সাতকাহন২৪.কম ডেস্ক
স্যুপ ভীষণ সুস্বাদু একটি খাবারের নাম। বিভিন্ন সবজি ও মাংস দিয়ে তৈরি এই তরলটি যেমন সহজে রান্না করা যায়, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
শীতের সন্ধ্যা বা রাতে ধোঁয়া ওঠা একবাটি স্যুপ যে কাউকে একটি উষ্ণ অনুভূতি দিতে যথার্থ। শীতে স্যুপ খাওয়ার কিছু উপকারের কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
- স্যুপ বিভিন্ন সবজি ও মাংস দিয়ে তৈরি করা হয় বলে এর মধ্যে ভিটামিন, জিংক, বেটা কেরোটিন, অ্যান্ট-অক্সিডেন্ট ইত্যাদি থাকে। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- সবজি ও ফল দেহের জন্য উপকারী খাবার। স্যুপের মধ্যে এগুলো দেওয়া হয়। তাই এসব খাবার খেতে বাড়তি আয়োজন করা লাগে না।
- স্যুপ যেহেতু তরল, তাই এটি দেহের পানিশূন্যতা প্রতিরোধেও উপকারী।
- এই খাবারটি দ্রুত হজম হয়। তাই পেটের জন্য ভালো।
- শীতের দিনে ঠান্ডা-কাশি প্রচলিত সমস্যা। এই সময় একবাটি উষ্ণ স্যুপ খাওয়া গলার জন্যও আরামদায়ক।


