Monday, August 24, 2026
spot_img
Homeডায়েট—ফিটনেসডিমের সঙ্গে খাওয়া ক্ষতিকর ৫ খাবার

ডিমের সঙ্গে খাওয়া ক্ষতিকর ৫ খাবার

সাতকাহন২৪.কম ডেস্ক
ডিম পুষ্টিগুণে ভরপুর- এ তো আর অজনা নয়। তবে জানেন কি কিছু খাবার রয়েছে যেগুলো ডিমের সঙ্গে খাওয়া কেবল স্বাদেরই ঘাটতি ঘটায় না, দেহের জন্যও ক্ষতির কারণ হয় ? এ ধরনের খাবারের সমন্বয় দেহের পুষ্টিও নষ্ট করে।

ডিমের সঙ্গে খাওয়া উপকারী নয়, এমন কিছু খাবারের কথা জানিয়েছে ভারতীয় ওয়েবসাইট টাইমস অব ইন্ডিয়া।

ক্যাপশন : ডিম পুষ্টিতে ভরপুর। ছবি : সংগৃহীত
ক্যাপশন : ডিম পুষ্টিতে ভরপুর। ছবি : সংগৃহীত

সাইট্রাস ফ্রুট
ডিমের সঙ্গে সাইট্রাস জাতীয় ফল (যেমন : কমলা, আঙুর, মাল্টা ইত্যাদি) খাওয়া ক্ষতিকর। এ ধরনের ফলের সমন্বয়ে ডিম রান্না করলে বা কোনো খাবার প্রস্তুত করলে, এদের এসিডিক প্রভাব ডিমকে ঘন করে ফেলে। এতে বদহজম, পেট ফাঁপা ও এসিডিটির মতো সমস্যা হতে পারে।

দই
আয়ুর্বেদ শাস্ত্র মতে, দইয়ের সঙ্গে ডিম খাওয়া ক্ষতিকর। আমাদের পাকস্থলিতে খাবার হজম করার যেই এনজাইমগুলো রয়েছে, সেগুলো এ ধরনের খাবারের সমন্বয়কে সহজে ভাঙতে দেয় না। এতে হজমের অসুবিধা হয়। তাই দইয়ের সঙ্গে ডিম খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা।

 ক্যাপশন : ডিমের সঙ্গে দই থেকে নিষেধ করেন বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত

ক্যাপশন : ডিমের সঙ্গে দই থেকে নিষেধ করেন বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত

সয়া দুধ
ডিম ও সয়া দুধ উভয়ই প্রোটিনে ভরপুর। এই দুই ধরনের খাবার একত্রে খেলে দেহে প্রোটিনের মাত্রা বেড়ে যায়। এতে বদহজম, কোষ্ঠকাঠিন্য, এসিডিটির সমস্যা হতে পারে।

আচার
আচারের ঝাল ও এসিডিক প্রবণতা ডিমের পুষ্টি ও স্বাদ নষ্ট করে। ডিম ও আচার একত্রে খাওয়াও ঠিক নয়- এমনটাই মতামত বিশেষজ্ঞদের।

চা
চা- এ টেনিন নামক উপাদান থাকে। এটি ডিমের পুষ্টিকে দেহে ভালোভাবে শোষণ করতে দিতে চায় না। এতে ডিম থেকে দেহ কম পুষ্টি পায়। তাই চা ও ডিম একত্রে না খাওয়াই ভালো বলে পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি এ ধরনের খাবার খেলে বদহজম ও এসিডিটি হওয়ার আশঙ্কাও বাড়ে।

ক্যাপশন : ডিমের সঙ্গে চা নয়। ছবি : সংগৃহীত
ক্যাপশন : ডিমের সঙ্গে চা নয়। ছবি : সংগৃহীত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.