Sunday, September 27, 2026
spot_img
Home Blog Page 92

দেশীয় পণ্য নিয়ে হার-ই-ট্রেডের ৬ষ্ঠ অফলাইন মেলা

সাতকাহন২৪.কম ডেস্ক

হার-ই-ট্রেডের যাত্রা শুরু হয় ২০২০ সালে, কোভিডের সময়। মূলত কোভিডের সময় অর্থনৈতিক মন্দা কাটাতে এবং নারী উদ্যোক্তাদের সাহায্য করার মানসিকতা থেকে শুরু এই ফেসবুক পেজটি। ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। বর্তমানে প্রায় ৪৩ হাজারের বেশি সদস্য রয়েছে এর।

এই অনলাইন প্ল্যাটফর্মটি থেকে গত ৭ ও ৮ এপ্রিল ধানমন্ডির মাইডাস সেন্টারে ৬০ জন উদ্যোক্তার পণ্য নিয়ে হয়ে গেল প্রদর্শনী ও মেলা। ‘উৎসবে এবার দুই ধরন—ঈদ ও বর্ষবরণ’ এই শিরোনামে ‘হার-ই-ট্রেড’ এবার ষষ্ঠবারের মতো অফলাইন মেলার আয়োজন করল।

নারী উদ্যোক্তাদের নিয়ে তৈরি এই অনলাইন প্ল্যাটফর্মের সভাপতি ওয়ারেছা খানম প্রীতি জানান, ঈদ ও বর্ষবরণ উপলক্ষে এই ধরনের মেলার আয়োজন আমরা আগেও করেছি। ব্যাপক সাড়া পাই মানুষের। আমরা চাই, কেবল দেশীয় পণ্য নিয়ে নিজেদের দেশের ঐতিহ্যকে তুলে ধরতে। একটি নির্দিষ্ট শ্রেণি রয়েছে, যারা এই ঐতিহ্যের সঙ্গে থাকে। আমরা তাদেরই ক্রেতা ও সহযোগী হিসেবে পাচ্ছি। তারা জানে, হার-ই-ট্রেড মানেই দেশীয় পণ্যের আয়োজন।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেলা ঘুরে দেখা গেল, দেশীয় কাপড়ে তৈরি পোশাক থেকে শুরু করে হোম ডেকর, গহনা ও খাবার-দাবারের স্টল রয়েছে এখানে। দর্শনার্থী ও ক্রেতার ভিড়ও রয়েছে বেশ।

বিভিন্ন ধরনের টিপ ও হাতে তৈরি গহনা নিয়ে কাজ করেন নওরিন আক্তার। তাঁর উদ্যোগের নাম ‘সারানা’। জানালেন, যেহেতু এখন করোনার ভয় অনেকটা কমেছে, মানুষ উৎসব উদযাপন করছে। আমরাও ভাবলাম মেলা করি। টিপের বিষয়টি হলো, অনলাইনে কেনা যায়, তবে সামনাসামনি দেখে কিনলে সাইজটা অনেক সময় বুঝতে সুবিধা হয়। মেলায় মানুষ দেখেশুনে কিনতে পারে। আবার যারা আমার পেজের নিয়মিত গ্রাহক, তারা মেলায় আসছে। আমাদের সামনাসামনি দেখা হচ্ছে, এটা একটি বড় বিষয়।

আমি যখন একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, তখন বৃহৎ পরিসরে দ্রুতই যাওয়া সম্ভব নয় জানিয়ে নওরিন আক্তার বলেন, ‘সেই ক্ষেত্রে হার-ই-ট্রেডের মতো প্ল্যাটফর্মগুলো ক্ষুদ্র উদ্যেক্তাদের জন্য সহযোগী হিসেবে কাজ করে। একই ছাতার নিচে অনেক উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে জমাট হতে পারে। আর ক্রেতারাও নিজের পছন্দসই জিনিসটি দেখে কিনতে পারে।’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশীয় শাড়ি ও পোশাক নিয়ে কাজ করছেন আঁখি ভদ্র। তাঁর উদ্যোগ ‘ট্রিভো’। মেলায় ক্রেতাদের উৎসাহ নিয়ে জানান, হার-ই-ট্রেডের মেলা খুব জমজমাট হয়। কারণ, সবাই জানে প্রত্যেক উদ্যোক্তাই ভালো এবং সবাই এখানে তাদের মানসম্পন্ন পণ্যগুলো নিয়েই আসে। এখানে এলে প্রতিযোগিতাটা সব সময় হয় নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার। এটা খুবই ভালো বিষয়।

