রফিক – উল – আলম
‘হোমস্টে’ দেশের পর্যটন জগতে এক নতুন সংযোজন – দুর্দান্ত একটি আইডিয়া। হোমস্টে শব্দটির সঙ্গে যেনো জড়িয়ে রয়েছে আদুরে ও ঘরোয়া একটি আমেজ।
কোথাও বেড়াতে গেলে আমরা সবাই সাধারণত হোটেল, মোটেল বা সেই অঞ্চলে আমাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের বাড়িতে উঠি। তবে যেখানে এই দুইয়ের কোনোটারই ভালো কোনো বন্দোবস্ত নেই বা আপনি যদি এই দুইয়ের কোনোটিতেই ঠিক স্বাচ্ছন্দ্যবোধ না করে একটু ভিন্ন স্বাদ নিতে চান, তাহলে থাকতে পারেন হোমস্টেতে। হোমস্টে উদ্যোগ হয়েছে আসলে এমন মানুষের কথা চিন্তা করেই।
এই ক্ষেত্রে আপনি যে এলাকায় ঘুরতে চান, সেই এলাকার একটি হোস্ট ফ্যামিলি সেখানে আপনার বা আপনার পরিবারের প্রয়োজনমতো একটি বা দুটি রুম আপনাদের থাকার জন্য ছেড়ে দিয়ে থাকে। তাদের ঘরোয়া আতিথেয়তায় আপনার খাওয়া-দাওয়ার ব্যবস্থাসহ স্থানীয়ভাবে সকল ঘোরাফেরার ব্যবস্থা করবে। আপনার আগ্রহ থাকলে স্থানীয় মানুষের সঙ্গে তথা এই অঞ্চলের সংস্কৃতি বা জনজীবনকে নিবিড় করে চেনার, জানার সুযোগ করে দেয় এই হোস্ট ফ্যামিলিই। অর্থাৎ যেখানে আপনি হোমস্টে করবেন তাঁরাই।
গ্রামে নিজের বাড়ি নেই, ভরা আম মৌসুমে নিজে বাগান নেই, শহর থেকে দূরে একটু নিরিবিলিতে নিজের থাকার জায়গা নেই – অথচ খুব সাধ, আমের দেশে গ্রীষ্ম ঋতুতে গিয়ে নিজ হাতে পাড়ি, কিনি এবং প্রিয়জনদের জন্য নিয়ে আসি। এই আক্ষেপ দূর করতে “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ভ্যালী” দায়িত্ব নিয়েছে এমন মানুষের আক্ষেপ দূর করে তাদের লালিত স্বপ্নের পথে এগিয়ে দিতে।

আমের রাজ্য রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে এমনি হোমস্টে সুবিধা দিচ্ছেন “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ভ্যালী” র স্বত্তাধিকারী আশিক আহমেদ ফারুক ও সুমী দম্পতি। তাদের ভাষায় “শুধু ইচ্ছেটুকু নিয়েই চলে আসুন। এরপর থাকুন আমাদের ছায়া নিবিড় ঘরোয়া পরিবেশে আমাদের অতিথি হয়েই। আপনার জন্য বাড়তি দুমুঠো চাল ফেলে দেবো হাঁড়িতে অর্থাৎ আপানার সকালের নাস্তা, দুপুর, রাতের তিনবেলা খাবার হবে ঘরোয়া আয়োজনেই। চাইলে আপনার পছন্দের ম্যেনু অনুযায়ীই। এরপর ঘুরে-ফিরে নিজ হাতে চাঁপাইয়ের ঐতিহ্যবাহী আম বাগানে ঘুরে ফিরে দেখা। আম কেনা, নিজ হাতে ছিলে খাওয়া। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জের সুপ্রাচীন পুরাকৃত্তিগুলো যেমন- অবিভক্ত বাংলার রাজধানী, গৌড়ের অপূর্ব কারুকাজমন্ডিত ছোট সোনা মসজিদ ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর মাজার, ঐতিহাসিক খানিদিঘি মসজিদ বা চামচিকা মসজিদ, টলটলে শীতল জলের খানিদিঘি, তোহাখানা/মসজিদ ও মাজার, সুপ্রাচীন দারসবাড়ি মসজিদ ও মাদ্রাসা, ধনাইচকের মসজিদ দেখতে পারবেন।

ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস ভ্যালীর এই দম্পতি আরো জানান, তাদের এই পরিসেবা গেস্ট রিসিভ করা থেকে শুরু করে, থাকা-খাওয়া,ঘুরোঘুরি, আম কেনা থেকে শুরু করে একেবারে অতিথিকে তাঁদের গন্তব্যের উদ্দেশে তুলে দেওয়া পর্যন্ত থাকছে।
তবে প্রাথমিকভাবে তারা শুধুমাত্র একটি পূর্ণ ফ্যামিলি বা দম্পতি বা দু/চার/ছয় জনের বন্ধুদের একটি গ্রুপ এমন ভ্রমণ পিপাসুদের জন্যই অফার দিচ্ছে। এতে একটি পরিবার, একটি দম্পতি বা একদল বন্ধু তাদের নিজেদের মতো করেই হোমস্টে সময়টুকু আনন্দময় ও উপভোগ্য করে তুলতে পারবেন।

“ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ভ্যালী” তে যেমন রয়েছে এসিসহ ডাবল রুম, কিডস রুম, ডাইনিং রুম, ফুলে ফুলে ভরা উঠোন, সবুজে ছাওয়া বাগিচা। তেমনি রয়েছে শত বছরের কারুকার্যমন্ডিতয় খাট-পালং, আলমারি সহযোগে ঐতিহ্যপ্রেমীদের জন্য এন্টিক বেড রুমের সুবিধা।
আমের পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ‘কালাই রুটি’, শতাব্দী প্রাচীন শিবগঞ্জের চমচমসহ উদর পূর্তি এবং চোখ ও মন ভরিয়ে নিতে ”ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ভ্যালী” হয়ে উঠুক, এমন রাজ্যে আপনার আপন নিবাস – হোম স্টেয়িং ফ্যাসিলিটি। একটু ভিন জায়গায় ভিন্ন স্বাদে আপনার ঘরোয়া পরিবেশ ও নিরাপদে থাকা ও ভ্রমণ হয়ে উঠুক আনন্দময়।
তবে হুট করেই চলে যাবেন না যেনো, কেনোনা অগ্রিম বুকিং +880 1712-221009 ছাড়া সেখানে জায়গা মেলা ভার।
লেখক: ট্রাভেলার ও ইনফার্টিলিটি কাউন্সেলর


