সায়মা সাফীজ সুমী
বিশ্ব যোগব্যায়াম দিবস আজ। এবার যোগব্যায়াম দিবসের প্রতিপাদ্য ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম’। মূলত, শারীরিক ও মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিক সংযোগ ঘটায় এই ব্যায়াম। যোগব্যায়াম কেন করা জরুরি এই বিষয়ে রইলো আজকের আলোচনা।
- ইয়োগা বা যোগব্যায়াম করলে আমাদের কর্টিসল হরমোনের নিঃসরণ হয়। এতে মানসিক চাপ কমে।
- যেহেতু ইয়োগা করলে মানসিক চাপ কমে, তাই দৈনন্দিন জীবনের অনেক কাজ প্রশান্ত মনে করা যায়।
- বিষন্নতা বা ডিপ্রেশন কমাতে ইয়োগার কিছু আসন ও প্রাণায়াম ভালো কাজ করে।
- যোগব্যায়াম ও মাইন্ডফুলনেস মেডিটেশন আমাদের মানসিক ও শারীরিক শক্তির মাত্রা বাড়াতে পারে। এটি এন্ডোরফিন (ক্যামিক্যাল) নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং আমাদের মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় রক্তপ্রবাহ বাড়ায়।
- যারা নিয়মিত ইয়োগা-মেডিটেশন করেন তারা দৈনন্দিন জীবনে অনেক ঠান্ডা মাথায় কাজ করতে পারেন এবং কঠিন পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখতে পারেন।
লেখক: প্রতিষ্ঠাতা ‘প্রশান্তি’;
প্রশান্তি একটি মেডিটেশন ও ইয়োগা সেন্টার।