‘সামনে বাজেট আসছে। নিরাপদ শহর, ঋণ সুবিধা, নারীর ক্ষমতায়ন, প্রণোদনার গল্প আমরা শুনি। অনেক সময় দেখা যায়, সেগুলো ঠিক মেলে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা নারী উন্নয়ন নিয়ে ভাবছে, তারা উদ্যোক্তাদের আরেকটু সহযোগিতা করবে, প্রশিক্ষণ দেবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে—এমনটাই আশা রাখি,’ বলছিলেন তিনি।

মেলার উদ্বোধনী দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ এবং প্রখ্যাত অভিনেতা, লেখক ও শিল্পী আফজাল হোসেন ও তার সহধর্মিণী তাজীন হালিম। সমাপনী দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। মেলা চলেছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বিশ্ব স্বাস্থ্য দিবস : সবার জন্য স্বাস্থ্য

ডা. শাকিল মাহমুদ

ভালো স্বাস্থ্যই সুস্থ ও সতেজ জীবনের চাবিকাঠি। এ কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। সুস্বাস্থ্য থাকলে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। শুধু টাকা থাকলেই যথেষ্ট নয়; সুস্বাস্থ্য থাকলে আমরা সম্পদের সদ্বব্যবহার করতে পারি। স্বাস্থ্য বলতে একজন মানুষের শারীরিক, সামাজিক ও মানসিক অবস্থাকে বোঝায়।

স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা এমন একটি বিষয়, যার উপর দেশের মানব সম্পদ অনেকাংশে নির্ভরশীল। নাগরিকের সুস্বাস্থ্যের অভাবে দেশের উৎপাদনশীলতা কমে; কমে যায় উন্নয়নের গতি। বিশ্ব স্বাস্থ্য দিবসের গুরুত্ব এখানেই।

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতি বছর ৭ এপ্রিল, একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘হেলথ ফল অল’। অর্থাৎ, ‘সবার জন্য স্বাস্থ্য’।

পৃথিবীর বহু দেশ এই দিনটি পালন করে। মূলত, বিশ্বব্যাপী জন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রচার ও সচেতনতা বৃদ্ধির জন্যই এই দিনটি পালিত হয়। ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। ১৯৪৬ সালের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ বলে নির্ধারিত হয়।

এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৫০ সাল থেকে নিয়মিতভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার ৭৫তম বার্ষিকী পালন করবে। পৃথিবীর বহু দেশে এই দিনটি পালন করা হয়। ৭ এপ্রিল ২০২৩, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৭৫ তম বার্ষিকী পালন করছে।

এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আসুন আমরা একে অপরের স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি করতে, একটি সুন্দর ও স্বাস্থ্যকর বিশ্ব গড়তে কাজ করি।

লেখক
চিকিৎসক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ( সাভার)

কে ক্র্যাফট-এর বৈশাখ-ঈদ শাড়ি উৎসব

সাতকাহন২৪.কম ডেস্ক

বাংলাদেশের প্রধান দুই উৎসব বৈশাখ ও ঈদকে সামনে রেখে ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট আয়োজন করতে যাচ্ছে শাড়ি উৎসব। ক্রেতারা এখানে পাবেন বৈচিত্রপূর্ণ, বিভিন্ন নকশা ও কাপড়ের শাড়ি।

