সাতকাহন২৪.কম ডেস্ক
মানুষ বৈচিত্র্যময়। তার নিজেকে বোঝার শক্তি, অন্যকে অনুভব করার ধরন ভিন্ন রকম হবে এটাই স্বাভাবিক। এর মধ্যে কেউ কেউ রয়েছে ভীষণ স্পর্শকাতর। এরা সাধারণত বেশ সংবেদনশীল হয়। আপনিও কি এই ধরনের মানুষের মধ্যে পড়েন? ১০ টি লক্ষণে জেনে নিন-
- আপনি সব গভীরভাবে অনুভব করেন।
- আপনি মানুষের আচরণের খুব সূক্ষ্ম বিষয়ও খেয়াল করতে পারেন।
- খুব ব্যস্ত পরিবেশে আপনার চাপ লাগে, নিজের মনকে ভারী মনে হয়।
- নিজেকে পুণরায় ঠিকঠাক করতে আপনার অনেকটা একা সময় কাটাবার প্রয়োজন পড়ে।
- সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবতে হয়।
- সমালোচনা ভীষণভাবে আঘাত করে।
- আপনি অপরের প্রতি ভীষণ সহানুভূতিশীল। অন্যের কষ্ট আপনাকে খুব আহত করে।
- সহিংসতা আপনার পছন্দ নয়। এগুলো থেকে নিজেকে দূরে রাখেন। এমনকি সিনেমা দেখা বা বই পড়ার ক্ষেত্রেও এমন কনটেন্ট এড়িয়ে যান।
- ঝগড়া-ঝাটি, উচ্চস্বরে কথা বলা, অথবা নিরব দুশ্চিন্তাও আপনাকে কষ্ট দিতে থাকে।
- আপনি জীবনবোধ ও মানুষ সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন।
সূত্র: লাইফ লেশনস বাই বো


