেই সরিয়ে রাখুন। যেমন: লোহার কোনো জিনিস, বড় বটি, চাকু ইত্যাদি।
- ভবনে কোনো ফাটল বা ত্রুটি থাকলে সাধারণ মিস্ত্রী দিয়ে নিজে নিজে ঠিক করতে যাবেন না। যারা এসব বিষয়ে অভিজ্ঞ এমন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন।


