সাতকাহন২৪.কম ডেস্ক
চতুর্থ সমাজভিত্তিক ক্যানসার সেবা সম্মেলন এবং কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। আজ, ২২ নভেম্বর, শনিবার বিকেল ৩টায়, ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশনের থ্রি-ডি হলে এই সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিলো, ক্যানসার সেবায় সামাজিক সম্পৃক্তি বৃদ্ধি, সমাজভিত্তিক ক্যানসার সেবার প্রতি স্বাস্থ্য ব্যবস্থার তৎপরতা বৃদ্ধি, সমাজভিত্তিক ক্যানসার স্ক্রিনিং ও নিবন্ধন, ক্যানসার সেবা প্রাপ্তিতে পরিবারের দায়িত্ব, সমাজভিত্তিক প্রশমন সেবা, সমাজভিত্তিক ক্যানসার সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। পাশাপাশি ক্যানসার রোগীদের খাবার ও পুষ্টির গুরুত্ব, জীবন জয়ের গল্প, সমাজভিত্তিক ক্যানসার সেবার নানা উদ্যোগ ইত্যাদি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক এম এ হাই, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি ড. আবু মুহম্মদ জাকির হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল ও ডা. আরিফ মাহমুদ, স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. লিয়াকত আলী ও অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, ক্যানসার প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, নারী অধিকার সংস্কার কমিশনের সদস্য ড. হালিদা হানুম আখতার, প্রশমন সেবার পথিকৃৎ অধ্যাপক ডা. নিজাম উদ্দিন আহমেদ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ও লেখক আসিফ হাসান নবী, ক্যানসার বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম, পুষ্টিবিদ ইশরাত জাহান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সারিয়া তাসনিম, কৃষিবিদ ও নিরাপদ খাদ্য আন্দোলনের নেতা ড. মো. জয়নুল আবেদীন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য মাশহুদা খাতুন শেফালী, ক্যানসার প্রতিরোধ কর্মী মোসাররত সৌরভ, ক্যানসার জয়ী যোদ্ধা ফারজানা আলী লাবনী প্রমুখ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ডা. মো. জাহাঙ্গীর কবির।


