Tuesday, May 26, 2026
spot_img
Homeজীবনের খুঁটিনাটিবড়দিনের রেসিপি : উৎসবে থাকুক চিকেন ফ্রাইড রাইস

বড়দিনের রেসিপি : উৎসবে থাকুক চিকেন ফ্রাইড রাইস

অপরাজিতা অরু

উৎসব কিংবা অতিথি আপ্যায়ন- জমজমাট হয়ে উঠে খাবারের আয়োজনে। বড়দিনের উৎসবকে আরো জমজমাট করতে খাবারের হরেক পদের মধ্যে রাখতে পারেন চিকেন ফ্রাইড রাইস।

আর এই রান্নায় ঝক্কিও নেই তেমন। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে রেস্টুরেন্টের স্বাদে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন চিকেন ফ্রাইড রাইস।

উপকরণ

  • বাসমতি চাল/যেকোনো পোলাউয়ের চাল- ২ কাপ
  • মুরগির মাংস (হাড় ছাড়া) – ২৫০ গ্রাম
  • গাজর স্লাইস করে কাটা- ১ কাপ
  • বরবটি কুচি- ১/২ কাপ
  • ২ টি বড় আকারের পেঁয়াজ স্লাইস করে কাটা
  • ক্যাপসিকাম স্লাইস – ১ কাপ
  • কাঁচা মরিচ – ৬ টি
  • পেঁয়াজ পাতা কুচি -১/২ কাপ
  • সয়া সস- ২ টেবিল চামচ
  • গোটা গোলমরিচ – ১ চা চামচ
  • রসুন কুচি – ১ টেবিল চামচ
  • ভেজিটেবল অয়েল- ১/৪ কাপ
  • লবণ স্বাদমতো

চিকেন ফ্রাই করার জন্য

  • কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ
  • আদা রসুন বাটা- ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • সয়া সস – ১ চা চামচ
  • চিলি ফ্লেক্স – ১ চা চামচ
  • ডিম – ১ টি
  • চিকেন ভাজার জন্য তেল – ১ কাপ

যেভাবে তৈরি করবেন

চাল ধুয়ে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিন। এরপর চালের পানি ঝরিয়ে নিন। একটা পাত্রে পানি দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ফুটান। এবার ফুটন্ত পানিতে চাল দিয়ে দিন। চালটা ৮০ শতাংশ ভাত হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিন। খেয়াল রাখতে হবে ভাত যেনো শক্ত থাকে। এবার ভাত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এতে রাইসটা ঝরঝরে থাকবে।

এবার মুরগির মাংসের টুকরো গুলোকে সয়া সস, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া ও ডিম দিয়ে ম্যারিনেট করে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পরে ফ্রাই প্যানে তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো মৃদু আঁচে ভালো করে করে ভেজে নিন। চিকেনগুলো বাদামি রঙ হয়ে গেলে নামিয়ে রাখুন।

এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে এক মিনিট মত ভেজে নিন। এবার পেয়াঁজ স্লাইস, ক্যাপসিকাম, গাজর, বিন্স দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন। কিছুটা ভাজা হয়ে গেলে পরিমাণ মত লবণ, গোলমরিচ, কেটে রাখা অর্ধেক পেঁয়াজ পাতা কুচি যোগ করে ভালো করে মিশিয়ে দুই মিনিট ভেজে নিয়ে নিন। এবার সবজি মধ্যে ভাত যোগ করে দিন।

ভাতের মধ্যে সয়া সস, কাঁচা মরিচ, বাকি পেঁয়াজ পাতা কুচি, ভেজে রাখা মাংসগুলো আর পরিমাণ মত লবণ যোগ করে চুলার আঁচ বাড়িয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়ে দম দিয়ে রাখুন। তিন থেকে চার মিনিট পরেই নামিয়ে নিন।

এবার গরম গরম পরিবেশন করুন চিকেন ফ্রাইড রাইস। এই পরিমাণটি চারজন মানুষ খেতে পারবে। আরো বেশি রান্না করার জন্য উপকরণ বাড়িয়ে নিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.