Thursday, February 12, 2026
spot_img
Homeজীবনের খুঁটিনাটিবন্ধু দিবসে বিশেষ উপহার কী হবে?

বন্ধু দিবসে বিশেষ উপহার কী হবে?

সাতকাহন২৪.কম ডেস্ক
বন্ধুত্বের দিন তো প্রতিদিনই। তবুও বন্ধুদের জন্য, বন্ধুদের সঙ্গে একটা দিন বিশেষভাবে পালন করা যেতেই পারে। তাই এই সুন্দর সম্পর্ক উদযাপনের জন্য প্রতি বছরের আগস্ট মাসের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে উদযাপিত হয়ে আসছে।

বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় হতে পারে, গ্রিটিংস কার্ডে অথবা সোশ্যাল মিডিয়ার মেসেজ ও স্ট্যাটাস দিয়ে। পাশাপাশি প্রিয় বন্ধুটিকে অন্য কোনো বিশেষ উপহার দিতে পারলে কেমন হয়? দিতে পারেন, অর্থবহ কোনো উপহার।

আসছে বন্ধু দিবস উপলক্ষে বন্ধুকে দিতে পারেন, পছন্দের কিংবা প্রয়োজনীয় কোনো উপহার। যেমন : নোট বুক, ওয়ালেট, পার্স, সুভেনির, হোম ডেকর আইটেম, জুয়েলারি, ফটো ফ্রেম অথবা এলবাম, মগ, ফ্লাওয়ার ভাস, পারসনাল কেয়ার অথবা প্রসাধনী ছাড়াও অনেক কিছু। বন্ধু বই পড়তে ভালোবাসে, হাতে তুলে দিন আপনার পছন্দের কোনো বই কিংবা তার পছন্দের লেখকের বই। এখন কে ক্র্যাফটেও মিলবে এমনই পছন্দের বইয়ের সংগ্রহ।

ক্যাপশন : বন্ধুদিবসে বন্ধুকে দিন বিশেষ উপহার। ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

আবার বিশেষ অনেক উপহারই দেওয়া যায়। মেয়ে বন্ধু হলে সুন্দর রুচিশীল কোনো পোশাক কিনে দেওয়া যেতে পারে। যেমন : সালওয়ার-কামিজ, টিউনিক, কুর্তি, টপস, শাড়ি। আর ছেলে বন্ধুর ক্ষেত্রে ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি কিংবা ফতুয়া। দিনটিকে আরো বেশি স্মৃতিময় করে তুলবে বিশেষ এই উপহার।

যেকোনো উপহার সামগ্রী পেতে ঘুরে আসতে পারেন কে ক্র্যাফট এর শো-রুমে। নিজের হাতে দেওয়া সম্ভব না হলে বা কেউ দূরে থাকলে, উপহারটি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন বন্ধুর ঠিকানায়। এর জন্য অর্ডার করতে পারেন kaykraft.com থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.