আগামীকাল, শুক্রবার, ৭ এপ্রিল, কে ক্র্যাফট- এর মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত ফ্লাগশিপ স্টোরে শুরু হওয়া এই উৎসব চলবে ১৪ এপ্রিল, শুক্রবার পর্যন্ত।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

উৎসবে থাকছে নানা রঙ ও নকশার হ্যান্ডলুম, সুতি, সিল্ক, কাতান শাড়ির সম্ভার। নকশায় থাকছে মুঘল আর্ট, মুঘল অরনামেন্টস, ম্যান্ডালা ফ্লোরাল আর্ট, জামদানি, কাঁথা স্টিচ, আর্ট ডেকো, শাপলা, ফ্লোরাল, ট্রাইবাল, ফোক আর্ট, জ্যামেতিক মোটিফের উপস্থাপনা।

রোজ বেইজ, স্কাই, অলিভ, নেভি, ব্ল্যাক, ফিরোজা, কোরা, বাসন্তী, টিল, অ্যাকুয়া এনটিক, পার্পল, হোয়াইট, প্যাস্টেল, ভায়োলেট, ব্রাউন,সি গ্রিন, অরেঞ্জ, ভায়োলেট, রেড, ব্রিক রেড, ইয়েলো, এমারেল্ড গ্রিন, ম্যাজেন্টা সহ নানা রঙের শাড়িগুলো হয়েছে বর্ণিল ও দৃষ্টিনন্দন।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

শাড়ির সাথে মিলিয়ে পরতে নানা ধরনের অনুষঙ্গও মিলবে এই আয়োজনে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে।

মিতা হক স্মরণে বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন

সাতকাহন২৪.কম ডেস্ক

স্বনামধন্য সংগীতশিল্পী মিতা হকের দ্বিতীয় প্রয়াণ দিবস ১১ এপ্রিল। এই দিনটিকে সামনে রেখে তাঁর গড়ে যাওয়া প্রতিষ্ঠান ‘সুরতীর্থ’ বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করেছে। আগামীকাল শুক্রবার, ৭ এপ্রিল, কেরাণীগঞ্জের বড় মনোহরিয়ায় শিল্পীর নিজস্ব বাসভবনে এই সেবা দেওয়া হবে।

এতে স্থানীয় মানুষ বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে পারবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই হেলথ ক্যাম্প চলবে দুপুর ১টা পর্যন্ত। ‘মিতা-যুবরাজ ফ্রি হেলথ ক্যাম্প’ শীর্ষক এ আয়োজনে ‘সুরতীর্থ’র সঙ্গে সার্বিক সহযোগিতায় রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মিতা হক জন্ম নেন ১৯৬২ সালে। ১৯৭৭ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সঙ্গীত পরিবেশন করেছেন। তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক পান। ২০১৭ সালে মিতা হককে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। একই বছর রবীন্দ্র সঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘চ্যানেল আই আজীবন সম্মাননা’ দেওয়া হয়। ২০২০ সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে একুশে পদক লাভ করেন তিনি।

ইফতারে স্বাস্থ্যকর গ্রিলড চিকেন কাবাব ওইথ ভেজিটেবলস

হেলেনা খান
সারাদিন রোজা রাখার পর ইফতার হওয়া চাই স্বাস্থ্যকর। ইফতারের খাদ্যতালিকায় রাখতে পারেন গ্রিলড চিকেন কাবাব ওইথ ভেজিটেবলস। এটি প্রোটিন, ভিটামিন ও মিনারেলের চাহিদা অনেকটাই পূরণ করে দেহে শক্তি জোগাতে সাহায্য করে।

