Tuesday, January 20, 2026
spot_img
Homeডায়েট—ফিটনেসরোজায় তরমুজ খেলে কী উপকার?

রোজায় তরমুজ খেলে কী উপকার?

নিশাত শারমিন নিশি

আমাদের দেশের বাজারে তরমুজের অভাব নেই। তরমুজে প্রায় ৯০ ভাগ পানি রয়েছে। এই ফলটিতে পানি ছাড়া রয়েছে পলিআনসেচুরেটেড ফ্যাট, পটাশিয়াম, ভিটামিস ‘এ’, ভিটামিন ‘সি’, ভিটামিস ‘বি১২’ ও ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি।

শারীরিক কোনো অসুবিধা না থাকলে একজন রোজাদার এই খাবারটি সেহরি বা ইফতারে অনায়াসে খেতে পারেন। রোজার সময় তরমুজ খাওয়ার কিছু উপকারের কথা জানানো হলো:

  • তরমুজ খাওয়ার সবচেয়ে বড় উপকার হলো, এটি দেহের পানির ঘাটতি পূরণে অনেকটাই সাহায্য করে। সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরে পানির ভারসাম্য রক্ষায়ও এটি উপকারী।
  • ওজন নিয়ন্ত্রণ নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকে। সে ক্ষেত্রে তরমুজ ওজন নিয়ন্ত্রণেও সহায়ক। সারাদিন রোজা রাখার পর অনেক সময় মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা অনেকেরই হয়। এ ক্ষেত্রে চিনি না খেয়ে নিশ্চিন্তে তরমুজের জুসও খাওয়া যাবে। এতে বাড়তি ক্যালরির কোনো ঝামেলা নেই। ওজন বাড়ার আশঙ্কাও থাকে না।
  • তরমুজে ভিটামিন ‘এ’ যথেষ্ট পরিমাণে থাকায় দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া ত্বককে সজীব রাখতে ও বলিরেখা কমাতে তরমুজে থাকা লাইকোপেন উপকারী। এ ছাড়া হার্ট ও হাড়কে মজবুত রাখতে এটি সহায়ক।

লেখক: প্রধান পুষ্টিবিদ; পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.