সাতকাহন২৪.কম ডেস্ক
ঈদের আনন্দ মানেই মুখোরোচক খাবারের সমাহার। তবে যেহেতু কোরবানির ঈদে একটু কাজ থাকে বেশি, তাই দ্রুত তৈরি করে নিতে পারবেন এমন একটি রেসিপি জানানো হলো সাতকাহনের পাঠকদের জন্য। সহজে চিকেন গ্রেভি তৈরির এই রেসিপি জানিয়েছেন আমেনা আক্তার।
উপকরণ
এখানে দুইভাবে পেস্ট তৈরি করা হয়েছে। আলাদা আলাদা পেস্টের জন্য উপকরণগুলো দেওয়া রইলো।
পেস্ট-১ তৈরির জন্য
- টমেটো কুচি- ২ কাপ
- আদা ছোট টুকরো করে কাটা – ৫ থেকে ৬টি
- রসুন কোয়া- ৫ থেকে ৬টি
- ধনে পাতা- আধা কাপ
- পুদিনা পাতা- সামান্য
পেস্ট তৈরির সব উপকরণ একত্রে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে এবং আলাদা করে রাখতে হবে।
পেস্ট-২ তৈরির জন্য
- দই- ১ কাপ
- ক্যাশোনাট- ১০ থেকে ১৫টি
- কাঠ বাদাম- ৫ থেকে ৭টি
পেস্ট তৈরির সব উপকরণ একত্রে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিন এবং আলাদা করে রাখুন।
রান্নার জন্য উপকরণ
- মুরগির মাংস- ১ কেজি
- সয়াবিন তেল- ৪ টেবিল চামচ
- জিরা- ১ চা চামচ
- পেঁয়াজ- ৪টি কুচি করে কাটা
- লবঙ্গ- ৪ থেকে ৫টি
- দারুচিনি- ১টি
- কালো গুঁড়া মরিচ- ১ চা চামচ
- তেজপাতা- ২টি
- লাল মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
- জিরা গুঁড়া- ১/২ টেবিল চামচ
- হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
- গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ
- রসুন বাটা- ১ টেবিল চামচ
- লবণ- স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিন। এবার রান্নার জন্য রাখা উপাদানগুলো একে একে ঢালুন। নেড়েচেড়ে ভুনা করে নিন। এবার এতে মাংস ছেড়ে দিন। ভালো করে নেড়েছেড়ে ছয় থেকে সাত মিনিট রান্না করুন। এবার পেস্ট-১ (উপরে উল্লেখিত উপকরণ দিয়ে তৈরি) দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য পানি ঢালুন। অনেকটা মাখা মাখা হয়ে তেল উপরে উঠে আসলে পেস্ট-২ ব্যবহার করুন। রান্না হয়ে এলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেলো চিকেন গ্রেভি।



