Sunday, February 15, 2026
spot_img
Homeঅন্যান্যঈদ পোশাকে স্বাচ্ছন্দ্য ও আভিজাত্যের মিশ্রণ

ঈদ পোশাকে স্বাচ্ছন্দ্য ও আভিজাত্যের মিশ্রণ

সাতকাহন২৪.কম ডেস্ক

গরম পড়েছে প্রচণ্ড। গরমের দাবদাহ অস্থির করে তুলেছে জনজীবনকে। এরই মধ্যে সামনে রয়েছে ঈদ। ঈদের পোশাক নির্বাচনে আভিজাত্য বা একটি জমকালোভাব তো থাকেই। তবে এর মধ্যেও থাকা চাই স্বাচ্ছন্দ ও স্বস্তি।

আর তাই তো বিশেষজ্ঞ ফ্যাশন ডিজাইনাররা মনে করেন, গরমের সময় ঈদের পোশাকের কাপড় ও রং এমনভাবে নির্বাচন করতে হবে, যেন সেটি আরাম দেয় এবং উৎসবের আমেজকেও ফুটিয়ে তোলে শতভাগ।

রঙ বাংলাদেশের স্বত্ত্বাধিকারী সৌমিক দাস বলেন, ‘এবারের ঈদে পোশাকের নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও। এবারের ঈদ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। কাপড়ের ক্ষেত্রে কটন, স্লাব কটন, লিনেন, হাফসিল্ক , জর্জেট, নেট, টিস্যু, সিকুয়েন্স, সাটিন, কাইজার কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসাবে বেছে নেওয়া হয়েছে সাদা, কালো, মেজেন্টা, ব্লু, ফিরোজা, লাইট ব্রাউন, পার্পল, পেষ্ট, কফি, অলিভ, মাষ্টার্ড, মভ বা ফিকে লাল আর সহকারী রং হিসাবে রয়েছে সি-গ্রিন, ব্রাউন, হলুদ, কমলা ও মেরুন।’

ছবি : রঙ বাংলাদেশ
ছবি : রঙ বাংলাদেশ

ঈদ বাজার ঘুরে দেখা গেল, এবারের পোশাকে রাখা হয়েছে লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, শ্রাগ, কাফতান, বক্স প্লিটেড সহ বৈচিত্রময় নানা প্যাটার্নের সালোয়ার কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার কামিজ, প্যান্ট সহ টপস, টপস-স্কার্ট, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা ইত্যাদি।

নকশায় থাকছে মাড আর্ট, ওয়াটার লিলি, বেসিক রান স্টিচ, ডট ম্যান্ডালা, কাতান, আলাম, মুঘল আর্চ, অরনামেন্টেড ফ্লোরাল, প্লামেরিয়া, কাশ্মীরি মোটিফের অনুপ্রেরণায় এবারের বিভিন্ন সিরিজের পোশাক। থাকছে গ্রিক আর্চ, এরাবিক, টার্কিশ আর্ট, ইসলামিক, জ্যামিতিক, ফ্লোরাল, ট্র্যাডিশনাল, জামদানি, কাঁথা স্টিচ, ট্রাইবাল, ট্র্যাডিশনাল পেইসলে, এথনিক, তাগা, ম্যান্ডালা, মিক্সড,মোটিফের পোশাক।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

ফ্যাশন হাউজ কে ক্র্যাফটের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ঈদকে সামনে রেখে শাড়ির বৈচিত্রপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন থাকছে। ছেলেদের জন্য রয়েছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও পাওয়া যাবে শেরওয়ানি, কটি, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও পলো শার্ট। মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে রয়েছে – সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, পাফি পার্টি ড্রেস, লেহেঙ্গা সেট। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, শেরওয়ানি সহ নানা আয়োজন।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজগুলো এনেছে ফ্যামিলি পোশাক। অর্থাৎ মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালওয়ার কামিজ, কুর্তি- বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শেরওয়ানি, কটি, শার্ট । এ ছাড়া যুগলদের জন্য থাকছে বিশেষ পোশাক।

পোশাক মানেই রুচি ও ব্যক্তিত্বের প্রতীক। আর এই রুচি ও ব্যক্তিত্বের একটি সুন্দর প্রকাশ তখনই ঘটে, যখন প্রকৃতি, আবহাওয়া ও ঐতিহ্যের সঙ্গে মানানসই করে এটি নির্বাচন করা হয়। তাই তো, ঈদ পোশাক এমনভাবে নির্বাচন করুন, যা আপনার আভিজাত্যকে ফুটিয়ে তুলবে এবং আরামও দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.