সাতকাহন২৪.কম ডেস্ক
‘অধূমপায়ীদের সুরক্ষায় দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্ব: চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। আগামীকাল ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার সকাল ৯টায়, ধানমন্ডি ৬ নম্বর রোডস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে (৬ষ্ঠ তলা) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করবেন অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অব এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং রিসার্চ ইন্সটিটিউট।
তামাকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ও গণস্বাস্থ্যের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আলোচনায় অংশ নিবেন।
‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’ -এর সহযোগিতায় সেমিনারটি আয়োজন করেছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল।


