সাতকাহন২৪.কম ডেস্ক
দৈনন্দিন ব্যস্ত জীবনে এখন অস্বস্তিকর গরম আবহাওয়া। পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় স্বস্তিদায়ক আরামের পোশাক নির্বাচনে রঙ ও ফ্যাব্রিক দুটোকেই প্রাধান্য দিতে হয়।
গরমে স্বস্তি ও স্টাইল—এই দুই বিষয়কে চিন্তায় রেখে ‘কে ক্র্যাফট’ এনেছে কমফোর্টেবল ক্যাজুয়াল শার্টের সংগ্রহ। শুধু তরুণদের জন্যই নয়, যে কোনো বয়সী পুরুষকে দিনভর ব্যস্ততায় স্বাচ্ছন্দ্যে থাকার পাশাপাশি দিবে ক্যাজুয়ালি ক্লাসি লুক।
অতি গরমে অফিসেও অনায়াসে বেছে নেওয়া যেতে পারে ক্যাজুয়াল শার্ট। প্রিমিয়াম কটন কাপড়ে তৈরি এই শার্টগুলো অফিসের পাশাপাশি ক্যাজুয়াল আউটিং, সেমি-ফরমাল ইভেন্ট, পার্টি কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডাতেও মানানসই। দিন কিংবা রাত—সবসময়ই দেবে আরামদায়ক ও রিলাক্সড ফিল।

সাদার উপর বিভিন্ন কালারের চেক এবং হালকা শেডে বিভিন্ন মোটিফের প্রিন্ট, যা সংগ্রহে রাখার মতো। ডেনিম জিন্স, ফরমাল প্যান্ট অথবা চিনোসের সঙ্গেও ভালো মানিয়ে যাবে।
আরামদায়ক, ফ্যাশনেবল ও সাধ্যের মধ্যে থাকবে এমনি সব শার্টের কালেকশন এখন কে ক্র্যাফটের সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে অর্ডার করা যাবে। শার্টগুলো মিলবে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে।


