সাতকাহন২৪.কম ডেস্ক
বসন্তের শেষে হালকা বাতাসে যখন চারদিকে নতুন দিনের আহ্বান শোনা যায়, তখনই বাঙালির প্রাণে বাজতে শুরু করে সেই চিরচেনা ডাক—এসো হে বৈশাখ, এসো এসো।
বাংলা নববর্ষ মানেই নতুনকে বরণ করা, পুরনোকে বিদায় জানানো এবং নিজেদের সংস্কৃতির রঙে আবার নতুন করে রাঙিয়ে নেওয়া। এই উৎসব কেবল একটি দিন নয়; এটি বাঙালির প্রাণের স্পন্দন, ঐতিহ্যের গর্ব এবং আনন্দের মিলনমেলা।
এই উৎসবকে ঘিরেই প্রতি বছরের মতো এবারও পোশাক ও এক্সেসরিজের নতুন আয়োজন নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ। দেশের পোশাকে দেশের উৎসব—এই ব্রতে উজ্জীবিত হয়ে বাংলা নববর্ষ উদযাপনে তাদের আয়োজন ‘রঙে রঙে বৈশাখ’। বসনে -সামগ্রীতে বাঙালির উৎসব, শিল্প, ঐতিহ্য এবং সমকালীন ফ্যাশনের এক রঙিন সম্মিলন ঘটেছে এই সংগ্রহে।
বাংলা নববর্ষের আবহকে নান্দনিকভাবে তুলে ধরতে এবারের বৈশাখী সংগ্রহ সাজানো হয়েছে দুটি বিশেষ থিমে—বৈশাখী মেলা এবং শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম। এই দুই থিমের মাধ্যমে বাংলা নববর্ষের প্রাণময় আবহ, লোকজ ঐতিহ্য ও শৈল্পিক ভাবনাকে পোশাকের নকশায় তুলে ধরা হয়েছে।
বৈশাখী মেলা থিমে অনুপ্রাণিত সংগ্রহে উঠে এসেছে বাংলার গ্রাম্য মেলার প্রাণবন্ত উপকরণ। লোকজ মোটিফ, উজ্জ্বল রঙের প্যালেট এবং ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে তৈরি পোশাকগুলো যেন মেলার সেই রঙিন দৃশ্যকে পরিধানের মধ্যেই ধারণ করে। মেলার আনন্দ, মানুষের মিলন এবং লোকশিল্পের উচ্ছ্বাস—সব মিলিয়ে এই সংগ্রহ হয়ে উঠেছে উৎসবের প্রাণচঞ্চল প্রতিফলন।
অন্যদিকে শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম অনুপ্রাণিত বিশেষ প্রোডাক্ট লাইনে তাঁর শিল্পকর্মের সূক্ষ্ম রেখা, সৃজনশীল বিন্যাস এবং ঐতিহ্যের গভীরতা ডিজাইনে যুক্ত হয়েছে এক অনন্য শৈল্পিক মাত্রা।
শিল্পের ভাবনা ও ফ্যাশনের নান্দনিকতার মেলবন্ধনে তৈরি এই সংগ্রহ যেন পোশাকের মধ্যেই তুলে ধরে শিল্প ও সংস্কৃতির এক অনন্য সংলাপ। রঙ বাংলাদেশের বৈশাখ আয়োজনের অন্যতম আকর্ষণ ফ্যামিলি ম্যাচিং পোশাক। বাবা-মা-ছেলে-মেয়েসহ পুরো পরিবার একই রঙ ও থিমে নিজেদের সাজিয়ে নিতে পারবে বৈশাখের আনন্দে কাপল, ডুয়েট কিংবা ফ্যামিলি সিরিজের আদলে। পরিবারের সবাইকে একসঙ্গে রাঙিয়ে তুলে উৎসবকে করে তুলবে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত।
শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্যই নয়, এই বৈশাখী সংগ্রহ কর্পোরেট আয়োজন, অফিস প্রোগ্রাম কিংবা যেকোনো বৈশাখী অনুষ্ঠানের জন্যও উপযোগী। বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানিক উৎসব বা সাংস্কৃতিক আয়োজনে এই পোশাকগুলো এনে দেবে ঐতিহ্যের রঙিন আবহ। এই পোশাক ও সামগ্রীগুলো হোলসেলে সংগ্রহের সুবিধাও রয়েছে।
‘রঙে রঙে বৈশাখ’ সংগ্রহে থাকছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, সিঙ্গেল কামিজ, টি-শার্ট, ফ্রকসহ বিভিন্ন ধরনের পোশাক। গরমের আবহ বিবেচনায় রেখে আরামদায়ক কাপড় ও উজ্জ্বল রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে প্রতিটি পণ্য, যাতে নববর্ষের দিনটি হয়ে ওঠে স্বাচ্ছন্দ্য ও আনন্দে ভরপুর।
রঙ বাংলাদেশের এই বৈশাখ সংগ্রহ সারাদেশের ১৯টি আউটলেট থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই অনলাইনে কেনাকাটার সুবিধাও রয়েছে। অনলাইনে অর্ডার করতে ভিজিট করতে হবে ওয়েবসাইট www.rang-bd.com এবং রঙ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh।
ঐতিহ্যের গর্ব, শিল্পের অনুপ্রেরণা এবং উৎসবের প্রাণচঞ্চলতা—সব মিলিয়ে রঙ বাংলাদেশ আবারও আমন্ত্রণ জানাচ্ছে দেশীয় পোশাকে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসবকে নতুন রঙে উদযাপন করতে।


