সাতকাহন২৪.কম ডেস্ক
প্রত্যেক সুখী দাম্পত্যই একটি ছন্দে চলে। সাধারণত সেই ছন্দে কোনো নাটকীয়তা বা হুলুস্থূল থাকে না। সেটি হয় নিরব, তবে নিশ্চিত। বাইরে থেকে এটি দেখতে উদ্যমহীন মনে হতে পারে। তবে এর ভেতরে রয়েছে ভিন্ন এক জাদু।
সুখী দম্পতিরা হয়তো মুখে একে অপরকে এসব বলে না, তবে ঠিকই পালন করে, এমন কিছু বিষয়ের কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
দয়া
সুখী দম্পতিরাও লড়াই করে, হতাশ হয়, কখনো কখনো নিরব হয়ে যায়। তবে তাদের মধ্যে যেই বিষয়টি খুব দৃঢ়ভাবে থাকে তা হলো, পরস্পরের প্রতি দয়া। এই দয়ালুভাব তাদের মন-মেজাজের ওপর নির্ভর করে না। বরাং এটি তারা নিয়মিত অভ্যাসে পরিণত করে। আসলে যেকোনো সম্পর্কেই মানুষ হিসেবেও একে অপরের প্রতি দয়া বা করুণাটা প্রয়োজন।
একইসঙ্গে তর্কে না জড়ানো
সাধারণত সুখী দম্পতিরা একই সঙ্গে তর্কে জড়ায় না। কেউ তর্ক করলে তার কথা শোনার চেষ্টা করে। এর মানে এই নয় যে নিজের অনুভূতিগুলো সে চেপে যাচ্ছে বা কথা বলছে না। এর মানে হচ্ছে, সে কিছুটা অপেক্ষা করছে অনুভূতিগুলো সঠিক সময়ে বলার জন্য। পাশাপাশি অপরপ্রান্তের মানুষটিকে তার মনের কথাগুলোও প্রকাশের সুযোগ করে দিচ্ছে।
নিরব প্রতিশ্রুতি
‘আমি তোমার সঙ্গে আছি’ বা ‘তোমার বিপদে পাশে রয়েছি’- এসব কথা খুব উচ্চস্বরে বলার প্রয়োজন পড়ে না সুখী দম্পতিদের। তারা একে অপরের পাশে এমনিতেই সহযোগী শক্তি হিসেবে রয়ে যায়। তারা পরস্পরের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় না।