উপাদান

# হাড় ছাড়া মুরগির মাংস, -১ পাউন্ড (ছেঁচে নিতে হবে)
# লাল ব্রকলি ১ টি (কিউবে করে কাটা)
# সবুজ ব্রকলি ১ টি
# সিম ১ টি
# ছোট গাজর ১টি
# বড় পেঁয়াজ ১টি
# জলপাই তেল ২ চা চামচ
# জিরার গুঁড়া ১ চা চামচ
# রসুন গুঁড়া ১/২ চা চামচ
# লবণ ও কালো গোল মরিচ গুঁড়া স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে সবজিগুলো কিউব করে কেটে নিন। এবার তেল, লবণ জিরা, রসুন ও গোল মরিচের গুঁড়া দিয়ে মাংস মাখিয়ে নিন। এবার একটি গ্রিলড প্যান নিন। এর মধ্যে সামান্য তেল দিয়ে গরম করুন। মাখানো মাংস এতে দিয়ে ভাজুন। পোড়া পোড়া হয়ে এলে নামিয়ে নিন।

এবার কিউব করে কাটা সবজিতে লবণ ও গোল মরিচের গুঁড়া মেখে নিন। যেই পাত্রে মাংস রান্না করছেন, সেখানেই এক সবজিগুলো দিয়ে ভেজে নিন। একটি থালায় গ্রিল করা মাংস ও সবজি একত্রে রাখুন। পরিবেশনের জন্য এর পাশে ল্যাটুস পাতা বা শসা কেটে সাজিয়ে দিন।

লেখক : রন্ধনশিল্পী

শুরু হচ্ছে ‘হার-ই-ট্রেড’-এর ৬ষ্ঠ অফলাইন মেলা

সাতকাহন২৪.কম ডেস্ক

‘উৎসবে এবার দুই ধরন—ঈদ ও বর্ষবরণ’ এই শিরোনামে ষষ্ঠ অফলাইন প্রদর্শনী ও মেলার আয়োজন করেছে ফেসবুকভিত্তিক উদ্যোক্তা সংস্থা ‘হার-ই-ট্রেড’।

আগামী ৭ ও ৮ এপ্রিল দুইদিনব্যাপী ঢাকার ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারে মোট ৬০ জন নারী উদ্যোক্তার তৈরি দেশীয় পণ্য নিয়ে এই প্রদর্শনী ও মেলার আয়োজন হতে যাচ্ছে।

প্রদর্শনী ও মেলার উদ্বোধনী দিন ৭ এপ্রিল দুপুর ১২টায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ এবং প্রখ্যাত অভিনেতা, লেখক ও শিল্পী আফজাল হোসেন ও তার সহধর্মিণী তাজীন হালিম।

সমাপনী দিন ৮ এপ্রিল দুপুর ১২টায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ও মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

পিরিয়ডের আগে মুডসুইং কমাতে ৫ পরামর্শ

সাতকাহন২৪.কম ডেস্ক

পিরিয়ডের আগে মুডসুইং বা মেজাজের উঠা-নামা খুব স্বাভাবিক বিষয়। পিরিয়ডের আগে নারীর শরীরে অভুলেশন (ডিম্বোস্ফোটন) হয়। এই সময় দেহে ইসট্রোজেন ও প্রোজেসটেরন হরমোনের মাত্রা কমে যায়। এতে মুডসুইংবা মেজাজের এই তারতম্য ঘটে। একে প্রিমিন্সট্রুয়াল সিনড্রম বা পিএমএস-ও বলা হয়।

অবসন্নতা, উদ্বেগ, কান্নার প্রবণতা, ঘুমের অসুবিধা, যৌন চাহিদার পরিবর্তন, মনোযোগের অভাব, বিরক্তি, বিষণ্ণতা, হতাশা, মেজাজ খিটখিটে হওয়া- এ সময়ের স্বাভাবিক কিছু সমস্যা। পিরিয়ড শুরু হওয়ার প্রায় এক থেকে দুই সপ্তাহ আগে থেকে এসব সমস্যা হয়। জীবন যাপনের পরিবর্তনের মাধ্যমে এগুলো কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। পিরিয়ডের আগে মুডসুইংয়ের সমস্যা কমাতে পরামর্শ জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট এভরি ডে হেলথ।

