সাতকাহন২৪.কম ডেস্ক
‘মা’- শব্দটি উচ্চারণের মধ্যেই লুকিয়ে থাকে এক অনন্ত আশ্রয়, এক নিঃস্বার্থ ভালোবাসার পরশ। জীবনের প্রতিটি রঙ, প্রতিটি অনুভূতির গভীরে যে মানুষটি নীরবে জড়িয়ে থাকেন, তিনি আমাদের মা। সেই চিরন্তন ভালোবাসাকে আরও একবার নতুন করে ছুঁয়ে দেখার উপলক্ষই মা দিবস।
মা দিবসে ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর উপায় হতে পারে মায়ের জন্যে একটি আন্তরিক উপহার। তাই এবারের মা দিবসে আপনার সবচেয়ে প্রিয় মানুষটিকে দিন ভালোবাসার স্পর্শে ভরা একটি উপহার- নিজের মাকে উপহার দিন রঙ বাংলাদেশ-এর মা দিবসের কালেকশন থেকে। মায়ের শাড়ির ভাঁজে জড়িয়ে থাকুক আপনার কৃতজ্ঞতা, ভালোবাসা আর যত্নের অনুভূতি।
এই বিশেষ দিনকে ঘিরে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ নিয়ে এসেছে মা দিবসের নতুন কালেকশন। যেখানে প্রতিটি ডিজাইন, প্রতিটি রঙ, প্রতিটি কাপড়ে ফুটে উঠেছে মায়ের কোমলতা, স্নেহ আর মমতার প্রতিচ্ছবি। এবারের কালেকশনে রয়েছে আরামদায়ক সুতি ও হালকা ফেব্রিকের শাড়ি, যেখানে টাই-ডাই, হ্যান্ডক্রাফটেড টেক্সচার ও নরম রঙের ব্যবহার এনে দিয়েছে এক প্রশান্ত সৌন্দর্য। এ ছাড়াও সব বয়সী মায়ের কথা মাথায় রেখে রয়েছে স্ট্রিচ ড্রেস, সিঙ্গেল কামিজ, আনস্ট্রিচ ড্রেসও। গ্রীষ্মের উষ্ণতায় স্বস্তি দিতে এবং দৈনন্দিন ব্যবহারেও আরাম নিশ্চিত করতে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই সংগ্রহ। ডিজাইনে রঙ বাংলাদেশের নিজস্ব ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আধুনিকতার ছোঁয়া মিলিয়ে তৈরি করা হয়েছে, যা প্রতিটি মায়ের ব্যক্তিত্বকে করে তুলবে আরও অনন্য।
এই আয়োজনের আরেকটি বিশেষ দিক হলো- সব বয়সের মায়েদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে পুরো কালেকশনটি। সহজ, স্নিগ্ধ ও মার্জিত স্টাইল; যেখানে প্রতিটি মা নিজেকে খুঁজে পাবেন নিজের মতো করে।
মা দিবসের কালেকশন পাওয়া যাবে সারাদেশে ছড়িয়ে থাকা রঙ বাংলাদেশ-এর ২০টি আউটলেটেই। পাশাপাশি ঘরে বসে কেনাকাটার সুবিধার জন্য রয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম www.rang-bd.com এবং অফিসিয়াল ভ্যারিফাইড ফেসবুক পেজ ‘Rang Bangladesh রঙ বাংলাদেশ’ এ ।


