Thursday, February 12, 2026
spot_img
Homeঅন্যান্যজাহাঙ্গীরনগরে স্তন ক্যানসার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগরে স্তন ক্যানসার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

সাতকাহন২৪.কম ডেস্ক

চলছে স্তন ক্যানসার সচেতনতা মাস। আজ ২১ অক্টোবর, সোমবার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জনস্বাস্থ্য ও তথ্য বিভাগ’, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী ক্যানসার সচেতনতার বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। আজকের আয়োজনের সহযোগিতায় ছিল ‘কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট’ এবং ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল’।

সকাল ১০টায় বিভাগ থেকে শুরু হয় স্তন ক্যানসার র‍্যালি। শেষ হয় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে। এরপর মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘No One Should Face Breast Cancer Alone’ শীর্ষক সেমিনার।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারপারসান ড. মাহফুজা মুবারক-এর সভাপতিত্বে মূল বক্তা ছিলেন, অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার। তিনি প্রকল্প সমন্বয়কারী ও প্রধান, প্রিভেন্টিভ অনকোলজি বিভাগ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র।

প্রধান অতিথি ছিলেন, ড. কামরুল আহসান, উপচার্য, জাবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মাহফুজুর রহমান, উপ-উপচার্য, জাবি; ড. সোহেল আহমেদ, উপ-উপচার্য, জাবি; ড. এম মাফরুহি সাত্তার, ডিন, জীববিজ্ঞান অনুষদ, জাবি; ডা. মুশতাক হুসেন, উপদেষ্টা, আইইডিসিআর। স্বাগত বক্তব্য দেন ড. শাখাওয়াত হোসেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সেক্রেটারি ও সিইও জনাব ইকবাল মাহমুদ, কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশের সেক্রেটারি জনাব মাহবুব শওকত।

শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ ও স্তন ক্যানসার স্ক্রিনিং প্রোগ্রামে অংশ নেন ৫১ জন শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.