ব্যায়াম
ব্যায়াম মন-মেজাজ ভালো রাখে এবং বিষণ্ণতায় কমায়। গবেষণায় দেখা গেছে, ব্যায়াম করলে মস্তিষ্ক থেকে এনডোরফিন ক্যামিক্যাল বের হয়। একে ফিল গুড ক্যামিক্যাল বলা হয়। এটি মন ভালো রাখতে সাহায্য করে। এই সময় অ্যারোবিক ব্যায়াম, যেমন- হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি করতে পারেন।

অল্প অল্প করে কয়েকবার খান
সারাদিন দুই থেকে তিনবার ভারী খাবার খাওয়ার চেয়ে অল্প অল্প করে দিনে পাঁচ থেকে ছয় বার খান। গবেষণা বলছে, ভারী খাবার বেশি খেলে পিএমএস-এর লক্ষণগুলো বাড়ে। এগুলোতে সাধারণত কার্বোহাইড্রেট বেশি থাকে। এতে রক্তের সুগারের পরিমাণ বেড়ে যায়। এটি পিএমএস-এর সমস্যা বাড়িয়ে দেয়।

ক্যালসিয়াম সাপ্লিমেন্ট
২০০৯ সালে করা একটি গবেষণায় দেখা গেছে, পিএমএস-এ আক্রান্ত নারীর ক্ষেত্রে প্রতিদিন অন্তত ৫০০ মিলিগ্রাম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিনে দুই বার খেলে মুডসুইং, ডিপ্রেশন ও অবসাদ কমতে সাহায্য হয়। শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সাপ্লিমেন্টও গ্রহণ করতে পারেন। পাশাপাশি খাদ্যতালিকায় রাখুন দুধ, ডিম, পনির ইত্যাদি।

ক্যাফেইন, মদ্যপান এড়িয়ে চলুন
ক্যাফেইন উদ্বেগ, নার্ভাসনেস ও ঘুমের অসুবিধা তৈরি করে। তাই অন্তত পিরিয়ড শুরু হওয়ার দুই সপ্তাহ আগে থেকে চা, কফি বা ক্যাফেইন জাতীয় খাবার বাদ দিন। মদ্যপানও এসব সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই এ ধরনের অভ্যাস থাকলে এড়িয়ে যাওয়াই ভালো।

মানসিক চাপ ব্যবস্থাপনা
গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, শিথিল থাকার কৌশল, ধ্যান, যোগব্যায়াম ইত্যাদি এই মুডসুইংয়ের সমস্যা কমাতে উপকারী। পিএমএস-এর লক্ষণ কমাতে নিয়মিত এসবের চর্চাও করতে পারেন।

সেহরিতে ফল ও বাদামের সালাদ

সাতকাহন২৪.কম ডেস্ক

সারাদিন রোজা রাখার জন্য সেহরির খাবার হওয়া চাই স্বাস্থ্যকর। এ সময় এমন খাবার খাদ্যতালিকায় রাখতে হবে, যা পুষ্টির চাহিদা মেটাবে এবং সারাদিনের শক্তি জোগাবে। এই ক্ষেত্রে ফল ও বাদামের সালাদ উপকারী।

উপাদান
# আপেল- ১টি
# পেয়ারা – ১টি
# মাল্টা – ১ টি
# খেজুর – ৫ খেকে ৬ টি
# কলা – ২ টি
# লাল ও সবুজ আঙুর সামান্য
# ওয়ালনাট – ১/২ কাপ
# কিসমিস – ১/২ কাপ
# চাট মসলা – ১ টেবিল চামচ
# মধু – ৪ থেকে ৫ টেবিল চামচ
# লবণ স্বাদমতো
# চিনি – ১ টেবিল চামচ
# আনার – ১ টি
# মাল্টা অর্ধেক

যেভাবে তৈরি করবেন

ফলের খোসা ছাড়িয়ে কিউব আকৃতি করে কেটে রাখুন। এরপর মাল্টা কেটে একটি পাত্রে এর রস বের করে নিন। এর মধ্যে চিনি, লবণ, চাট মসলা ও মধু মেশান। এবার একে একে টুকরো করে কেটে রাখা ফলগুলো দিয়ে দিন। ভালোভাবে চামচ দিয়ে নাড়ুন। গার্নিসের জন্য ওপরে খেজুর, কিসমিস ও আনার ছড়িয়ে দিন। আরেকবার নাড়ুন। সালাদটি পরিবেশনের জন্য তৈরি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

