Sunday, February 15, 2026
spot_img
Homeজীবনের খুঁটিনাটিপূজার সাজে খেয়াল রাখুন ৭ বিষয়

পূজার সাজে খেয়াল রাখুন ৭ বিষয়

সাতকাহন২৪.কম ডেস্ক

এবারের পূজার সময়ের আবহাওয়া গরম-বৃষ্টি মিলিয়ে। তাই মেকআপের সময় কিছু বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। পূজার সময় মেকআপে ক্ষেত্রে খেয়াল রাখা প্রয়োজন, এমন কিছু বিষয় সম্পর্কে জানিয়েছে রূপবিশেষজ্ঞ ও রূপায়ন বিউটি পার্লারের স্বত্বাধিকারী শিউলি আক্তার।

  • এই সময় আবহাওয়া যেহেতু একটু অস্বাভাবিক। এই বৃষ্টি, এই গরম- তাই মেকআপের আগে অবশ্যই প্রাইমার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বক আর্দ্র থাকবে এবং প্রাইমার মেকআপকে ভালোমতো বসতে সাহায্য করবে।
  • বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানব্লক বা সানস্ক্রিন ব্যবহার করুন। কেবল মুখেই নয়, হাতে ও গলায়ও মাখুন।
  • যাদের রোদে বের হলে দ্রুত সানবার্ন হয়, তারা খুব বেশি মেকআপের দিকে না গিয়ে, সানব্লক লাগিয়ে এর ওপর ফেস পাউডার ব্যবহার করতে পারেন। এতেও একটা স্নিদ্ধ লুক আসবে।
  • যাদের ত্বকে ব্রণ বা মেছতার দাগ বেশি থাকে, তারা মেকআপের আগে প্রাইমার তাে ব্যবহার করবেনই, পাশাপাশি গাঢ় করে কনসিলার ব্যবহার করতে পারেন। এরপর ফাউন্ডেশন ব্যবহার করুন।
  • মেকআপ দীর্ঘস্থায়ী রাখার জন্য অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করতে হবে।
  • যাদের ত্বক অনেক তৈলাক্ত তারা মেকআপের আগেই সেটিং স্প্রে ব্যবহার করুন। সেটিং স্প্রে দিয়ে পাঁচ মিনিট রাখুন। এরপর প্রাইমার লাগিয়ে আরো পাঁচ মিনিট রেখে মেকআপ করুন।
  • যেহেতু সময়টা রোদ-বৃষ্টির, তাই পূজার সময় চুল মলিন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এটি সুন্দর রাখতে ভালো মানের সিরাম ও কন্ডিশার ব্যবহার করা জরুরি। এতে চুল ঝরঝরে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.