সাতকাহন২৪.কম ডেস্ক
ঈদকে সামনে রেখে থেমে থাকবে না পোশাক নিয়ে ভাবনা এবং এ নিয়ে মেয়েরা একটু এগিয়েই থাকবে। আর তাই দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস কে ক্র্যাফট মেয়েদের জন্য সালোয়ার কামিজ ও কুর্তির নান্দনিক ও বৈচিত্র্যময় ডিজাইনের কালেকশন নিয়ে হাজির হয়েছে।
সৃজনশীল কাট-প্যাটার্ন এবং যত্নসহকারে বাছাইকৃত ফ্যাব্রিক দিয়ে আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে। নিজস্ব ডিজাইনে মোটিফের ব্যবহার, রঙ নির্বাচন, ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলেরই ভালো লাগবে।
ঈদ আসতে আসতে গরমও চলে আসবে, আর তাই সময় ও পরিবেশকে চিন্তায় রেখে ফ্যাশনের পাশাপাশি আরামদায়ক এবং স্বস্তিতে থাকতে দিনের বেলায় প্যাস্টেল শেড ও অন্যান্য হালকা রঙ এবং রাতের পার্টিতে আভিজাত্য নিয়ে আসবে এমন গাঢ় রঙে কটন, জ্যাকার্ড কটন, টু-টোন, লিনেন, জর্জেট, সিল্ক, মম সিল্ক, অরগাঞ্জা ফ্যাব্রিকে করা হয়েছে সালোয়ার কামিজ ও কুর্তি।

এবারের কালেকশনে মূলত এ-লাইন, বেসিক, প্রিন্সেস লাইন, গোর, লং ও সেমি লং প্যাটার্নকে প্রাধান্য দেওয়া হয়েছে। কামিজের ইয়কে স্ক্রিন প্রিন্টের সঙ্গে হাতের কাজ আবার এমব্রয়ডারির সমন্বয়, এমব্রয়ডারির সঙ্গে কারচুপি আর সিকুইন এর সমন্বয় রয়েছে। এবারের সালোয়ারের কাটেও থাকছে ভিন্নতা। স্ক্রিন প্রিন্ট এবং লেস ব্যবহার করে তৈরি করা হয়েছে স্ট্রেইট প্যান্ট, ডিভাইডার এবং পালাজো স্টাইলের বটম ওয়্যার, যা কালেকশনকে দিয়েছে সমসাময়িক ও স্টাইলিশ লুক। এ ছাড়া হাফ-সিল্ক, অরগাঞ্জা, কটন কাপড়ে করা হয়েছে দোপাট্টা।
জামদানি, ফ্লোরাল, কাঁথা, পেইসলে, ইজনিক, পার্সিয়ান, মেসোপটেমিয়ান, গুজরাটি, ট্র্যাডিশনাল এর মতো বিভিন্ন মোটিফকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাপড়ের ধরন ও অলংকরনে পরিমিতিবোধ বজায় রয়েছে। ম্যাজেন্টা, মেরুন, নেভি, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, পার্ল-হোয়াইট, বার্গান্ডি, মস-গ্রিন, জাভা গ্রিন, মাস্টার্ড, অফ-হোয়াইট, এজালিয়া পার্পল, অ্যাকুয়া, স্কাই, মেটালিক সিলভার, পিচ, মভ পিঙ্ক, পিঙ্ক এর মতো ডিপ টোনের মধ্যে করা হয়েছে বেশিরভাগ পোশাক।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com -এ ঈদ আয়োজন থেকে মেয়েদের সালওয়ার কামিজ ও কুর্তি কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।