রোজায় খাদ্যাভ্যাসের পরিবর্তন ও দাঁতের যত্ন

ডা. মো. আসাফুজ্জোহা রাজ
রোজায় খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়। এ সময় রুচির জন্য চিনির শরবত, জিলাপি, মিষ্টি ইত্যাদি বেশি খাওয়া হয়। এসব খাবার দাঁত ও মুখে রোগ বাড়ায়। আবার এই সময়টায় ভাজাপোড়া খাবারও বেশি খাওয়া হয়। ভাজাপোড়া খাবার থেকে এসিডিটি হতে পারে। পেটের এসিড মুখে এসে দাঁত ক্ষয় করে।

যাদের ক্রনিক অসুখ, যেমন- ডায়াবেটিস, উচ্চরক্তচাপ- তাদের ওষুধের মাত্রা ও সময় পরিবর্তনের কারণে অসুখের মাত্রা বেড়ে মুখের স্বাস্থ্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

করণীয়
# খাবারের তালিকা স্বাস্থ্যবান্ধব হতে হবে।

# সেহরিতে পরিমিত ভাত, সঙ্গে ছোট মাছ, সামুদ্রিক মাছ বা মাংস, ডাল, সবজি, সালাদ, এক কাপ দুধ বা টক দই, মিষ্টি ফল খেতে পারেন।

# প্রচলিত মিনিকেট চাল না খেয়ে সেদ্ধ মোটা চাল বা লাল চালের ভাত খান।

# ইফতারে মজাদার ভাজাপোড়া খাবার মুক্ত থাকার চেষ্টা করুন। এমনকি ছোলাভাজার পরিবর্তে কাঁচা ছোলা সিদ্ধ করে আদা কুঁচি করে খাওয়া যেতে পারে।

# শসা, ক্ষীরা, পেয়ারা ইত্যাদি খাদ্যতালিকায় রাখুন। মুড়ি বা চিড়াও খাওয়া যায়। এসব খাবারে এসিডিটি প্রতিরোধ হবে বা কম এসিডিটি হবে।

# সর্বপোরি মুখ ও দাঁতের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

# ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন।

লেখক : প্রতিষ্ঠাতা, রাজ ডেন্টাল সেন্টার
কলাবাগান, ঢাকা।
মহাসচিব, বিএফডিএস।

ইফতারে আজই তৈরি করুন বাদামের শরবত

সাতকাহন২৪.কম ডেস্ক
কাঠবাদাম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। সারাদিন রোজা রাখার পর ইফতারে বাদামের এক গ্লাস ঠান্ডা শরবত যেমন প্রশান্তি দেবে, তেমনি পানির চাহিদাও পূরণ করবে। স্বাস্থ্যকর এই শরবতের রেসিপি জেনে নিন-

উপাদান
# সাধারণ দুধ- ১ গ্লাস
# কনডেন্সড মিল্ক- ২ টেবিল চামচ
# কাঠ বাদাম- ১৫ থেকে ২০ টি
# এলাচ গুঁড়া- আধা চা চামচ
# চিনি- স্বাদ মতো
# বরফ কুচি- ২ টি ( ঠান্ডার সমস্যা থাকলে এটি বাদ দিতে পারেন)

যেভাবে তৈরি করবেন
কাঠবাদামগুলো গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো বা কুচি করুন। এবার দুধ, কনডেন্সড মিল্ক, চিনি, এলাচ গুঁড়া, বরফ কুচি একত্রে দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিন। এতে কাঠবাদাম কুচি দিয়ে নেড়ে দিন। তৈরি হয়ে গেলে ইফতারের জন্য স্বাস্থ্যকর বাদাম শরবত।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

- Advertisement -
সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.