Sunday, May 10, 2026
spot_img
Homeজীবনের খুঁটিনাটিরূপ—বাড়িঈদের মেকআপ: দিনে হালকা, রাতে ভারী

ঈদের মেকআপ: দিনে হালকা, রাতে ভারী

সাতকাহন২৪.কম ডেস্ক

ঈদের সাজ বা মেকআপে সবাই-ই চায় নিজেকে নতুন ও ভিন্নরূপে উপস্থাপন করতে। তবে সাজের ক্ষেত্রে আবহাওয়াও একটি বড় বিষয়। আবহাওয়া বুঝে সাজটা হলে এটি যেমন লংলাস্টিং হয়, তেমনি দেখতেও ফ্রেশ লাগে।

যেহেতু এখন গরম চলে এসেছে, তাই ঈদের দিনের সাজটি হালকা রাখাই ভালো। মুখের বেজ মেকআপের ক্ষেত্রে প্রথমে প্রাইমার লাগিয়ে এরপর একে একে ময়েশ্চারাইজার, ফেসপাউডার বা লুজ পাউডার ব্যবহার করতে পারেন। চাইলে বিবি বা সিসি ক্রিমও লাগানো যেতে পারে। এরপর কাজল বা আইলাইনার দিয়ে চোখ সাজিয়ে নিন। পিচ বা হালকা গোলাপি রঙের ব্লাশন ব্যবহার করুন। লিপস্টিকও হালকা রঙেরই ব্যবহার করতে পারেন। এতেও ভালো লাগবে- বলছিলেন রূপায়ন বিউটি পার্লারের রূপবিশেষজ্ঞ শিউলি আক্তার।

মডেল: হিমু আক্তার
মডেল: হিমু আক্তার

রাতের সাজটা একটু ভারী করাই যায়। সঙ্গে একটু জমকালো পোশাক পরে নিলেন। রাতে মুখের বেজের ক্ষেত্রে অন্যান্য অনুষঙ্গের সঙ্গে ফাউন্ডেশন, কালার কারেকটার ব্যবহার করুন। চোখ সাজাতে পারেন স্মোকি করে। চোখ স্মোকি করে সাজানোর প্রচলনটা ধীরে ধীরে আবার ফিরে আসছে। আইলেশ লাগাতে ভুলবেন না। এতে চোখ আকর্ষণীয় লাগে। পোশাকের সঙ্গে ম্যাচ করে গাঢ় বা হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন।

চুলের ক্ষেত্রে দিন হোক বা রাত- ছেড়ে রাখতে পারেন। আবার পোশাক অনুযায়ী, হাত খোপা, পনি টেইল বা হর্স টেইলও করা যেতে পারে। খোপা করলে বেলির মালা বা জারবেরা লাগাতে পারেন। এতে নান্দনিক লুক আসবে- পরামর্শ রূপবিশেষজ্ঞ শিউলি আক্তারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.